আমরা বাঙ্গালীরা সব কিছুই এককাঠি বেশী বুঝি। বিশ্বকাপের দুইমাস আগেই '' সব গেল, গেল.... সব ভারতীয়রা দখল করে নিল...'' টাইপের সেকি চিল্লাচিল্লি শুরু হয়ে গেল। অথচ আয়োজক কমিটি তখন পর্যন্ত কোথাও বলেনি উদ্বোধনী অনুষ্ঠানে কি থাকবে। কিন্তু আমরা কেউ কেউ কল্পনার চোখে দেখা শুরু করলাম বঙ্গবন্ধু স্টেডিয়াম পুরোটা ভারতীয়রা দখল করে নিয়েছে। আর আমাদের মহামান্য মডুও তেমনি একটি পোষ্টকে স্টিকি করে একদম আমাদের নাকের সামনে ঝুলিয়ে দিলেন। আর অনেকেই সেই পোষ্টে কেঁদেকেটে, ল্যাদে একাকার করলেন।
গত ২/৩ দিন আগে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে কি কি থাকবে তা আয়োজক কমিটির এক সদস্যর মুখে এটিএন নিউজেই শুনেছিলাম। আজ প্রথম আলো আরো বিস্তারিত ভাবে জানিয়েছে। এর মধ্যে দেখা যাচ্ছে বিশ্বকাপের তিন আয়োজক দেশ ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের সংস্কৃতিকেই তুলে ধরা হবে। সেই পর্বটির নাম ‘কালার অব সেলিব্রেশন’। প্রথমে ভারত ও শ্রীলঙ্কার অনুষ্ঠান ১২ মিনিট করে। এরপর বাংলাদেশের অনুষ্ঠানটি ২০ মিনিটের। তার মানে ভারত ও শ্রীলংকার থেকে বাংলাদেশ পাক্কা ৮ মিনিট বেশী পাচ্ছে।
এই যে অনুষ্ঠানটি শুরু হওয়ার ২ মাস আগেই যারা তাদের মনগড়া কথাবার্তা দিয়ে একটি হাউকাউ রব তুলেছিল তারা এখন কি বলবে?
আর মডুর মতো অতি বিবেচক মানুষটি কি সেই হাউ কাউ ওয়ালাদের সাথে জোয়ারে গা ভাসানোর জন্য লজ্জিত হবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


