শাহবাগ থেকে নতুন প্রজন্ম দ্বিতীয় মুক্তিযুদ্ধের সূচনা করেছিল আর এতে মুক্তিযুদ্ধের স্বপক্ষের লোক আশাবাদি হয়েছিল। কিন্তু সেই আশার প্রদীপকে এখন নিভু নিভু মনে হচ্ছে। দ্বিতীয় মুক্তিযুদ্ধ কি শাহবাগে বসে বসে গানবাজনা আর শ্লোগানে গলা ফাটালে হয়ে যাবে? টিভি ক্যামেরার ফোকাসে আপনার চাঁদ মুখ আসবে আর আপনারা জ্বালাময়ী দু'টো কথা বলবেন, এতে মুক্তিযুদ্ধ হয়ে যাবে? এদিকে যে মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেছে সেই খবর কি আপনারা রাখেন? ঠিক এই মূহুর্তে প্রথম আলো অনলাইনের কয়েকটি খবরের দিকে চোখ বুলান।
শাহবাগের তরুণদের প্রতিরোধের হঁশিয়ারি খোকার
নীলফামারীতে ১৪৪ ধারা ভেঙে জামায়াতের মিছিল, বিজিবির গুলিতে নিহত ১
চট্টগ্রামে জামায়াত-শিবিরের সহিংসতা, নিহত ২ (ভিডিও)
রাজধানীতে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষ
কুমিল্লায় জামায়াত-শিবিরের হামলা, ভাঙচুর
আজ সকাল ৯.৩০মি: এ কুমিল্লায় শিবির কর্তৃক পুবালি ব্যাংকের এটিএম ভাংচুর। ঘটনার পরপর আমার নিজের ক্যামেরায় তোলা ছবি।
এই খবর গুলো পড়ে আপনাদের কি মনে হচ্ছেনা যে, যুদ্ধ শুরু হয়ে গেছে? স্বাধীনতা বিরোধী শক্তি সর্বশক্তি দিয়ে সারা দেশে ঝাঁপিয়ে পড়েছে। তারা দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করছে, গাড়ি পোড়াচ্ছে, পুলিশ-বিজিবির উপর হামলা করছে, ইতিমধ্যে কয়েকজন পুলিশকে হত্যা করেছে, সাধারণ মানুষের উপর আক্রমন করছে, সংখ্যালঘুদের উপর হামলা করছে, রাস্তায় ব্যারিকেড দিচ্ছে। কিন্তু শাহবাগের যোদ্ধারা কই? আপনারা না বলেছেন আপনারা আরেকটি মুক্তিযুদ্ধ করবেন? এই মুক্তিযুদ্ধের নমুনা? পুলিশকে জামায়াত-বিএনপির মুখোমুখি করে দিয়ে আপনারা মুক্তিযুদ্ধের স্বাদ নিচ্ছেন?
আপনারা যুদ্ধের ডাক দিয়ে যুদ্ধ লাগিয়ে এখন শাহবাগে পুলিশ পাহারায় বসে থাকলে তো দেশের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন না হয়ে পারিনা। তবে কি আপনাদের এই ঝিমিয়ে পড়ার সুযোগে জামায়াত শিবির নির্মূল হওয়ার বদলে আরো শক্তিশালী হবে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

