somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

*এসো বিকাশ (bKash) প্রতারণা শিখি*

০৫ ই এপ্রিল, ২০১৪ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রশিক্ষক / প্রতারক: একুশে টেলিকম এন্ড ভেরাইটিজ স্টোর, বিশ্বনাথ রোড, রশিদপুর, সিলেট
বিকাশ এজেন্ট নাম্বার : 01776756382

৫/৪/১৪, বিকাল আনুমানিক ৫:০০

ঢাকা থেকে ৪২০০টাকা আসবে, হাইওয়ের পাশে ঐ বিকাশ সেন্টার দেখে যাই টাকা তুলতে। দোকানী হিরোইঞ্চি চেহারার ১ যুবক। ১০টি ফোননাম্বার লেখা ১টি কাগজ আমার সামনে মেলে ধরে ৪র্থ নাম্বারটি (01671229636) ঢাকায় পাঠাতে বলে হিরোইঞ্চি। পাঠাই। মেসেজ আসে।

কিছুক্ষণ মোবাইল টেপাটেপি করে হিরোইঞ্চি বলে- আপনে ত ভালামানুষ বইলা মনে অয় না, টাকা না আনাইয়াই টাকা নিতে চান। করেন কী?

কথা শুনে চমকে উঠি। বলি- আমি ওসমানী মেডিক্যালের ডাঃ। হয়েছে কী?

বলে- মেসেজ আইছে ঠিকঐ, টাকা ত আসে নাইকা। ফেইক মেসেজ দেওন কই থাইকা শিখছেন?

আমায় মেসেজ ও তার বিকাশ ব্যালেন্স দেখায়, তার কথা ঠিকই, ৪২০০ টাকার মেসেজ এসচে কিন্তু ব্যালেন্স ৯৬৭টাকা। ৫-৬বার কল দিই ঢাকায়, তারা ১০০% কনফার্ম করে, ট্রানজেকশন কোড পাঠিয়ে দেয়। পড়ি মহাফাঁপড়ে।

আমি বিকাশ হেল্পলাইন 16247এ কল দিতে চাই, হিরোইঞ্চি বাধা দিয়ে বলে- না না আপনে কল দিয়েন না, দারান আমি বিকাশ ম্যানেজাররে কল দেই।

আল্লাহই জানে কাকে কল দেয় সে, কথা শেষে জানায়, আজকে এই ম্যানেজার ছুটিতে, হেল্প করতে পারব না।

বলি- এখন উপায়?

বলে- আপনে ঢাকার দোকান থাইকা টাকা ব্যাক নেওয়াইয়া অন্য জাগা থাইকা ছারান।

বলি- ঐ এজেন্ট টাকা পাঠিয়ে দিয়েছে বলছে, সে এখন টাকা ব্যাক দেবে?

হিরোইঞ্চি বলে- তাইলে ত আমার আর কিচ্ছু করার নাই।

হিরোইঞ্চির তীব্র আপত্তি সত্ত্বেও কল দেই 16247এ। ম্যানেজার সাহেব কমপ্লেইন শুনে বলেন- যে এজেন্টের কাছে টাকা এসচে তার এজেন্ট নাম্বার থেকে এখুনি আমাদের কল দিতে বলেন।

হিরোইঞ্চি তা করতে সোজা অস্বীকৃতি জানায়, তবে ধরা খাওয়া সমাগত দেখে পিঠ বাঁচানোর জন্য আবার কিছুক্ষণ মোবাইল টেপাটেপি করে জিহবা কামড়ায়, বলে- ওহহো মিসটেইক হয়া গেছে।

বলি- কী?

সে তার ১০টি ফোননাম্বার লেখা ঐ কাগজটি দেখিয়ে বলে- আপনেরে আমি লাস্ট নাম্বারটা ঢাকায় দিতে কইছিলাম না?

বলি- না তো, ৪র্থটা দিতে বলেছেন। ১০০% সিউর।

বলে- ওহ দেখেন মিসেটেইকটা এইখানেই হইছে। আমার এই মোবাইলটা ডুয়াল সিমের, ঐ কাগজের ৪র্থ আর ১০ম সিম দুইটা এই মোবাইলে ভরা আছে। আপনে টাকা আনাইছেন ৪র্থটাতে, কিন্তুক আমি ত এতক্ষণ ব্যালেন্স চেক করতাছি ১০ম টার। ওহ ছরি।

বলি- এটা আপনার ব্যবসা, আপনি এই মিসটেইক করেছেন আর এতক্ষণ ধরে বুঝতে পারেন নি, বিশ্বাস করলাম না।

রেগে গিয়ে বলে- অই মিঞাঁ আঙুল দেখাইয়েন না। টাকা দিতাছি নিয়া ফুটেন।

চোরের মার বড় গলা আর কী। কিন্তু অচেনা জায়গা, দেখা যাবে চোরের কয়টা মাসতুতো ভাই জুটে গেছে, শেষটায় আমাকেই বেইজ্জত হয়ে ফিরতে হবে। টাকা নিয়ে চলে আসি। বিকাশ হেল্পলাইনে জানাই, তারা দায়সারা জবাব দেয়। ১জন পুলিশের সাথে কথা বলি, সে জানায় প্রমাণ ছাড়া কিছু করার নেই। কী আর করা, সত্যিই তো আমার কাছে কোন প্রমাণ নেই। চোর কি আর প্রমাণ রেখে চুরি করে? প্রমাণের অভাবে এভাবেই ভুগে যাই আমরা। শেষে হয় চোর কি জয় আর চোরের মার বড় গলা। আর এভাবেই আমার ঝুলিতে জমা হয় বিকাশ প্রতারণা প্রশিক্ষণ, সার্টিফিকেট নেই- এই যা।
১৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×