সোনালী ধান ক্ষেতের দেশ,
তোমার আঁচলে কে লিখে রেখেছে এত শত কবিতা
ঘাসফুল শিরোনামে, রামধুন রঙে
মহাকাব্যিক ব্যাঞ্জনা।
মেঠোপথ ধরে যতদুর দৃষ্টি ছুটে যায়
আকাশ আর মৃত্তিকার চুম্বন সীমায়
মটরশুটি আর ঝিঙে লতায়,
টসটসে জামের মত ঝুলে থাকে শব্দমালা।
শীতের সকালে লাল শাকের কোমল পাতায়
শব্দ শুয়ে থাকে মিষ্টি রোদের ওমে।
সাদা চকচকে বক নিয়ে আসে শব্দ জোয়ার
নির্জন হাওরের জলে-
দুরন্ত বাতাসের উল্লাসে শব্দ সম্ভার
তুলোর মত শব্দ ভাসে,
বাবুই পাখির বাসায় দোলে হিল্লোলে।
শব্দ হাসে কচি লাউয়ের লকলকে ডগায়,
পাকা ধানের ক্ষেতে, হিমেল কুয়াশায়।
শব্দ আছে হেমন্তে-বসন্তে, আষাঢ়ে-শ্রাবণে,
লাঙ্গলের ফলায়, কাস্তের খাঁজে,কৃষানীর নোলকে।
জোৎস্নার আলোয় শব্দ লুটায় ঝর্নার জলে
তিমিরে শব্দ জ্বলে হুতুম প্যাঁচার চোখে।
শত নদীর ঢেউয়ে শব্দ নাচে নৌকার পালে,
রূপালি মাছের ক্ষীপ্র পাখনায়।
ঘাষ ফড়িংয়ের ডানা মেলে শব্দ ওড়ে
দুপুর রোদে কাকতাড়ুয়ার মাথার উপর।
কিশোরীর বেণী বিন্যাসে শব্দ খেলে
এক্কা-দোক্কা, বউচির বোলে।
সবুজ প্রান্তরের দেশ,
তোমার সমস্ত আঁচল জুড়ে ফুল ফোটয় বর্নীল শব্দমালা,
সে ফুল তুলে আনি সযতনে,
তারপর গাথিঁ একেকটি কবিতার মালা।
শেখ আহমেদ ফরহাদ
০২ জানুয়ারী ২০১৫
,
তোমার আঁচল অজস্র শব্দের অভিধান;
চাঁদ, তারা, মেঘ, বৃষ্টি, রামধনু
যেন কবিতার আকাশ সুফলা মেঘে-
মেঠোপথ ধরে যতদুর দৃষ্টি ছুটে যায়
আকাশ আর মৃত্তিকার চুম্বন সীমায়
মটরশুটি আর ঝিঙে লতায়,
টসটসে জামের মত ঝুলে থাকে শব্দমালা-
শীতের সকালে লাল শাকের কোমল পাতায়
শব্দ শুয়ে থাকে মিষ্টি রোদের ওমে।
সাদা চকচকে বক নিয়ে আসে শব্দ জোয়ার
নির্জন হাওরের জলে-
দুরন্ত বাতাসের উল্লাসে শব্দ সম্ভার
তুলোর মত শব্দ ভাসে,
বাবুই পাখির বাসায় দোলে হিল্লোলে।
শব্দ হাসে কচি লাউয়ের লকলকে ডগায়,
পাকা ধানের ক্ষেতে, হিমেল কুয়াশায়।
শব্দ আছে হেমন্তে-বসন্তে, আষাঢ়ে-শ্রাবণে,
লাঙ্গলের ফলায়, কাস্তের খাঁজে,কৃষানীর নোলকে।
জোৎস্নার আলোয় শব্দ লুটায় ঝর্নার জলে
তিমিরে শব্দ জ্বলে হুতুম প্যাঁচার চোখে।
শত নদীর ঢেউয়ে শব্দ নাচে নৌকার পালে,
রূপালি মাছের ক্ষীপ্র পাখনায়।
ঘাষ ফড়িংয়ের ডানা মেলে শব্দ ওড়ে
দুপুর রোদে কাকতাড়ুয়ার মাথার উপর।
কিশোরীর বেণী বিন্যাসে শব্দ খেলে
এক্কা-দোক্কা, বউচির বোলে।
সবুজ প্রান্তরের দেশ,
তোমার সমস্ত আঁচল জুড়ে ফুল ফোটয় বর্নীল শব্দমালা,
সে ফুল তুলে আনি সযতনে,
তারপর গাথিঁ একেকটি কবিতার মালা।
শেখ আহমেদ ফরহাদ
০২ জানুয়ারী ২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

