somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাসর রাত ও বাসর রাতে বিড়াল মারা

১৮ ই নভেম্বর, ২০১০ রাত ৮:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

''বাসর রাত।'' প্রত্যেক মানুষের চির আকাঙ্খিত রাত। একজন মানুষের জীবনে শতশত রাত আসে। কিন্তু এই রাতটি নিশ্চয় সবচে উজ্জ্বল ব্যাতিক্রম।

জীবনে এখনো এই রাতটি আসেনি। কিন্তু এই রাতটি নিয়ে ভাবনা আছে প্রচুর। সেই সাথে আছে কৌতুহল ও ভীতি।

ছোটকাল থেকেই একটি কথা অনেকবার শুনেছি, তা হলো ''বিয়ের রাতে বিড়াল মারতে হয়।'' কিন্তু এই কথাটির মর্মার্থ এখন পর্যন্ত উদ্ধার করতে পারিনি। তবে এখন পর্যন্ত যে অর্থটি ধারণা করতে পারি তা হলো এই কথা দ্বারা সম্ভবত প্রথম মিলনের কথা বোঝানো হয়। প্রথম মিলনে একজন পুরুষ তার স্ত্রীকে তার সু-পুরুষত্ব প্রমান দিতে পারাকে হয়তো ''বিয়ের রাতে বিড়াল মারা'' কথাটি দ্বারা বুঝায়। সেই পুরুষ একে হয়তো গৌরব ভাবে।

আসলেই কি তাই? প্রথম রাতেই কি বিড়াল মারতে হয়? এটাকে তো আমার কাছে বরং বর্বরতা মনে হয়।

আমি যখন চিন্তা করি আমার সাথে কোন অচেনা মেয়ের বিয়ে হবে, আর আমাকে প্রথম রাতেই বিড়াল মারতে হবে তখন আমার কেন জানি গা গুলিয়ে উঠে, ঘেন্না লাগে। ভালোবাসাহীন যৌনতাকে আমার কেন জানি খুব বীভৎস মনে হয়। একটি অচেনা অজানা মেয়েকে বাসর রাতে এক ঘরে ঢুকিয়ে দেয়া হবে আর এক রাতেই তার সাথে আমার ভালবাসা হয়ে যাবে এটা আমার কাছে অসম্ভব মনে হয়। একজন মানুষের সাথে মোটামুটি ভাবে পরিচিত হতেই তো ২/৪ দিন লেগে যাওয়ার কথা। মোটামুটি পরিচিত হলে, দুজনের প্রতি দু'জনের অনুরাগ জন্মালে ''বিড়াল মারাটা'' কি যুক্তিযুক্ত নয়?

আমাদের দেশে বিয়ের রাতে বিড়াল মারাটা একটি রেওয়াজে পরিনত হয়েছে সম্ভবত। মেয়ের দাদী, খালা, চাচীদের অপার কৌতুহল থাকে মেয়ের ''বাসর রাতে বিড়াল মারা'' নিয়ে। ''বাসর রাতে বিড়াল মারা'' না হলে হয়তো তারা ছেলেটির সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলে। আর এটাই কি একটি ছেলেকে বাসর রাতে বিড়াল মারাতে উৎসাহিত করে কিনা ভাববার বিষয়।

মোটকথা বাসর রাতকে চির স্মরনীয়, চির আনন্দময়, চির আলোকিত করে রাখতে হলে আসলে কি করা উচিৎ? কোনটি সঠিক পথ? অনেক ভেবেও জবাব গুলো মেলাতে পারলাম না।
৪৮টি মন্তব্য ৪৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×