মনে হয় আরো একবার পৌছে যাই
সেই সু্যোগসন্ধানী পাখির কাছে ,
যার তীক্ষ্ণ দৃষ্টি একাগ্র হয়ে ঝরে পড়ছে
শুধু একটা মাছের জন্য।
তারপর তার একাগ্রঠোঁট নিয়ে উড়ে গিয়ে আকাশের নীল হবে।
মনে হয় আরো একবার মাছ হই শধু তার জন্য,
মাছ হয়ে লুকোচুরি খেলি,
আরো একবার ধরা পড়ি তার ঠোঁটে,
তারপর তার দুই সাদা পাখনার বিস্তারে
আকাশের নীল হই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

