somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

শেহজাদ আমান
শেহজাদ আমান। আমার লেখা ভালো লাগলে ফেসবুক প্রোফাইলের সাথে যুক্ত হতে পারেন। প্রোফাইল লিংকঃ https://www.facebook.com/shuvo.shokti/

কেমন হয় এই সময়ের কথিত সাহিত্য সম্পাদক বা সাহিত্য পাতা দেখা লোকজন?

২০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



এই মরার দেশে যারা সাহিত্য সম্পাদক বা বিভিন্ন মিডিয়ায় সাহিত্য পাতা দেখেন, তারা আসলে কেমন হয়??
এক কথায়ঃ এদের বেশিরভাগই নিম্নমানের, ত্রুটিপূর্ণ ও অন্তঃসারশূন্য~!
আমার অভিজ্ঞতা ও দর্শন থেকে আসুন বিষয়টা নিইয়ে বিস্তারিত আলাপ করি--

শাহবাগ-কারওয়ান বাজার কেন্দ্রিক বর্তমানের কথিত সাহিত্য সম্পাদক বা সাহিত্য পাতা দেখা লোকজনের রুচি বেশ আঁতলামীপূর্ণ। যেমন, কবিতা বলতেই বোঝে কথিত বিমূর্ত কবিতা, দেশপ্রেম ও দ্রোহের কবিতা কখনোই লেখেন না বললেই চলে; দেশের প্রতি, মানুষের প্রতি দায়বদ্ধতা তো দূরের কথা। সাহিত্য বলতে শাহবাগ-কারওয়ান বাজারের কথিত 'ভালো' চাকরি করা মিডল ক্লাস 'এলিটরা' যা বোঝে, এসব কথিত সাহিত্য সম্পাদক বা সাহিত্য পাতা নিয়ে কাজ করা লোকেরা এর চেয়ে বেশি কিছু বোঝে না!

এদের কেউ কেউ কঠিন 'নারীপ্রেমী,' আবার কেউ কেউ একজন নারীর সাথে কীভাবে এপ্রোচ করতে হবে, কথা বলতে হবে, সেটাই বোঝে না! এদের প্রায় সবাই সেলিব্রেটিপ্রেমী; একজন টিনএজার বা তরুণ যেমন সেলিব্রেটি বা বিখ্যাত লোকেদের প্রতি হাইপ বা হুজুগের দ্বারা প্রভাবিত, এসব সাহিত্য সম্পাদক বা সাহিত্যপাতা নিয়ে কাজ করা লোকেরাও ঠিক তেমনি! অন্তসারশূন্য বলে কথা! আর মদ-গাঁজার চাষবাস নিয়মিত এদের মধ্যে চলে বলে এরা মোটেই মানুষের সাথে কমুনিকেটিভ না, চলে 'আমিই বস' মার্কা আঁতলামি ও অ্যাবনর্মাল ভাব লইয়া।

সমস্যা হচ্ছে, যারা এদের সাহিত্য পাতা দেখার জন্য মিডিয়ায় লইয়্যা আসেন, সেই বড় ভাইয়েরাও তাদেরই মতো অন্তঃসারশূন্য। আর ইহারাও ভবিষ্যতে একই দায়িত্বে যাদের লইয়্যা বসাবেন, তারাও ওনাদের পছন্দের বা একই ক্যাটাগরির লোক হইবেন, সেটাতেও সন্দেহ নাই! আর এই দুষ্টচক্রটাই গত ২০-২৫ বছর ধরে এদেশে চলমান!

এই ধরনের লোকেদের হাত থেকে সাহিত্য সম্পাদনা বা সাহিত্য অঙ্গনকে মুক্ত করার কোনো বিকল্প নাই!
সর্বশেষ এডিট : ২০ শে সেপ্টেম্বর, ২০২৫ রাত ৯:৫৭
৫টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×