কারো জানালার পাশে বয়ে চলা ছোট নদী,
দখিনা বাতাসের নিয়ত আনাগোনা।
কারো জানালার পাশে উকি দিয়ে যায় কচি শালিকছানা।
কারো প্রভাতের সিন্গ্ধতা,
কারো গোধুলির মায়া আলো।
কারো টবে ফুটে থাকা গোলাপ,
কারো প্রকৃতির ঘাসফুলে জমে থাকা আলোকোজ্জ্বল শিশির।
কারো নীল আকাশ,
কারো কালো মেঘ..।
আমার ছিল লেবুর ডালে চড়ুইভাতির ছোট্ট বাসা
আর ছিল কাজলা দিদি কবিতার আবছায়া
লেবুর ডালে জোনাকির আলোয় মায়াময়তার বহিপ্রকাশ।
তোমাদের কি বন্ধু?
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



