আমাদের নির্মল সকাল গুলো দখল
করে নিয়েছে কিছু নৃশংস শুকর,
এদের বিষাক্ত ছায়ায় ক্রমশ কালো হয়ে উঠছে
শান্ত রাত, যত রোদ মাখা দুপুর;
মর্ত্যের অভিশাপ এসব পিশাচেরা,
উঠে আসে কালো রাতের গোপন সুড়ঙ্গে
তারপর কামুক কুত্তার মত ঝাঁপিয়ে পড়ে
শিশু থেকে প্রৌঢ়া রমণীর গোপন অঙ্গে।
দাঁতাল দংশনে বিবর্ণ কত নিস্পাপ মুখ
ঝরে গেছে অকাল শতদল,
কত বোনের উরু বেয়ে নেমে আসা রক্তস্রোত
ধরণীর লজ্জায় শুকিয়েছে খরতাপে।
সভ্যতার কলংক এসব নরপশুদের
জাত নেই, কূল নেই, নেই কোন ধর্ম
এরা আবর্জনাভূক ইতর প্রানী-
দাঁতাল বুনো বরাহের দল,অসুর-বদমাশ;
এদের কর্কশ শব্দ আর শরীরের উৎকট গন্ধে
ক্রমশ ভারি হয়ে উঠে প্রিয় ধরিত্রির বাতাস।
আর কাত কাল চলবে শুয়োরের সাথে
পাপের সহবাস, নির্লজ্জ বণিবনা?
বিবেক! তোমার কি লজ্জা হয়না?
হে বিবেক! লজ্জিত হও, জেগে উঠো এবার
এসেছে প্রতিবাদ-প্রতিরোধে প্রায়শ্চিত্তের কাল;
ঘৃণার আগুনে জ্বলে উঠুক লক্ষ-কোটি মশাল,
ঝলসে যাক দানবের সিংহাসন, স্তব্ধ হয়ে যাক
চিরতরে যত পিশাচ শুকরের বিষাক্ত নিশ্বাস।
অসুর নয় মানুষের পদভারে মুখরিত হোক বসুধা,
আর শুনবোনা, শুনতে চাইনা
আমার বোনের ধর্ষিত হওয়ার লজ্জিত ইতিহাস।
অ:ট : আজ সকালে অফিসে এসে মাত্র বাসলাম। অমনি আমার পিয়ন ছেলটা বল্ল স্যার প্রতিদিন সকাল বেলা পেপার খুল্লেই খালি ধর্ষন আর ধর্ষন। ওর কথাটা আমার মনে হঠাৎ ভীষন ভাবে নাড়া দিল। কিছুক্ষন ওর মুখের দিকে তাকিয়ে থাকলাম। দীর্ঘশ্বাস ছাড়লাম। তারপর আপন মনে কি বোর্ডে হাত চালালাম। কবিতা লিখার ব্যার্থ চেষ্টা। তবুও লিখলাম। কবিতার মনদন্ডে নিছক পাগলামি..
এই কবিতাটা চলমান সমাজ বাস্তবতায় আমার আহত হৃদয়ের হাহাকার। এই কবিতার কথা শব্দ বাণী পাঠকে ছুঁয়ে যায়নি বলে নিজের ব্যার্থতায় দুঃখিত।
শুধু বলবো সবাই নিজ নিজ অবস্থান থেকে সামাজিক অনাচারের বিরুদ্ধে কথা বলুন, সাধ্যমাত প্রতিহত করুন। উট পাখির মত চোখ বুঝে থাকার সময় নয়। অন্ধ হলে প্রলয় বন্ধ হয়না। এই প্রলয় আমাদের অন্ধত্বের সুযোগ নিয়ে একদিন আমাদের সভ্যতাকে পুরোটাই অসাড় করে দিবে।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



