somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইউএসএইডের প্রধান কার্যালয় বন্ধ, কর্মীদের বাড়িতে থাকার নির্দেশ

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইউএসএইডের ওয়াশিংটনের প্রধান কার্যালয় বন্ধ করে দেয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার (০৩ ফেব্রুয়ারি) হঠাৎ এই কার্যালয় বন্ধ করে দেয়া হয়। এমনকি সংস্থাটির কর্মীদের রোববার মধ্যরাতের পরে এক ই–মেইলে অফিসে না আসতে বলা হয়েছে। খবর সিএনএন
ই–মেইলের একটি কপি সংবাদমাধ্যম সিএনএনের হাতে এসেছে। সেখানে বলা হয়েছে, ‘সংস্থার নেতৃত্বের নির্দেশনায় ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগ্যান ভবনে অবস্থিত ইউএসএইডের প্রধান কার্যালয় সংস্থার কর্মীদের জন্য সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২৫ বন্ধ থাকবে। ইউএসএইডের যেসব কর্মী সাধারণত প্রধান কার্যালয়ে কাজ করেন, তারা সোমবার বাসা থেকে কাজ করবেন।’


এর আগে ইউএসএইডকে ‘সন্ত্রাসী সংস্থা’ আখ্যা দিয়ে সংস্থাটি বন্ধ করে দেয়া উচিত বলে মন্তব্য করেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। সোমবার (০৩ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে থেকে দেয়া এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি।


ইলন মাস্ক এমন সময়ে সংস্থাটি সম্পর্কে এরকম মন্তব্য করলেন যখন মাস্কের প্রতিনিধিদের সংরক্ষিত গোপন নথি দেখার সুযোগ না দেয়ায় ইউএসএইডের দুই নিরাপত্তা কর্মকর্তাকে ছুটিতে পাঠানো হয়েছে। আবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সংস্থাটি ‘বদ্ধ উন্মাদেরা’ চালাচ্ছেন। তিনি এ সংস্থার ভবিষ্যতের বিষয়টি বিবেচনা করছেন বলেও জানান।

বিশ্বজুড়ে মানবিক সহায়তা নিয়ে কাজ করা এই মার্কিন সংস্থার ব্যাপারে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি মাস্ককে নজিরবিহীন ক্ষমতা দেয়ার মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে। ট্রাম্প ও ইলন মাস্ক মনে করেন, এই প্রতিষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সরকারি অর্থের অপচয় হচ্ছে l
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:২৯
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে মে, ২০২৬ সকাল ৮:১৭

চামড়ার দাম নেই, কিন্তু চামড়ার জুতার দাম আকাশচুম্বী- এই রহস্যের নাম কী?

কোরবানির ঈদ এলেই বলা হয়- "চামড়া জাতীয় সম্পদ, চামড়া দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাত, চামড়া রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয়... ...বাকিটুকু পড়ুন

খেলাফত টিকে থাকা ও প্রতিষ্ঠার পদ্ধতি না মানায় খেলাফত টিকে থাকেনি এবং খেলাফত ফিরে আসেনি

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মে, ২০২৬ সকাল ১১:২৮



সূরাঃ ৩৫ ফাতির, ৪৩ নং আয়াতের অনুবাদ-
৪৩। পৃথিবীতে অহংকার প্রকাশ এবং কূট ষড়যন্ত্রের কারণে (অকল্যাণ)।কূট ষড়যন্ত্র এর আহলকে(এর সাথে সংযুক্ত সকল ব্যক্তি) পরিবেষ্ঠন করে। তবে কি এরা অপেক্ষা করছে পূর্ববর্তীদের... ...বাকিটুকু পড়ুন

সার্ট-প্যান্ট পরা; এদেশের নিকৃষ্ঠ (ষ্ট) ও নির্লজ্জ যত নাগরিক

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে মে, ২০২৬ দুপুর ১২:১৩


(ক) আমি একজন মুসলিম। আমি ভাগ্যে বিশ্বাস করি, যা মহান আল্লাহ আমার জন্য নির্ধারন করে রেখেছেন। তবে মহান আল্লাহ এও বলেছেন; একমাত্র দোয়া-ই মানুষের ভাগ্য বদলে দিতে... ...বাকিটুকু পড়ুন

বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৩:৪১



বনলতা এক্সপ্রেস আজ থামানো হয়েছে, কাল থামানো হবে নাটক, বই, গান, কবিতা- তারপর থামানো হবে চিন্তা।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, এই ঘটনায় শুধু একটি সিনেমার প্রদর্শনী বন্ধ হয়নি;... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ ক্রিস্টিকে মনে পড়ে

লিখেছেন খায়রুল আহসান, ৩১ শে মে, ২০২৬ বিকাল ৫:৪৬

ক্রিস্টি,
এখন তুমি কেমন আছো, ক্রিস্টি?
কোন ভুবনে বিচরণ করছো তুমি?
কি আছে তোমার মনোলোকে?
কাকে খুঁজে বেড়ায় তোমার দুটো চোখ?
কি ভেবেই বা ক্ষণে ক্ষণে তুমি মুচকি হাসো?

অথচ-
এমনটি তো হওয়ার কথা ছিলনা।
মেধা... ...বাকিটুকু পড়ুন

×