মনস্তাত্তিক জটিলতার মাঝেও স্বাভাবিকতার অভিনয় করেছি যতবার,
গভীরের আলোড়ন মাথাচাড়া দিয়ে উঠেছে ততবার। বিদ্ধস্ত,তবুও স্বাভাবিক।
এ যেন গ্যালভানাইজিং-!
চকচকে দস্তার প্রলেপের মাঝে কালো কুচকুচে লোহা
কদাচিত্ ধ্বনিত হয় লোহার আর্তচিত্কার
পদতলে দলিত হয়ে স্যান্ডেলের ফাকে ঢুকে পড়া ধুলিকণার মত।
কর্ণকূহরে পৌছায় না সে চিত্কার
হয়ত শুনতে পায় গোড়ালির আশেপাশের লোমকূপ ।
চিত্কার-সমস্ত শক্তি দিয়ে,
গোড়ালির লোমকূপের প্রতিউত্তরঃতোমার সহজাত ভাই তোমাকে আবদ্ধ করে রেখেছে।
এ চিত্কার যদিও পৌছায় কর্ণকূহরে
চিত্কারের গন্ধ খুজে বের করে একদল।
বলে,আমরা পারফিউমের কণা
তোমরা ঘামের দুর্গন্ধে মাখামাখি করা স্যান্ডেলের ফাকে ঢুকে পড়া ধুলিকণা ।
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



