আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্যই হরতাল-অবরোধ! আপনাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই। আল্লাহর একমাত্র দল জামায়াত-শিবির। তারা যত ধ্বংসযজ্ঞই চালাক না কেন, বিরুদ্ধে কিছুই বলা যাবে না। যদি কিছু বলেন, বুঝতে হবে আপনার ঈমান নেই। আপনি বেঈমান!
জামায়াত-শিবির হরতালের নামে আপনাদের পুড়িয়ে মারবে। পেট্রোল বোমা দিয়ে গাড়ীতে আগুন ধরাবে। বাড়ি ধ্বংস করবে। রেললাইনের ফিশপ্লেট খুলে অ্যাক্সিডেন্ট করে মানুষ হত্যা করবে। সুন্দর সুন্দর রাস্তাগুলো খনন করে রাখবে। প্রসূতি মা হাসপাতালে যেতে পারবে না। ...এটা নাকি জামায়াত-শিবিরের নাগরিক অধিকার।
মনে রাখবেন, যারা জামায়াত-শিবিরের আগুনে পুড়ে মারা যাবে তারা বেঈমান। মুসরেক। আর ওদের কেউ মারা গেলে সে শহীদ! তার জায়গা হবে জান্নাতে...আপনাদের অবস্থান জাহান্নামে!
গ্রামে মা দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যাচ্ছে আর ঢাকায় বসে একমাত্র সন্তান না যেতে পেরে যন্ত্রনায় ছটফট করছে। মানুষের মৌলিক অধিকার হনন করে করা হচ্ছে অবরোধ। আপনারা যারা এমন পরিস্থিতির সম্মুখীন তারা মোটেও মন খারাপ করবেন না...কারণ আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য তারা যুদ্ধে নেমেছেন।
পবিত্র কুরআনে পরিস্কারভাবে লেখা আছে, মুমিনের কলবে আল্লাহর আরশ। তাই যাদেরকে পুরিয়ে মারা হয়েছে তারা কেউ মুমিন ছিল না। জামায়াত-শিবির বাহিনী তা জেনেই নিরীহ মানুষদের পুড়িয়ে মেরেছে। ধরুন, ওই মানুষদের কেউ না কেউ মুমিন ছিলেন। তবে কি হবে?
প্রিয় সাধারণ মানুষ, সম্ভব হলে আপনারা এই প্রশ্নটা জামায়াত-শিবিরের ভালো মানুষদের জিজ্ঞেস করবেন? আল্লাহর বান্দাদের হত্যা করে কোন আল্লাহর আইন প্রতিষ্ঠা করতে চায় ওরা।
ওহ! এমন প্রশ্ন জিজ্ঞেস করলেই তো ঈমান থাকবে না আপনার!
মুসলমানদের মেরে ফেলাই নাকি ওদের কাছে বড় জিহাদ। হায়রে জিহাদ! প্রবৃত্তির নেই ঠিক।
আমি তো জানি, সবচেয়ে বড় জিহাদ কু-প্রবৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করা। কিন্তু এসব কি হচ্ছে...প্রশ্ন করতে গেলেই তো নাস্তিক হয়ে যাবেন আপনি। ভুলেও মনে যেন এমন প্রশ্ন না আসে। তাহলে যারা ইসলামের ইজারা নিয়েছে...তাদের বড় অসম্মান হবে। আর আপনি হয়ে যাবেন নাস্তিক, বেঈমান, মুশরেক।
পাদটীকা: সাধারণ মানুষ কোনো দলেরই নাশকতা পছন্দ করে না। সেটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামায়াত কিংবা অন্য যে কোনো দলই করুক না কেন? বাংলাদেশের সাধারণ মানুষকে জেগে উঠতে হবে। আর চুপটি করে না থেকে জাগো বাংলাদেশ।
আলোচিত ব্লগ
সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট
বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।
প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন
পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?
আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন
রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।