আষাঢ গগনে করুণ নয়নে ঝরিছে বরিষধারা
মেঘের কালিমা মুছিয়া ফেলিছে ফুটাইয়া নীল আভা ।
লতানো দেহখানি নাচিয়া উঠিছে পাইয়া বৃষ্টির ভারা
ঘর ছাড়া পাখি ডাকিয়া চলিছে স্মরিয়া প্রিয়মুখ খানা ।
ঝরা জল সব গড়ায়ে চলিছে অনুকূল পথ ধরে
গায়ের বধুরা চাহিয়া আছে প্রিয়জনের পথ পানে
ঝরা জল সব পায় নাকো পথ-অনুকুল স্রোতধারা
নিষ্প্রাণ চাহনি কারো খুজে ফেরে পথ-আশার ঝর্ণাধারা
সৃজিল অনুকুল স্রোতধারা ঝরিয়া অশ্রুজল
দুধারে রচিল সমাধি স্বপ্নের ধ্বনি কলকল ।
আজিকের রোদ মিলিয়া গিয়াছে চিরদিনের তরে
সকালের সূর্য উঠিবেনা আর নতুন প্রাণের জাগরণে।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



