somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শাশ্বত০০৭
কবিতায় ক্ষুধার্ত প্রজন্ম এসেছে সেই কবেও। কিন্তু এখনো তার শেষ হচ্ছেনা। বস্তুবাদি লোকেরা কবি ও কবিতা দেখলেই অভাবি ও পাগলামি ভাবে..আজব..!!!

অভিভাবকীয় চাহিদা

২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

‘কথাটা যেন মনে থাকে ...না হলে আবার মেরে চামড়া তুলে নেব।’
রাজ্জাক সাহেব তার সপ্তম শ্রেণী পড়ুয়া ছেলেকে খুব একচোট মেরে, শেষে উপরোক্ত কথাটা বলে ক্ষান্ত দিলেন আজকের মত। উনার স্ত্রী এবং ছোট মেয়েটা অন্য রুমে দরজা বন্ধ করে আছেন। প্রথম দিকে ছেলেটাকে মারার সময় তিনি এসে বাঁধা দিতেন। কিন্তু এতে রাজ্জাক সাহেব আরো চটে যেতেন। ছেলটার মার ঠেকানো যেতই না বরং আরো বাড়তো। এই নির্মমতা তিনি সহ্য করতে পারেন না। তাই ঠেকাতে না এসে, মারা শুরু হলে মেয়েটাকে নিয়ে একটা রুমে গিয়ে বসে চোখের জল ফেলেন।
খুব সামান্য বিষয় নিয়ে রাজ্জাক সাহেব ছেলেকে মারেন। ছেলে ঠেঙিয়ে উনি মনে হয় পিতৃত্বের অধিকার জাহির করেন। আজকের মারার কারণটা একদমই মেনে নেওয়ার মত নয়। ছেল স্কুলে না গিয়ে জেলা স্টেডিয়ামে বি.কে.এস.পি. তে চান্স পাওয়ার আশায় পরীক্ষা দিতে গিয়েছিল। সেখানে তিনি তার এক বন্ধুর ছেলের পরীক্ষা দেখতে এবং উত্সাহ দিতে যান। গিয়ে দেখেন নিজের ছেলে বল হাতে দৌড়াচ্ছে, ব্যাট চালাচ্ছে। মাথায় রক্ত চড়ে যায়! উনি তখন কিছু বলেন নি বটে, তবে সেই থেকেই দাঁতে দাঁত পিষে রেখেছিলেন। এমন হলে চলে কি করে। বন্ধুর ছেলেকে উত্সাহ আর নিজের ছেলেকে বেদম পিটুনি! উনার যুক্তি হল, ‘আমাদের বংশে এসব কখনো হয়নি। পড়ালেখা রেখে খেলা... হুহ্.. খেলোয়াড় হবেন... দেশ উদ্ধার করবেন বড়।’
তাহলে অন্যের ছেলেকে কেন উত্সাহ যোগান তিনি। এরও যুক্তি আছে, ‘দেশের সবাইতো আর পড়ালেখা শিখে জজ-ব্যরিস্টার হবে না। দু’একজন খেলোয়াড় হলে দোষ কি? চাকরির কম্পিটিটর কমবে তাহলে।’ বাহ্! চমত্কার যুক্তি।
উনার খুব শখ ছেলে বড় অফিসার হয়ে গাড়িতে চড়ে ঘুরবে অথবা ব্যরিস্টার হয়ে বংশের মুখ উজ্জ্বল করবে। তিনি নিজে পারেন নি। ছাত্রও তেমন একটা ভাল ছিলেন না। অনেক কষ্ট করে কোন মতে ডি.সি. অফিসের কেরাণীর চাকরিতে বহাল আছেন। তাই তার মনে গজিয়েছে ছেলে পড়েলেখে একবার প্রশাসনে যেতে পারে তো কেল্লাফতে! কি ইচ্ছা! বলিহারী!
নিজেদের ব্যর্থতার দায়ভার ছেলে-মেয়ের জীবন দিয়ে উশুল করাতে আমাদের দেশের অভিভাবক সমাজ বদ্ধপরিকর। তার ইচ্ছাই মূলকথা। ছেলে মেয়ের স্বইচ্ছা থাকতে নেই। বেয়াদবি! এতটা বরদাস্ত হয় না উনাদের!
পরে অধিকাংশেই দেখা যায়, পিতার ইচ্ছা পুত্রের উপর চাপাতে গিয়ে দুই মানসিকতায় ফারাক তৈরি হয়। অশান্তি-আক্ষেপ সৃষ্টি হয়। পিতা আক্ষেপ করেন, ‘ছেলেটা বখে গেল...এত চেষ্টা করলাম, মানুষ হল না।’ আর পুত্র আক্ষেপ করে, ‘আমি এটা হতে পারলাম না।’
‘আজকাল ছেলে খেলোয়াড় হলে খারাপ কি?’ রাজ্জাক সাহেবের স্ত্রীর যুক্তি এটা। তিনি বেশ ভালই খোজ খবর রাখেন। এখন খেলোয়াড়েরা কত দেশ ঘুরছে সরকারি খরচে, প্রচুর অর্থ তাদের, বাড়ি-গাড়ির কোন অভাব নেই, দেশের সম্মান বয়ে আনছে, সবাই ভালবাসে ওদের। একবার ভালো খেলোয়াড় হতে পারলে একটা সরকারি বড় আমলা বা জজ-ব্যারিস্টার থেকেও তার মূল্য হাজার গুণ বেশি হয়। ছেলের ঘুষ খেতে হবেনা, দুর্নীতি করতে হবেনা অথচ সম্পদ বাড়ি-গাড়ি সবই থাকবে। থাকবে লোকের শ্রদ্ধা ও ভালোবাসা। কোন বড় অফিসারটা পাচ্ছে একালে? সম্পদ, অর্থ পেলেও ভালোবাসা পাচ্ছেনা।
রাজ্জাক সাহেবকে এগুলো বলা যায়না। উনি খেলা দেখেন। সব বোঝেন। খেলোয়াড়দের এত সুযোগ-সুবিধা দেখে চোঁখ কপালে তোলেন তবুও ছেলেটা খেলোয়াড় হতে চায় এটাকে অত্যান্ত অপরাধ বলে মনে করেন। আসলে উনার জিততে হবেঅন্য কলিগদের সাথে চাটুকারিতায়। প্রতিদিন অফিসে বা চায়ের দোকানে গিয়ে ছেলে স্কুলে ফার্স্ট হয়েছে, ফার্স্ট হয়েছে বলে যদি ভাষন দিতে পারতেন অন্যদের মনে হিংসা ধরিয়ে, তো উনার মন চাঙ্গা হত, সেই সাথে উনার মৃত সাত পুরুষের দিলে’ও বাতাস লাগতো। লোকের কাছে এই সকল বাগাড়ম্বরকে উনি জীবনে সবচেয়ে মূল্যবান বলে ধরে থাকেন।
চায়ের দোকানে উনার মত কেরানীরা বসে নিজের নিজের ভবিষ্যত ও ছেলেপুলের তথাকথিত ভালছাত্রত্ব নিয়ে চায়ের কাপে ঝড় তুলে ফেলেন। যেদিন এস.এস.সি বা এইচ.এস.সি-র রেজাল্ট বেরোয় তার পরের দিনতো কথাই নেই। পেপারের রেজাল্ট বিষয়ক প্রতিটি খবর যেমন পড়েন তেমনি সবাইকে শুনিয়ে পড়েন কোন পানওয়ালার ছেলে, কোন রিক্সাওয়ালার মেয়ে, কোন রাজমিস্ত্রির নাতি শত অভাবের মধ্যেও জি.পি.এ-৫ পেয়েছে। নিজের অবস্থা বিচার করে তখন আক্ষেপে বসে যান। সে এমনি আক্ষেপ যে, উনারা এত খরচ করছেন তবুও ছেলেমেয়েরা রেজাল্ট ভাল করছে না। তাদের ছেলেপুলেরতো তুলনামূলক জি.পি.এ-৮ পাওয়া উচিত! এই আক্ষেপের জ্বালা বাড়ি বয়ে নিয়ে আসেন। এবং যথারীতি ছেলে মেয়েদের পিটিয়ে উপশম করেন। তাছাড়া চায়ের দোকানে আরো একটি বিষয় বেশ লক্ষ্য করার মত যে, উনারা গাল-গল্পের তোড়ে দিব্যদৃষ্টি দিয়ে নিজের অনাগত সুখের ছায়া দেখতে পান। এক্ষত্রেও যারা পাননা তারা অন্যেরটা শুনে হিংসায় জ্বলেন, দীর্ঘশ্বাস ছাড়েন।
রাজ্জাক সাহেব যেভাবে তার ছেলটাকে ঠেঙ্গাচ্ছেন প্রায় রোজই, তার নেতিবাচক দৃষ্টি যেদিন গোচর হবে সেদিন তিনি দেখবেন, ছেলেটি যা হতে চেয়েছিল তা হয়নি বরং উনার সেই ইচ্ছার গুড়ে বালি পড়েছে। হয়তো বখে গেছে বা পোষ্য কোটায় কোন মতে নিজের চাকরিটা ছেলেকে দিতে পেরেছেন কিংবা বড়জোর সে ছোট একটা ব্যবসায় খুলেছে। যে ব্যবসায়ের নাম শুনলে উনি বা উনার মত চাকরিজীবীরা “জীবনের ক্ষেত্রে এটা ভাল কিছু নয়” বলে ঠোঁট উল্টান।
শাশ্বত
১৪.০৭.১৩

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×