somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেয়েদের বয়ঃসন্ধিকালের শারীরিক পরিবর্তনগুলো একটু আগেই চলে আসার কারনঃ

২৯ শে মে, ২০১৬ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইদানিং শহরের মেয়েদের বয়ঃসন্ধিকালের শারীরিক পরিবর্তনগুলো একটু আগেই আসছে। বিষয়টা সম্প্রতি অনেক অভিভাবককে ভাবিয়ে তুললেও কেউ কেউ মনে করছেন এটা স্বাভাবিক ঘটনা। তবে বিশেষজ্ঞরা বলছেন, এটাকে স্বাভাবিক ভাবার কোন কারণ নেই। কারণ এত অল্প বয়সে শারীরিক পরিবর্তনগুলোর সঙ্গে মানিয়ে নেওয়ার মতো শারীরিক ও মানসিক প্রস্তুতি কোনটাই থাকে না মেয়েদের। কিন্তু তারা বাধ্য হচ্ছে, যা তাদের স্বাভাবিক জীবন-যাপনসহ বিভিন্ন কর্মকাণ্ডে প্রভাব ফেলছে। তবে এই সমস্যা থেকে অনেকটাই মুক্ত গ্রামের মেয়েরা। কিন্তু কেন?
অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনিকোলজিস্টরা বলছেন, বয়ঃসন্ধিকালে মেয়েদের শরীরে প্রকৃতিগতভাবেই নানা পরিবর্তন আসে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল মেনস্ট্রুয়েশন। সেই সঙ্গে রয়েছে ব্রেস্ট ডেভলপমেন্ট। কিন্তু বয়ঃসন্ধি অর্থাত্ শরীরে যে পরিবর্তনগুলি ১৩ বছর বা তার পর থেকে আসার কথা সেই সব পরিবর্তনগুলি যদি তার বহু আগে চলে আসে, তখন সেগুলোর সঙ্গে মানিয়ে নেওয়াটা বেশ কষ্টকর হয়ে ওঠে একটি বাচ্চা মেয়ের পক্ষে। কিন্তু বহু ক্ষেত্রেই দেখা যাচ্ছে শহুরে মেয়েদের রজঃস্রাব এখন ৮ থেকে ৯ বছর বয়সেই হয়ে যাচ্ছে। এটাকে বলে অকাল বয়ঃসন্ধি বা প্রিকশাস পিউবার্টি। খাদ্যাভ্যাস পরিবর্তন, জেনেটিক্যালি মডিফায়েড খাদ্য গ্রহণ, বদলে যাওয়া জীবনযাপন নানা কিছুই এর জন্য দায়ী। তাদের মতে অকাল বয়ঃসন্ধির সঙ্গে জড়িয়ে থাকে নানা সমস্যা। শারীরিক অস্বস্তি ছাড়াও প্রিকশাস পিউবার্টির জন্যে মেয়েদের মধ্যে অনেক সময়েই মানসিক কিছু সমস্যা দেখা দেয়। এর প্রধান কারণ হল, শারীরিক এই সব পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে গেলে মানসিকভাবে যতটা পরিণত হওয়া উচিত তা এত কম বয়সে হওয়াটা সম্ভব না।
ভারতের মথুরার নয়াতি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালের অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনিকোলজি বিভাগের প্রধান ডা. বর্না বেনুগোপাল রাও এর মতে জীবনযাপনের ধরন, পরিবেশ দূষণ এবং অন্য বেশ কয়েকটি কারণ এই অকাল পিউবার্টির জন্যে দায়ী। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কারণগুলি হল-
১. বাচ্চাদের মধ্যে ওবিসিটি বা স্থুলতার মাত্রা বেড়ে যাওয়া। এর জন্যে দায়ী খাবারের অভ্যাস এবং বদলে যাওয়া জীবনযাপন। অতিরিক্ত ফাস্টফুড নির্ভরতা, ঘুম কম হওয়া এবং শরীরচর্চার সুযোগ না থাকায় বাচ্চারা স্থুলতার শিকার হচ্ছে।
২. কৃত্রিম হরমোন এবং অ্যান্টিবায়োটিক দেওয়া পোলট্রির খাবার যেমন মাংস, ডিম। জেনিটিক্যালি ইঞ্জিনিয়ার করা শাকসবজি এবং শস্য গ্রহণ।
৩. প্লাস্টিকে সিন্থেটিক রাসায়নিক বিসফেনল এর উপস্থিতি।
৪. অতিরিক্ত কীটনাশক ব্যবহৃত ফল, সবজি, শস্য খাওয়া।
৫. ছোট থেকেই খুব চাপের মধ্যে জীবন কাটানো, বাড়ির পরিবেশ সুস্থ স্বাভাবিক না হওয়া।
৬. প্রেগনেন্সি এবং প্রেগনেন্সি পরবর্তী সময়ে যে সব মায়েরা অত্যধিক ডায়েট করে থাকেন তাদের ইউটেরাসের ফাইটোইসট্রোজেন এক্সপোজার বেশি হয়, যা ভ্রূণের ক্ষতি করে।
৭. এখন বেশির ভাগ সময়ই সাধারণ যে পানি সরবরাহ করা হয় তার মধ্যে ফ্লুরাইড মেশানো হয়। এই ফ্লুরাইড শরীরে মেলাটনিনের সঞ্চলন কমিয়ে দেয় যার ফলে অকাল বয়ঃসন্ধি হয়।
মুক্তির উপায়:
১. সন্তানকে মায়ের দুধ থেকে বঞ্চিত করা যাবে না।
২. অর্গানিক খাবার এবং অর্গানিক মাংস খাওয়ার অভ্যাস তৈরি করুন।
৩. তাজা খাবার খান। প্রসেসড এবং প্যাকেটজাত খাবার এড়িয়ে চলুন।
৪. প্লাস্টিক পাত্রের বদলে কাচের পাত্রে খাবার রাখুন।
৫. যে সব দুধ এবং অন্যান্য ডেয়ারি প্রডাক্টে জেনিটিক্যালি ইঞ্জিনিয়ারড রিকম্বিন্যান্ট বোভাইন গ্রোথ হরমোন থাকে সেই সব খাবার এড়িয়ে চলুন। অর্থাৎ, গ্রোথ হরমোন (যা দ্রুত শরীরের বৃদ্ধি ঘটায়) সমৃদ্ধ খাবার এড়িয়ে প্রাকৃতিক খাদ্যের দিকে জোর দিন।
(সংগৃহীত)
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৬ সকাল ১১:০৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

সম্পত্তি

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৭

সম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ

মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন

×