প্রত্যন্ত গ্রামে বাড়ি।সেই সুবাদে পল্লীর প্রচলিত বাউল,জারি,সারি,মারফতি,কবিগান এবং লালনের গানের সাথে পরিচিত।বাড়ীর দাদুরা হারমোনিয়ামে এসব গান গেয়ে থাকেন।ওনাদের অনুরোধে আমার লেখা প্রথম গানঃ
মেঘনার হইল কালো জল,পদ্মার হইল ঘোলা
কোন নদীতে ভাসাইব মোর জীবনের ভেলা?
সব নদী হইল গভীর অতল
ভাবিয়া পাইনা তল।
সেই নদীর স্রোতে আমার ভাঙ্গিল খেলা....
কোন নদীতে ভাসাইব মোর জীবনের ভেলা?
কোন ঘাটে ভিড়াইব মোর জীবনের তরী?
সব ঘাটই যে পিচ্ছল হইয়াছে মিথ্যার কালিমা লাগি ।
আমি ঘাটে ঘাটে ঘুরে ফিরি দেখিয়া ভবের মেলা,
কোন নদীতে ভাসাইব মোর জীবনের ভেলা?
জগত্ হইয়াছে স্বার্থের খেলা....
কোন পথে পাই মুক্তির মালা?
কোন পথে গুরু করিছ খেলা?
চাই মুক্তির মালা....
কোন নদীতে ভাসাইব মোর জীবনের ভেলা?......
সর্বশেষ এডিট : ১৭ ই ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



