somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারীবাদ কোনো সমাধান নয়, বর্জনের সময় সমাগত

১৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নারীবাদ নিয়ে একটা চমৎকার কথা বলেছিলেন আবুল কাশেম ফজলুল হক স্যার। আমাকে দেওয়া একটা সাক্ষাৎকারে বলেছিলেন, "মানবতাবাদ এমন একটা জিনিস, যেটা দিয়ে নারীবাদকে প্রতিস্থাপন করা যায়।" আসলে এটা এমন একটা ব্যাপার, যা বোঝার জন্য খুব বেশি পণ্ডিত, জ্ঞানী হতে হয় না। শুধু নারীবাদ দিয়ে কেবল মানুষের একটা অংশের প্রয়োজন কিছুটা হয়তো সার্ভ করা যায়; তবে এক্ষেত্রে সমস্যা হলো, পুরুষদের প্রয়োজন ও অধিকারের জন্য কথা বলতে গেলে তখন আবার 'পুরুষবাদ"-এর আমদানি করতে হয় বা হবে। পুরুষবাদ বলে বিষয়টা কি সবাই মেনে নেবে? তাই তো, নারীবাদ বা পুরুষবাদ নয়, মানবতাবাদ দিয়েই নারী-পুরুষ নির্বিশেষে সবার সমস্যা সমাধান করা সম্ভব। নারীবাদ'কে মানবতাবাদের পার্ট বলে দেখা তাই একটা আদিখ্যেতা বা বিলাসিতা। যেমন, বিলাসিতা পুরুষবাদকে মানবতার পার্ট হিসেবে দেখা।

আরেকটা ব্যাপার হলো, নারীবাদ কিছু কিছু ক্ষেত্রে এমন উগ্র ও তীব্র প্রতিক্রিয়াশীল অবস্থায় পৌঁছেছে যে সেখানে এটাকে আর বর্তমানে ভালো কিছু বলা সম্ভব না। নারীবাদ বা নারী-সংক্রান্ত বিষয় অনেকের কাছেই ধর্মের মতো একটা স্পর্শকাতর বিষয় হিসেবে পরিণত হয়েছে। একারণে নারী-সংক্রান্ত যেকোনো বিষয়েই এইসব নারীবাদের ধ্বজ্জাধারীদের সাথে আপনি একমত না হলে, তারা আপনার প্রতি হেট প্রিচ করতে শুরু করে। যেখানে, ফেসবুকে ব্লক বা আনফ্রেন্ড খুবই মামুলী ব্যাপার। এর অনেক বড় শিকার আমিই। প্রচুর নারীবাদী আমার ফেসবুক ফ্রেন্ডলিস্টে ছিলেন বা আছেন। অনেক সময় নারী সংক্রান্ত অনেক বিষয়ে নারীদের স্বপক্ষে কথা বলতে গিয়েও আমি উগ্র নারীবাদীদের আক্রমণের শিকার হয়েছি। কারণ, নারীদের সপক্ষে কথা বললেও তাদের সাথে আমি শতভাগ মন যুগিয়ে মতামত প্রকাশ করতে পারিনি, সেটাই ছিল অপরাধ। অনেকটা উগ্র জাতীয়তাবাদের ধারক বা উগ্র ধার্মিকদের মতো আচরণ তাদের। তাদের সাথে সামান্য কিছু দিক দিয়ে ভিন্নমত প্রকাশ করলেই তারা আমাকে অপছন্দ করা শুরু করে। যার শেষ হয় ফেসবুকে আনফ্রেন্ড বা ব্লক করে এবং আমার নামে নেতিবাচক প্রচারণা করে।

কাজেই নারীবাদ বর্তমানে যে জায়গায় চলে গিয়েছে এবং যেহেতু এটা শুধু একটা অংশেরই পারপাজ কেবল তথাকথিতভাবে সার্ভ করতে পারে, তাই নারীবাদ জিনিসটাকেই সবার বর্জন করার সময় সমাগত। আমি আশা করতে পারি না যে নারীবাদীরাও বর্তমান দুনিয়ার পুরুষদের সমস্যা বুঝবেন এবং সেই অনুযায়ী তারা এগিয়ে আসবেন। আর এটাও সত্য বর্তমানে পুরুষরাও কম নির্যাতীত হচ্ছেন না। এরকম অজস্র প্রমাণ বর্তমান মিডিয়ায় রয়েছে। যেমন, কেউ পুরুষবাদী হলে নারীদের সমস্যাও তার চোখের আড়ালে রয়ে যাবে। কাজেই হতে হবে, মানবতাবাদী। মানবতাবাদের মাধ্যমেই নারী-পুরুষ সবার সমস্যা সমাধান করা সম্ভব। কাজ করতে হবে তাই, নারী-পুরুষ সবার প্রয়োজনে ও স্বার্থে।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:২৬
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

×