somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তেলাপোকা বিক্রি : কেজি ৭ হাজার টাকা

০৫ ই আগস্ট, ২০১৪ দুপুর ১২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তেলাপোকা পুষেন আবার বিক্রিও করেন। কারো মাথায় এই আইডিয়া না এলে দুর্দান্ত এই ‘আইডিয়া’ হাতে-কলমে রূপায়িত করে দেখিয়েছেন চীনের এক মহিলা। তার নাম ইউয়ান মেক্সিয়া। তিনি তেলাপোকা পরম আদর যত্ন ও স্নেহেই লালন-পালন করছেন। তার কাছে এক লক্ষ তেলাপোকা আছে যা তিনি পুষছেন। তিনি প্রতি কিলো এই তেলাপোকা বিক্রি করে ১০০ দলার আয় করেন। চীনে তেলাপোকার খুব কদর। কারণ
তেলাপোকা খেতে ভালোবাসেন চীনারা। জানা যায়, বিশ্বের অনেকেরই দৃঢ় বিশ্বাস, মহা সুখে তেলাপোকা খেতে ভালোবাসেন চীনারা। চিনে বিভিন্ন জড়িবুটি তৈরি করতে তেলাপোকার খুব কদর। আর এই তথ্য ভিত্তি করেই অভিনব ব্যবসা ফেঁদে বসেছেন পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের ওষুধ প্রস্তুতকার 496; সংস্থার প্রাক্তন কর্মী বছর সাঁত্রিশের ইউয়ান মেক্সিয়া। গ্রামের বাড়িতে ডিম ফুটিয়ে তেলাপোকার বংশবৃদ্ধিই তার
ধ্যান-জ্ঞান। জানা গিয়েছে আপাতত তার হেফাজতে রয়েছে এক লক্ষ তেলাপোকা। তিনি আরো জানান, তার স্বল্পায়ু পোষ্যদের যথেষ্ট দেখভাল করেন তিনি। শেষ
পর্যন্ত তাদের হত্যা করতে হলেও, যত দিন বাঁচে ততদিন তেলাপোকাদের নিজের সন্তানের মতোই আগলে রাখেন তিনি। তবে নিজে তাদের সঙ্গে একত্রে বাস করায় আপত্তি রয়েছে তুখোড় পোকা ব্যবসায়ীর। তিনি থাকেন সিকিয়ান প্রদেশে। ধুরন্ধর ব্যবসায়ী হিসেবে সমাজে ইতিমধ্যে দস্তুরমতো ‘সেলেব’ হয়ে উঠেছেন ইউয়ান মেক্সিয়া। কিন্তু এত কিছু থাকতে তেলাপোকাই কেন? এই প্রশ্নের উত্তরে ইউয়ান জানান, দেশি ওষুধের উপাদান হিসেবে মোটা দামে তেলাপোকা কেনে চীনের বেশ কিছু সংস্থা। তাই শিশু অবস্থা থেকে খাইয়ে-দাইয়ে তাদের গায়েগতরে নধর করে তোলেন তিনি। তারপর পানিতে চুবিয়ে নিকেশ করে ফের চড়া রোদে শুকিয়ে প্যাকিং বাক্সে ভরে ফেলেন। সপ্তাহের নির্দিষ্ট দিনে ওষুধ প্রস্তুতকার সংস্থার লোক এসে নগদ ফেলে বাক্স নিয়ে যায়। তেলাপোকা বেঁচে কত আয় হয় এই প্রশ্নের উত্তরে ইউয়ান জানান, প্রতি কিলো ‘প্যালমেটো’ প্রজাতির তেলাপোকা বেচে পাওয়া যায় ১০০ ডলার।
উল্লেখ্য, ‘প্যালমেটো’ নামের এই বিশেষ বিশালাকৃতির উড়ন্ত তেলাপোকা মূলত আমেরিকায় পাওয়া যায়। সাধারণত, একটু উষ্ণ ও স্যাঁতসেঁতে বাসস্থানেই বংশবৃদ্ধি করতে পছন্দ করে তারা। খেতে ভালোবাসে মিষ্টি আর ভাতের মাড়।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

বিলিয়নিয়ার রবিন খুদা ও আমাদের জাতীয় অগ্রাধিকার

লিখেছেন জুয়েল তাজিম, ০৯ ই জুন, ২০২৬ বিকাল ৩:৩০

বাংলাদেশে এখন সবচেয়ে জরুরি বিষয় কী?

কর্মসংস্থান? না।

বিনিয়োগ? না।

ডলার সংকট? না।

গার্মেন্টস খাতে ছাঁটাই? না।

ব্যাংকিং খাতের আস্থা সংকট? না।

সবচেয়ে জরুরি বিষয় হলো— কোনো অনুষ্ঠানে জুলাই চেতনা কত মিলিলিটার ঢুকেছে, কে কতবার উচ্চারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

×