somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নেক্সাস
ফরহাদের খেরো খাতা n.........n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

দিবাবসান

২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দিবাকর চুমিল অস্তাচল, এল বিদায়ের কাল,
আবীরের রঙে লাল সিঁদুর পরিল চক্রবাল।
চারদিক সুনসান, মৌন নিথর সজিবতা
ক্লান্ত দেহে শ্রান্ত হল দিবাচঞ্চল বৃক্ষলতা।
সতু মাঝি তার তরী লয়ে ফিরে এল তীরে,
কিচিমিচি কোলাহলে পাখিরা ফিরছে নীড়ে।
পল্লীবালা চুপচাপ ঘাটে এল জল সিঞ্চনে,
লাজো মুখ খানি তার ঢাকা আছে অবগুন্ঠনে।
গরু মহিষের পাল ঐ ফিরছে গোয়াল পানে,
পিছনে ছুটছে ধুলিমাখা রাখাল হর্ষ মধুর গানে
মসজিদে মুয়াজ্জিন ফুকারি উঠিল আযান,
সমুধুর সুর মর্মে বাজিল,বিমোহিত প্রাণ।
মন্দিরে বাজিল ঘন্টা সাথে উলুধ্বনি সুর,
আরতির ধুপ জ্বেলে মন্ত্র পড়ে ভক্ত ঠাকুর।
সহসা বাদুর ডানায় নামিল সন্ধ্যার ছায়া,
নির্জন আঁধারে মলিন হল গৌধূলির মায়া।


(কবিতা ! আমার অপার্থিব ভাল লাগার বিষয়। যখন একা থাকি, যাপিত জীবনের অযাচিত কোন কষ্টের হীম সরোবরে ডুব দিয়ে বসে থাকি তখন আনমনে প্রিয় কোন কবিতার পংক্তি জাবর কাটি। আমার মায়ের কোল ছিল আমার কবিতা প্রেমের আতুঁড় ঘর। মা খুব সুন্দর করে পল্লী কবির " পল্লী জননী'' আবৃত্তি করতেন। আর আমি মায়ের কোলে মাথা রেখে শুয়ে মুগ্ধ হয়ে শুনতাম। এভাবে কবিতার সাথে পরিচয় আর দিনে দিনে কবিতার প্রেমে নিজেকে হারিয়ে ফেলা। প্রথম যখন কবিতার সাথে সখ্যতা হয় তখন কবিতার আধুনিক বা উত্তরাধুনিক রূপ অবিদিত ছিল। ছন্দ, মাত্রা লয় এসবের কোন ব্যাকরণ জানা ছিলনা। তখন শুধু কবিতা বলতে বুঝতাম আগের লাইনের সাথে পরের লাইনের ছন্দ মিলিয়ে জীবন্ত ভাবে দৃশ্যকল্প রচনা বা কাহিনী বর্ণনা। আর তাই নিজে কবিতা লিখার ব্যার্থ চেষ্টা প্রথম যখন শুরু করেছিলাম তখন ছান্দসীক লিখাই ছিল সাধনা। উপরের কবিতাটি তারই উদাহরণ। আমি তখন সপ্তম শ্রেনীর ছাত্র। একদিন গৌধুলী লগ্নে বাড়ীর পাশে বাঁশের সাঁকোর উপর বসে ছিলাম। তখন গ্রাম বাংলার গৌধুলীর যে স্নিগ্ধ রূপ আমাকে আপ্লুত করেছিল, তাকে নিয়ে মনে মনে এই লিখাটি সাজিয়েছিলাম। পরে বাড়ি এসে ডাইরীর গোপন পাতায় লিপিবদ্ধ করে রাখি। কজেই এই কবিতার কাব্যমূল্য খুঁজতে যাওয়া নিছকই ব্যার্থ শ্রম )

সর্বশেষ এডিট : ২২ শে নভেম্বর, ২০১৪ দুপুর ১২:৪৫
৫৬টি মন্তব্য ৫৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

পথ চলতে – ১

লিখেছেন আরমান আরজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:২৫



গত দুদিন ধরে সর্দি কাশি আর জ্বরে ভুগছি। নাসিকা দিয়ে অনবরত জল গড়াচ্ছে! খেতে বসলে সেই জল আবার খাবারের সাথে পেটে ঢুকে যাচ্ছে! কী যে একটা অবস্থা! এত জল নাসা... ...বাকিটুকু পড়ুন

×