somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নেক্সাস
ফরহাদের খেরো খাতা n.........n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

নববর্ষ

৩১ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজি যে সূর্য ঝলমল, ___________ সূচিল নতুন প্রভাত উজ্জ্বল
___________ পৃথিবীর দ্বারে দ্বারে;___________
নব উদ্দিপনায় মাতি, ___________ সকলে গাইবো তার স্তুতি
___________ নতুন স্বপ্ন সমাহারে।___________

জীর্ন পুরাতন অবহেলি,___________ ব্যথার যত যাতনা ভুলি
___________ গাইবো নতুনের জয়গান;___________
দুর হোক অন্ধকার, ___________ খুলে হৃদয়ের রুদ্ধ দুয়ার
___________ আলোয় ভরাবো আপন প্রাণ।___________

আর নয় মিছে হুতাশন ___________ ব্যর্থতায় অবগাহন
___________শাপ শাপান্ত ভাগ্য বিধাতায়,___________
নয় আর দীর্ঘশ্বাস ___________ আপন চিত্তে রাখিয়া বিশ্বাস
___________ আনিব বিজয় নব যাত্রায়।___________

ঘৃণার যত বাণী,___________ জঘন্য পাপের গ্লানি
___________ আজিকে যাক থামি;___________
পূণ্যের দ্বীপ শিখা জ্বালি, ___________ লয়ে ভালবাসার অঞ্জলি
___________ ধরণী হাসুক দিবাযামি।___________

ধনী - গরিবে ব্যবধান ___________ হোক তবে অবসান
___________ সাম্যের পৃথিবী দিক্বিদিক___________
দীনে করিব আপন ___________ ভুলায়ে ক্ষুধার রোদন
___________ ওষ্ঠে ফুটাবো হাসির ঝিলিক।___________

ধ্বংস হোক তার লেশ, ___________ মানবে মানবে হিংসা বিদ্বেষ
___________ ভ্রান্ত যত জীবনাচার;___________
ধ্বনীত হোক আশার কথা, __________হেরি মানুষের অন্তরে মানবতা
___________ শূচি হোক জগৎ সংসার।___________

এই নববর্য ক্ষণে, ___________ প্রণমি বিধাতার চরণে
___________ এই সকলের হোক পণ;___________
সন্মুখে আঁখি পাতি,___________ ছুটিবো দুর্বার গতি
___________ আলোর বিশ্বে করিব আলিঙ্গন। ___________




শেখ আহমেদ ফরহাদ
৩১ ডিসেম্বর, ৭:৪৩ মিনিট




সকল পাঠক ও ব্লগার কে নতুন বছরের শুভেচ্ছা






সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৫ বিকাল ৩:১৫
১৬টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×