শেয়ার ব্যবসায় আগ্রহীদের জন্য একটি মূল্যবান সূত্র।
০৬ ই মে, ২০১০ রাত ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আজ দুপুরে একটি পোষ্ট দিয়েছিলাম। শিরোনাম ছিল
শেয়ার বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ। সেখানে একটি প্রশ্ন ছিল কিন্তু কেউ জবাব দিতে পারেননি। অবশেষে নিজে নিজেই সেই জবাব খুঁজে বের করলাম। সবার জন্য সেই জবাব শেয়ার করলাম। আশা করি যারা শেয়ার ব্যবসা করছেন বা করবেন বলে ভাবছেন সবার কাজে লাগবে।
আমার প্রশ্নটি ছিল এমন,
কোন শেয়ারের রেকর্ড ডেট পরবর্তী মূল সংশোধন কতো হতে পারে সেটা আমি কি করে আগে থেকে হিসাব করতে পারি?
প্রশ্ন করার কারণ ছিল এই, ৪ তারিখ উত্তরা ব্যাংকের সর্বশেষ দর ছিল ১৪৫৪.২৫ টাকা (সম্ভবত)। ৫ তারিখ রেকর্ড ডেট এর জন্য লেনদেন বন্ধ ছিল। ৬ তারিখ যখন লেনদেন শুরু হলো তখন ডিএসসির সাইটে দেখাচ্ছিল গতকালের লেনদেন ৯৬৯.৫ টাকা। ৯৬৯.৫ টাকার থেকে আজ বেশী টাকায় শেয়ারের লেনদেন হয়েছে। সর্বশেষ ১০২০টাকায় লেনদেন শেষ হয়েছে। ওয়েবসাইট অনুযায়ী কতকালের থেকে শেয়ারের আজ মূল্যবৃদ্ধি পেয়েছে ৫০.৫ টাকা। যদিও গত কর্ম দিবসের তুলনায় সেটা প্রায় ৪৩৪.২৫ টাকা কম ছিল। এখন প্রশ্ন হলো একদিনের মধ্যে কি এমন হলো যে সব হিসাব কিতাব এমন হলো?
প্রশ্নের উত্তরটি হলো এই, ৪ তারিখে সর্বশেষ উত্তরা ব্যাংকের
একটি শেয়ারের দাম ছিল ১৪৫৪.২৫। কিন্তু ৫ তারিখ যেহেতু রেকর্ড ডেট ছিল সেহেতু ৬ তারিখে বোনাস শেয়ারটি সহ দাম ধরা হয়েছে। কারণ সেদিন আপনার একউন্টে শেয়ার থাকার কারণে আপনি বোনস ৫০% শেয়ারের মালিক হয়েছেন। সুতরাং মূল্য সংশোধনটি করা হয়েছে এভাবে, ১৪৫৪.২৫/১.৫ = ৯৬৯.৫০ টাকা।


এখন কি বুঝতে পেরেছেন?
আশা করি এই সূত্র অনুসরণ করে কোন কোম্পানির রের্কড ডেট পরবর্তী তারিখে সেই শেয়ারের মূল কত হতে পারে আগে থেকেই হিসাব করতে পারবেন। কোন কোম্পানির বোনাস গ্রহন করবেন কি করবেন না তাও আগে থেকে বুঝতে পারবেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুই ভাল্লাগে না আজ
মানুষের মুখে মানুষেরই রক্তের গন্ধ লেগে আছে
শিশুর কান্না আকাশ ছুঁয়েও
কোনো ক্ষমতার প্রাসাদের জানালা কাঁপে না।
বাংলাদেশ জেগে থাকে
গ্যাসের অপ্রতুলতা, দ্রব্যমূল্যের দীর্ঘশ্বাস,
বেকার যুবকের অনিদ্রা,
আর প্রতিদিনের অগণিত অসমাপ্ত প্রতিশ্রুতির পাশে।
সংবাদপত্র...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১০:৩৬

ফেসবুক মেমোরিঃ
৩২ জুলাই এই পোস্ট লিখেছিলাম.....
"জাগো বাহে কোনঠে সবাই"....
ভালো থাকার চেষ্টা সবসময় করি, বেঁচে থাকার উপাদান খুঁজে নিতে চেষ্টা করি- পুঞ্জিভূত ক্ষোভ আর কিছু করতে না পারার আফসোস...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজসোহান, ০২ রা আগস্ট, ২০২৬ সকাল ১১:০২

১৯৭০ সালের ১২ নভেম্বর রাতে পৃথিবীর ইতিহাসে রেকর্ড হওয়া সবচেয়ে প্রাণঘাতী ঘূর্ণিঝড় আঘাত হানে। ভোলা সাইক্লোন। দশ মিটার উঁচু জলোচ্ছ্বাস উঠে আসে ব-দ্বীপের নিচু চরে। মৃতের সংখ্যা তিন থেকে পাঁচ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:১২

আজ সকালে হোটেলে নাস্তা করেছি।
ইচ্ছা ছিলো ঘুম থেকে উঠবো ১২ টায়। কিন্তু এক ছাগলে অকারণে ফোন করে ঘুমটা নষ্ট করে দিয়েছে। রাতে যে মোবাইলের সাউন্ড বন্ধ করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন