somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন পুলিশ অফিসার এবং আমার কথোপকথন! বিষয়ঃ ডেটিং। অতঃপর সবার কাছে আমার একটি প্রশ্ন .........

২১ শে জুলাই, ২০১২ সকাল ৮:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আপনাদের হবু ভাবীকে B-) নিয়ে শুক্রবার বিকেলে সিলেট শহরের একটু বাইরে অবস্থিত একটি পার্কে গেলাম ঘুরাঘুরি করতে। সবাই যাকে ডেটিং বলে চেনে আর কি। বাহন ব্যাটারি চালিত অটোরিকশা। আগে থেকেই রিজার্ভ করে রাখছিলাম ঘণ্টা হিসেবে। পার্কে অনেকক্ষণ কাটানোর পর ফেরার পালা। ড্রাইভারকে ফোন দিলাম। রাস্তাটা যদিও অত নিরব ছিলনা তবুও কেমন জানি ভয় করছিল কারন রাস্তার দুদিকে চা বাগান। ওই এলাকাগুলোতে নেশাখোরদের ভয় আছে। বাগানের চিপায় চাপায় নেশাখোরদের আস্তানা থাকতে পারে এমনকি শুনেছি ঝোপের চিপায় অনেক অকাম কুকামও নাকি হয়। কিন্তু আমার জানা ছিলনা যে উন্মাদ নেশাখোরদের চেয়েও ভয়ংকর বাংলাদেশের পুলিশ X( । হঠাৎ ডাণ্ডাওয়ালা এক হাবিলদার হাউক মারল," ওই ব্যাটা, গাড়ি থামা" ড্রাইভার গাড়ি থামাল। আমার তো জানে পানি নাই। ওর হাতে আমার হাত ছিল। ভয়ে বেচারি হাত ছিটকে ফেলে দিল। অন্য দেশে পুলিশ দেখলে মানুষের ভয় কাটে। আর এই দেশে পুলিশ দেখলে মানুষ উল্টা ভয় পায়। বন্য জানোয়ারকেও হয়ত কেউ এত ভয় পায়না। লোকটি গাড়ি থামিয়ে আমাকে বলল," স্যার আপনাকে ডাকছেন।" আমি ভয়ে ভয়ে ইয়া লম্বা লোকটার কাছে গেলাম। দেখলেই ভয় করে। কেমন জানি হিংস্র হিংস্র ভাব। শুরু হল পুলিশ ও আমার কথোপকথন।

পুলিশঃ নাম কি ?
আমিঃ মোমবাত্তি, আংকেল।
পুলিশঃ কই গেছিলা? সাথে ওই মেয়ে কে?
আমিঃ আংকেল পার্কে গেছিলাম। সাথে আমার ফ্রেন্ড। :)
পুলিশঃ বাসায় সবাই জানে? :P
আমিঃ জি। জানে।
পুলিশঃ ওকে, তাইলে তোমার আব্বুকে ফোন দাও।
আমিঃ কেন?
পুলিশঃ কেন আবার? মেয়েকে নিয়ে ঘুরতে বের হইছ, আকাম কুকাম করতেছ, আব্বুকে জানান লাগবেনা? নাকি থানায় যেতে চাও?
আমিঃ আব্বু ম্যায় বি ঘুমাইতেছে।
পুলিশঃ চর খাবি শালা। X( ডাণ্ডা দেখছ? ফাইজলামি মরছ? বাপ রে ফোন লাগা নাহয় থানায় চল। এই মকসুদ সাহেব, ডায়েরি লিখেন তো।
আমিঃ আংকেল প্লিজ আজকের মত ছেড়ে দিন। আর কোনদিন এরকম বের হবনা। আপনের ডাণ্ডার কসম।
পুলিশঃ টাকা আছে?
আমিঃ X(( আংকেল এখন তো নাই, থাকলে দিতে পারতাম।
পুলিশঃ না থাকলে বান্ধবির কাছ থেকে নিয়ে দাও। মেয়ের বাবা কি করে?
আমিঃ ওর আব্বু রিটায়ার্ড এস,পি,। ফোন দেই?
পুলিশঃ না না, থাক। ঠিক আছে যাও। ভবিষ্যতে যেন না দেখি।
আমিঃ আংকেল, আপনি যে টাকা চাইলেন এটা কি ভাল কাজ?
পুলিশঃ তুমি যে মাইয়া নিয়া একলা একলা ঘুরতে আসছ, এইটা ভাল কাজ?

আর কিছু না বলে আমি ইজ্জত নিয়ে গাড়ির দিকে হাটা শুরু করলাম। আহহ শান্তি। এতক্ষণ কি যে এক দোজখের মধ্যে ছিলাম! :| ঘেন্না হয় এদেশের পলিশদের ওপর। ছিঃ ছিঃ ওরা নাকি আইন শৃঙ্খলা রক্ষকারি ! X( হরতালের সময় পিটাইয়া মানুষকে বাপের নাম ভুলায়। জঘন্য জানোয়ার এরা। থু ...... টাকার জন্য মানুষ এত নিচে নামতে পারে!


আপনাদের কাছে আমার প্রশ্নঃ এদেশের পুলিশ সদস্যদের কবে বিবেক-বিবেচনা হবে? অথবা আদৌ কি হবে?
১৮টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শান্তির ঠিকানা—পরিবার

লিখেছেন নাহল তরকারি, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:০০




শান্তির ঠিকানা—পরিবার

ভালো থাকার জন্য অনেক কিছুই প্রয়োজন—অর্থ, সফলতা, সম্মান, স্বাচ্ছন্দ্য। কিন্তু এসবের মাঝেও যদি ঘরে শান্তি না থাকে, তবে মনের ভেতর কোথাও যেন একটা শূন্যতা থেকেই যায়।

বাইরের পৃথিবী যতই... ...বাকিটুকু পড়ুন

আমাকে দিয়ে সেলস হবে না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৫

আমাকে বাংলাদেশের এক ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি তাদের সেলসে সহায়তা করার অনুরোধ করেছে। কোম্পানি ভালো, বাজে কোন রেকর্ড নেই। আমার কাজ হচ্ছে, আমার পরিচিত মানুষদের সাথে তাদের মার্কেটিং টিমের যোগাযোগ করায়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:০৭



ধানমন্ডি ৩২: মানুষের হৃদয়ে যে বাড়ি আজও দাঁড়িয়ে আছে

ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি কেনা ও নির্মাণের টাকা কোথা থেকে এসেছিল-এই প্রশ্নটা মাঝেমধ্যেই অনলাইনে ঘুরেফিরে আসে। উত্তরটা আসলে লুকিয়ে নেই... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ দিয়ে উন্নয়ন সম্ভব নয় - দরকার বিকল্প সরকার

লিখেছেন মাথা পাগলা, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৪



জামাতকে সংগঠন হিসেবে নিখুঁত বলা যায়, আলেম হতে হলে দীর্ঘদিন পড়াশোনা ও প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় - মানে নেতা হবার আগে অবশ্যই পড়াশোনা করতে হবে, বিএনপি-লীগের এমন কোন... ...বাকিটুকু পড়ুন

বেলাশেষে

লিখেছেন নীল-দর্পণ, ০৬ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪৪

বাসায় আত্নীয় আসলে চলে যাবার সময় কিংবা তাদের বাড়ী থেকে ফেরার সময় ঘরের ছোট সদস্যের হাতে টাকা গুঁজে দেবার যে চল ছিল নিশ্চই আমরা কম বেশি সবাই সেটা সাথে পরিচিত।... ...বাকিটুকু পড়ুন

×