সংবিধিবদ্ধ সতর্কীকরণ : নিচে ১টি ১৮+ ঘটনা অপেক্ষা কোরছে। সুশীলরা ও সোনামণিরা, এখুনি জাম্প করুন, পরবত্তীতে আপত্তি বা ভর্ত্ সনা স্বাগত হবে না।
(চুরুটের সতর্কীকরণের মানুষ নিকুচি করে, এই সতর্কীকরণের খেতা পুরবে বোলে বিশ্বাস)
ফার্স্ট ইয়ারের ঘটনা। এনাটমির এবডোমেন কার্ডের ভিসেরা দেখাচ্ছিলেন স্যর। স্যর প্রায় কয়েক মাস ছুটি কাটিয়ে এসচেন। সেদিন দেখাচ্ছিলেন মেইল আর ফিমেইল জেনিটালিয়া।
প্রথমেই স্যর মেইল জেনিটালিয়া পড়ালেন। এনাটমিক্যাল পজিশনে ধরা, স্ট্রাকচারস, ফাংশন, নার্ভ সাপ্লাই, ব্লাড সাপ্লাই...
এরপর স্যর শুরু করলেন ফিমেইল জেনিটালিয়া। প্রথমেই কাজ হোল এনাটমিক্যাল পজিশনে ধরা। ঘটনাক্রমে, স্যর শুরুতেই বেশ বড় ভুল করলেন, এনাটমিক্যাল পজিশনে ধরাটা ঠিক হোল না স্যরের। স্টুডেন্টদের মধ্যে গুঞ্জন শুরু হোল।
এক আঁতেল উঠে চিত্কার দিল- স্যর এনাটমিক্যাল পজিশনে ধরা হয় নি স্যর!
স্যর প্রমাদ গুণলেন, কয়েকবারের চেষ্টায় ঠিক কোরে ধরলেন আর বিব্রত হোয়ে লাজুক ভঙ্গিমায় আমতা আমতা কোরে বোললেন- ঔ সরি, আসলে অনেকদিন ধরি না তো...
এ কথা শুনেই স্টুডেন্টদের মধ্যে কয়েক মুহুর্তের পিনপতন নীরবতা আর পরস্পর মুখ-চাওয়াচাওয়ি... আর তারপরই অট্টহাসিতে ফেটে পড়ে সবাই, লজ্জায় লাল হয় স্যরের মুখ।
সর্বশেষ এডিট : ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



