somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনিও নেতা হতে পারেন

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৪:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষ জন্মসূত্রে নেতৃত্বের গুণ পায় না। এটি অর্জন করে নিতে হয়। আর এর জন্য চাই ইচ্ছাশক্তি। একটি বিপদ ও দুর্যোগ থেকে বাঁচাতে যে মানুষটি সামনে এগিয়ে আসেন, তিনিই নেতৃত্বের সত্ত্বা ধারণ করেন। মূলত ভয়ংকর এবোলা ভাইরাসের মরণ থেকে মানুষকে বাঁচাতে এমনই নেতা খুঁজছেন ইউনিভার্সিটি অব অক্সফোর্ড এর চিকিৎসকরা। কেউ একজন নেতৃত্বের গুণ নিয়ে এগিয়ে আসবেন ত্রাণকর্তা হিসেবে। যুগে যুগে যেকোনো পরিস্থিতিতে এমন নেতার প্রয়োজন হয় পৃথিবীর।
'এটা আমি করবো' : একটি দলের কেউ একজন দায়িত্বশীলতা নিয়ে এগিয়ে এসে সমস্যার সমাধান করলে স্বাভাবিকভাবেই দলের কেন্দ্রবিন্দুর পরিবর্তন ঘটে।
আপনিও নেতা হতে পারেন : পেশাজগতে নেতৃত্ব মূলত স্তম্ভের ওপর দাঁড়িয়ে থাকে। এ জন্য কনফারেন্স, সেমিনার এবং নানা কোর্সের মাধ্যমে নেতৃত্ব গড়ে তোলা হয়। উন্নত দেশে মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করা হয় নেতা গড়ে তুলতে।
তারপরও নেতার পথে হাঁটতে মূলত কোনো প্রশিক্ষণ নেই। একটি দলকে নেতৃত্ব দিতে হলে তাদের পর্যবেক্ষণের সামর্থ থাকতে হবে।
সব মানুষই একজন নেতার কাছে তাদের মতামত তুলে ধরেন। তারা আপনাকে এটা বা ওটা করার পরামর্শ দেবেন। যদি আপনি ভাগ্যবান হয়ে থাকেন, তবে তারা হয়তো সমাধানে সাহায্য করতে এগিয়েও আসবেন। কিন্তু যখন আসল কাজ করার সময় হবে তখন আপনার চারপাশে ফাঁকা দেখবেন।
নবীণ পেশাদারদের গোপন অস্ত্র : কর্মজীবনে নতুন প্রবেশ করলে সবার মাঝে চুপ করে বসে থাকা এবং তাদের দেখাকেই প্রবীণরা আপনার সবেচেয়ে বড় গুণ বলে বিবেচনা করবেন। অভিজ্ঞ এবং জাঁদরেল নেতাদের মাঝে আপনি যদি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন 'এটা আমি করবো', তখন প্রতিরোধটা কীভাবে আসতে পারে? এই সময়টিতে যদি আপনি নিজেকে তুলে ধরতে পারেন, তবে আপনার নেতা গর্বের সঙ্গে সবার মাঝে বলতে শুরু করবেন যে, 'ও আমাদের উদীয়মান তারকা'।
কথা কম কাজ বেশি : তাই কথা কম বলে নেতৃত্বের গুণ অর্জনে উঠেপড়ে লাগুন। প্রয়োজনে কোর্স করুন এবং ধারণা নিন। যেখানে অনেকে কিছু শিখে কাজ করতে শুরু করেন, সেখানে অনেকেই আগে শেখার চেষ্টা করেন। আপনি যাই করুন, কাজটা বেশিই করতে হবে।
আর একবার নিজেকে মেলে ধরতে পারলে আপনাকে আর কখনোই বলতে হবে না, 'এটা আমি করবো'। সূত্র : বিজনেস ইনসাইডার
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×