somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

WW3 WARNING ☣️ - সিটিং ডাক ইউরোপ ‼️

২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

BREAKING -বিষয়টি সম্পর্কে অবগত ব্যক্তিদের মতে, ফ্রান্স এবং এস্তোনিয়া সোমবার ইউরোপীয় প্রতিরক্ষা মন্ত্রীদের একটি বৈঠক আয়োজন করবে যেখানে ইউক্রেনের প্রতি সমর্থন কীভাবে জোরদার করা যায় তা নিয়ে আলোচনা করা হবে।
ভিডিও কনফারেন্সে যুক্তরাজ্য, জার্মানি, ইতালি এবং পোল্যান্ড সহ দেশগুলির প্রায় এক ডজন প্রতিরক্ষা মন্ত্রীর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর প্রতিনিধিরাও উপস্থিত থাকবেন, নাম প্রকাশ না করার শর্তে বক্তব্য রাখেন এমন ব্যক্তিরা। - ব্লুমবার্গ

২৮ জানুয়ারি ২০২৫ একটি পোস্ট দিয়েছিলাম, ইউরোপ কি সিটিং ডাক হতে যাচ্ছে ⁉️ এর শেষ লাইন ছিল,

এখন জড়ো পুতিন, সি জিন পিং,ট্রাম্প ইউরোপের মানচিত্র নিয়ে বসে কি হতে পারে ❓
কে কোন অংশ নিতে পারে বলে আপনাদের ধারণা ❓

পুরো বিশ্ব, বিশ্ব মিডিয়া ইউক্রেন নিয়ে ব্যস্ত টোটাল ফোকাস ইউক্রেনের উপর কি হবে এর ভাগ্যে ❓আমি অবাক হচ্ছি বড় বড় মিডিয়ার এত বড় বড় বিশ্লেষক এরা কি ঘুনাক্ষরেও টের পাচ্ছে না আসলে ইউক্রেন কোন ফ্যাক্ট না l যেদিন রাশিয়া ইউক্রেন আক্রমন করে সেদিনই ওর কপালে ভাগ্য লেখা হয়ে গেছে ইউক্রেন হারবে এবং সর্বভৌমত্ত হারাবে l এখন ভাগ্য ঝুলছে ইউরোপের ‼️ পরবর্তী নিশানা কোন দেশ ⁉️ আক্রমন করবে কে ❓

এক্ষেত্রে বেলারুশের পোল্যান্ড আক্রমন আমি তালিকার প্রথমে রাখবো l এরপর হয়ত এস্তনিয়া, লুথানিয়া,লাটভিয়া রাশিয়ার ভালুক ছোট্ট এক থাবায় ভরে ফেলবে l এগুলো আসলে সহজ টার্গেট তাই তালিকার প্রথমে রাখছি l এভাবে সুইডেন, ফিনল্যান্ডকে ভয় দেখানো সহজ হবে l এতো গেলো রাশিয়ার হিসাব l কিন্তু আমেরিকার লাভ কি ❓আমেরিকা কি গ্রিনল্যান্ড, পানামা খালের দিকে যাবে ⁉️ অথবা সন্ত্রাসি জঙ্গি গ্রূপ, ড্র্যাগ কার্টেল নিধনের নামে মেক্সিকোতে ঢুকবে ❓ নাকি গাজার মত ছোট্ট একটি শহর নিয়ে খেলবে ⁉️

আমার হিসাবে আমেরিকা ইতিমধ্যে তার অবস্থান পরিষ্কার করে দিয়েছে - কে মরবে কে বাঁচবে আমি জানিনা ‼️ বন্ধু মিত্র চিনি না ‼️ নিজে বাঁচলে বাপের নাম l অর্থাৎ আমেরিকা ইউরোপ নিয়ে চিন্তাই করবে না l এটা ইউরোপের নেতারাও বুঝে নিয়েছে l আমেরিকা এই দুই মাসে তার সব পিছুটান ছেটে ফেলেছে শুধু একটি পিছুটান রয়ে গেছে ইসরাইল ‼️ আর এটিই এখন আমেরিকার একমাত্র দুর্বলতা ‼️ এই জন্যই সব বন্ধ করলেও ইসরাইলে ১৮ হাজার টন বোমা সাপ্লাই করেছে মুসলিম দেশগুলোকে ভয় দেখানো আর কি ‼️কিন্তু ১৮ কেন ৪০ হাজার টন বোম দিলেও লাভ হবে না ‼️ খুব শীঘ্রই অন্তত দুই বা তিনটি দেশ মিলে ইসরাইল আক্রমন করবে এই তালিকায় প্রথমে থাকবে ইরান, মিশর, জর্ডান পেছন থেকে সমর্থন দিবে সৌদি সহ আরও কিছু মুসলিম দেশ তবে তুরস্ককে বিশ্বাস করা কঠিন ‼️

তবে যাই হোক ইসরাইল আক্রমন হবে আসলে আমেরিকাকে ব্যস্ত রাখার জন্য l তবে আমেরিকা যদি ইউক্রেনের মত একই ভুল করে অর্থাৎ ইসরাইলে অর্থ অস্ত্র সহযোগিতা অব্যাহত রাখে তাহলে ইউরোপের মতই ভাগ্য বরণ করতে হবে l

এবার ইসরাইল আরব যুদ্ধ শুরু হলে তা দীর্ঘ হবে আবার বলছি এবার আরব ইসরাইল যুদ্ধ দীর্ঘ হবে অন্তত ছয় মাস থেকে এক বছর দুই বছরও হতে পারে ‼️ নির্ভর করবে আমেরিকা ইসরাইলকে কতটা সাপোর্ট করে তার উপর l যাই হোক যুদ্ধ শুরু হলে আমরা বিস্তারিত আলোচনা করবো l

এবার চীনের পালা এই বেটা বেশ সেয়ানা অস্ত্র অর্থ দিবে ঠিক কিন্তু হয়ত নিজে যুদ্ধে যাবে না নতুন মোড়ল হওয়ার একটা ক্ষীণ প্রচেষ্টা থাকবে l সেই সাথে চাপ দিয়ে হংকং এর মত তাইওয়ান গিলে ফেলতে পারে অর্থাৎ আমেরিকার সাথে বসে তাইওয়ান তাদের সেই স্বীকৃতি আদায় করবে l ট্রাম্প যদি ইউক্রেনের মত তাইওয়ানের প্রেসিডেন্টকেও স্বরাচার বলে চীনের পক্ষে কথা বলে অবাক হওয়ার কিছু নাই ‼️

তবে ইসরাইল আরব যুদ্ধ এবং আমেরিকার শুন্য কোষগার কাজে লাগিয়ে হয়ত নতুন ব্রিকস মুদ্রা আনার চেষ্টা করবে চীন l

চোরের বন্ধু হওয়ার মাসুল গুনছে ইউরোপ এতদিন আমেরিকার সকল আকামের পার্টনাররা আজ নেংটি ইঁদুরের মত নিজেদের নিরাপত্তার জন্য ছুটছে দেখার মজাই আলাদা ‼️ :)
তবে আমেরিকার কপালেও যে শনির চাঁদ উঠবে সন্দেহ নাই l
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১:৪১
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=যতই মোহ জমাই দেহ বাড়ী একদিন ঝরবোই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৪৯



আমিও ঝরা পাতা হবো, হবো ঝরা ফুল,
রেখে যাবো কিছু শুদ্ধতা আর কিছু ভুল,
কেউ মনে রাখবে, ভুলবে কেউ,
আমি ঝরবো ধুলায়, বিলীন হবো,
ভাবলে বুকে ব্যথার ঢেউ।

সভ্যতার পর সভ্যতা এলো,
সব হলো এলোমেলো;
কে থাকতে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

বালাদেশের নির্বাচনী দৌড়ে বিএনপি–জামায়াত-এনসিপি সম্ভাব্য আসন হিসাবের চিত্র: আমার অনুমান

লিখেছেন তরুন ইউসুফ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৩



বিভিন্ন জনমত জরিপ, সামাজিক যোগাযোগমাধ্যমের প্রবণতা এবং মাঠপর্যায়ের রাজনৈতিক তৎপরতা বিশ্লেষণ করে ৩০০ আসনের সংসদে শেষ পর্যন্ত কে কতটি আসন পেতে পারে তার একটি আনুমানিক চিত্র তৈরি করেছি। এই... ...বাকিটুকু পড়ুন

ধর্ম পরে, আগে আল্লাহ্‌কে মনে রাখো

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৩৭

প্রিয় শাইয়্যান,
পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ্‌কে তুমি যখন সবার আগে স্থান দিবে, তখন কি হবে জানো? আল্লাহ্‌ও তোমাকে সবার আগে স্থান দিবেন। আল্লাহ্‌ যদি তোমার সহায় হোন, তোমার আর চিন্তা... ...বাকিটুকু পড়ুন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

×