বাংলাদেশ। একটা নাম। এক ইতিহাস। একটা আবেগ। একটা ভালবাসা। এক চেতনা। একটা ফুল। একটা মুক্ত বিহঙ্গ। বছর গড়িয়ে বিজয়ের মাস ডিসেম্বর চলে আসল। হৃদয়ের অলিন্দে একরাশ শান্তির বাতাস যেন দোল দিয়ে গেল। আমরা এ মাসেই স্বাধীনতা অর্জন করেছিলাম। পাক হানাদার ৯৩ হাজার আত্মসমর্পণ করেছিল। আমাদের মুক্তিযোদ্ধারা করেছিল বিজয় উল্লাস। বাংলার স্বাধীনতা এ অঞ্চলের ভূরাজনীতিতে প্রভাব ফেলেছিল ব্যাপক। যুক্তরাষ্ট্র নাখোশ হয়েছিল। ভারত সহযোগিতা করেছিল স্বত:স্ফূর্তভাবে। তাদের গোপন বাসনাও ছিল বাংলাদেশকে নিয়ে। সব ছাপিয়ে হানাদার পাকিস্তানকে হটিয়ে আমরা বাংলাদেশের মানচিত্র তৈরি করেছিলাম।
আজ আমাদের সবচেয়ে বড় অর্জন আমরা স্বাধীন। প্রকৃত স্বাদ পেলাম কি পেলাম না সেটাও বিবেচ্য। আসল কথাই আসি। বাংলাদেশ সম্পর্কে এদেশের কিছু মানুষ এখনও নেতিবাচক ধারণা পোষণ করে। এটা আমি মনে করি এদের পূর্বপুরুষদের পাপের ফল। তারা স্বাধীন বাংলাদেশকে কেন জানি মেনে নিতে পারে না। তবে কাঙ্খিত বাংলাদেশ এখনও আসেনি। বিএনপি ও আওয়ামী লীগ একেবারেই ব্যর্থ। এ দু্দলই টাকা কামাতে ব্যস্ত। আমরা তাদেরকে নতুন ভাবে দেখতে চাই। নতুন বাংলাদেশ গড়তে চাই। গড়তে চাই জাতীয় নেতৃত্ব। প্রধানমন্ত্রীর ঘোষণা চাই--সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা হোক। সাম্যের বাংলাদেশ গড়তে ব্যাংকিং খাতের সুদ কমিয়ে দেয়া হোক। দেশের বাক স্বাধীনতাকে উন্মুক্ত করে দেয়া হোক। বঙ্গবন্ধুর স্বপ্নের দেশ গড়তে ঝাঁপিয়ে পড়ুক বাংলার মানুষ। বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নন- এ ঘোষণা দেয়া হোক। বঙ্গবন্ধু এদেশের প্রতিটি মানুষকে নিয়ে স্বপ্ন দেখতেন। আবার যেন এদেশের মানুষ বলতে পারে আমাদের শেখ সাহেব'।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




