somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'মেটিকুলাস ডিজাইন' দিয়ে কি দেশে শান্তি, স্থিতিশীলতা ও গণতন্ত্রের বিজয় আনা সম্ভব এখন, আছে কি হিম্মত?

০৫ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



উপদেষ্টা ও জুলাই গণঅভ্যূত্থানের অন্যতম মুখ মাহফুজ আলমের গতকালের ফেসবুক পোস্ট নিয়ে এখন চারিদিকে আলোচনা-সমালোচনা চলছে।

সেখানে তিনি বলেছেনঃ

মেটিকুলাস ডিজাইনে সমস্যা কোথায়?
পাকিস্তানি স্বৈরশাসকদের বিরুদ্ধে মেটিকুলাস ডিজাইন করে আগরতলা ষড়যন্ত্র, '৬৯ এর গণ-অভ্যুত্থান আর '৭১ এর মার্চ মাসে অসহযোগ আন্দোলন ও বাঙ্গালি-বিহারি দাঙ্গা সঠিক হইতে পারলে '২৪ এর গণ-অভ্যুত্থান মেটিকুলাস ডিজাইন হইলে সমস্যা কোথায়?
দুনিয়ার কোন অভ্যুত্থান বা বিপ্লব পরিকল্পনা না করে হয়েছে? জনগণের চৈতন্যকে ঐক্যবদ্ধ ও লক্ষ্যাভিমুখী রাখতে মেটিকুলাস ডিজাইনের বিকল্প নেই। যখন জনগণ নেতৃত্ব ও বক্তব্য পেয়ে যাবে এবং বিপ্লবের অবজেক্টিভ কন্ডিশন প্রস্তুত, তখন আর প্ল্যানের দরকার পড়েনা। কিন্তু, তার আগে রাজনৈতিকভাবে জনগণকে প্রস্তুত এবং বিপ্লবী করে তোলা মেটিকুলাস ডিজাইন হলে সমস্যা কোথায়?”


তাঁর বক্তব্যের চুম্বক অংশ মোটামুটি এরকমই।

মেটিকুলাস ডিজাইনে' সত্যিই কোনো সমস্যা নেই। আমার অন্তত নেই! হাসিনার চরম দুঃশাসনের যুগে কেউ যদি বলত যে 'মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে' এই সরকারকে ফেলে দেওয়া হবে, তাহলে বিনাবাক্যব্যয়ে আমরা সেটা মেনে নিতাম এবং ওই পরিকল্পনা ও আন্দোলনে অংশ নিতাম।
কিন্তু, আপনাদের এই 'মেটিকুলাস ডিজাইন'-এর দৌড় কতদূর? দেশে বর্তমানে যে চরম অস্থিতিশীলতা, দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী যেসকল কাজকর্ম চলছে, ম*ব স/ন্ত্রাস ও উগ্র মৌলবাদের উত্থান ঘটেছে, বর্তমান ইন্টেরিম সরকারকে যে অনেকেই হাসিনার সরকারের মতো ভ*য়ানক ও ক্ষতিকর বলে আখ্যা দিচ্ছেন, সেই সবকে কি বন্ধ করতে পারবেন কোনো 'মেটিকুলাস ডিজাইন' দিয়ে?? দেশে শান্তি, সুস্থিতিশীলতা ও গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবেন?? দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে যে প্রশ্ন উঠছে মাঝেমাঝে, সেটার কি দাঁতভাঙ্গা জবাব দিতে পারবেন? অনেকেই সামনে দেশে গৃহযুদ্ধের মতো পরিস্থিতি উদ্ভবের আশঙ্কা করছেন, এমনকি সরকারের সাথে জড়িত কিছু লোকও বারবার এমন কথাই বলেন…পারবেন কি মেটিকুলাস ডিজাইন দিয়ে সেই ধরনের মর্মান্তিক সম্ভাবনাকে রুখে দিতে?

আছে কি আপনাদের সেই হ্যাডম, হেই হিম্মত???
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০২৫ সন্ধ্যা ৭:০৯
৯টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই যে জীবন

লিখেছেন সামিয়া, ২৮ শে মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই যে আমার জীবনে কিছুই করা হলোনা, সেটা নিয়ে এখন আর খুব বড় কোনো আফসোস করি না। জীবন আসলে নিজের মতোই চলতে থাকে। সকালে ঘুম থেকে উঠি, রান্নাঘরে গিয়ে চায়ের... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

বমিনং করোনং ইচ্ছং

লিখেছেন সামছুল আলম কচি, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১১


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
১৫০।(১) এই সংবিধানের অন্য কোন বিধান সত্ত্বেও ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তনকালে সংবিধানের চতুর্থ তফসিলে বর্ণিত বিধানাবলী ক্রান্তিকালীন ও অস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ স্বাধীনতা

লিখেছেন ইসিয়াক, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ২:১২


বাবা পাখিটি গাইছে গান
আমড়া গাছের ডালে।
ছানাগুলো নিশ্চিন্তে
মায়ের বুকের তলে।

রীনা বসে বীনা বাজায়
মীনা গায় গান।
দীনা বলে পুষবো পাখি
একটা ধরে আন।

মা শুনে কয় বনের পাখি
বনেতেই মানায়।
বন্দী পাখি হয় যে দুঃখী
উচিত কাজ... ...বাকিটুকু পড়ুন

×