somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনারা কি স্রেফ পুরাতন ভবন ভাঙ্গার শ্রমিক, নতুন ভবন গড়ার কারিগর নয়?

১৮ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



প্রিয় মাহফুজ আলম, নিজের গুরুত্ব ও ভারটা বোঝার চেষ্টা করবেন, প্লিজ! কখনো গৃহযুদ্ধের কথা বলেন, কখনো অখণ্ড বাংলার কথা বলেন...! এসব অতি উচ্চ কথন থেকে আপনি বা আমরা কি কিছু অর্জন করতে পারব? নাকি হারানোর আশঙ্কা আরো বেশি তৈরি করছেন আপনারা? প্রিয় হাসনাত আবদুল্লাহ, আপনার মতো বড় হৃদয়ের মানুষের কাছ থেকে আমরা আরো বেশি দায়িত্বশীলতা কি আশা করতে পারি না? হাজার হাজার মানুষ আপনাকে ফলো করে...সেখানে কারো 'গাক গাক' মার্কা পোস্ট কি শেয়ার না দিলেই নয়? সময়ের প্রয়োজনে আপনারা আজ উচ্চ আসনে আসীন। কিন্তু নিজেদের দায়িত্ববোধ ও ওজনটা তো বুঝতে হবে, তাই না ভাইয়া?

আপনাদের জেনারেশনকে এত কাছ থেকে দেখেছে, আমার মতো এমন মিলেনিয়াল খুব কমই আছে। আজ থেকে দেড়-দুই বছর বা তারো আগে থেকে আপনাদের জেনারেশনের ব্যাপারে আমার খুব একটা ভালো ধারণা ছিল না। মাঝখানে আপনাদের জেনারেশনই সময়ের প্রয়োজনে আওয়ামী ফ্যাসিবাদী শক্তির পতনে সামনের কাতারে থেকে নেতৃত্ব দিয়েছেন। তাই, জুলাই-আগস্টে আমিও রিথিংক করতে বাধ্য হয়েছিলাম। কিন্তু, এখন কেন জানি মনে হচ্ছে, আমার আগের ধারণাই সঠিক!

আপনারা সেই ফ্যাসিবাদী, অকেজো, শত জুলুম ও অপরাধের ইমারত ভেঙ্গে দিয়েছেন...সেজন্য আমরা আপনাদের জেনারেশনের কাছে কৃতজ্ঞ। কিন্তু নিজেদের কি শুধু ভবন ভাঙ্গার শ্রমিক হিসেবেই রেখে দিতে চান? ভাঙ্গা ভবনের স্থলে নতুন, সুন্দর ভবন বিনির্মাণের কারিগর কি আপনারা হতে পারবেন? সেই যোগ্যতা ও দক্ষতা কি আপনারা বা আপনাদের জেনারেশন বিন্দুমাত্র ধারণ করেন? প্রশ্নটা নিজেদেরকেই করে দেখুন! স্রেফ একটি নির্দিষ্ট সময় আপনাদের সামনে নিয়ে এসেছে; কিন্তু নিজেদের অবস্থানটা একটু বুঝুন; সীমানাটা বুঝুন। ফ্যাসিবাদী সরকারের পতন ঘটিয়েছেন বলে দেশের সবকিছুর ঠিকাদারী আপনাদের দেওয়া হয়নি!

সামনের দিনগুলোতে নিজেদেরকে সত্যিকারভাবে যোগ্য ও সক্ষম করে তুলুন! শুভ কামনা রইল!
সর্বশেষ এডিট : ১৮ ই ডিসেম্বর, ২০২৪ বিকাল ৪:৪৬
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×