(জীবনের কিছু অনাকাংখিত দূর্ঘটনা, বিদেশে পাড়ি জমানো, পাসওয়ার্ড ভুলে যাওয়া সব কিছু ওভারকাম করে আবার ফিরে এলাম প্রিয় সামুতে।সবাইকে অনেক মিস করেছি। সবার প্রতি কৃতজ্ঞ)
কথা দিলাম
যদি ইচ্ছে হয় চলে এসো, এই বিষাদরণ্যে
হৃদয়ের বাম পাশে
মরুময় পথের সহযাত্রী হয়ে—
আমি নিঝুম নিঃসঙ্গ আকাশ
করে নেব তুমিময় ক্যানভাস,
মেখে ইচ্ছার সব ক'টি তুলির আঁচড়।
দু'জনে সলা করে ফুল হব,
প্রজাপতি চঞ্চল—
ঝর্ণার জল এনে ধুয়ে দেব তোমার ক্লান্ত চরনতল।
বিষাদারণ্যে যদি একবার ফুটো,
ভালবাসা নাম ফুল ,
কথা দিলাম,
আমিও সতেজ হব
সুখ হব তোমার—
সুবিশাল বৃক্ষ না হোক
অন্তত গুল্মের সাজে।
..................
শেখ আহমেদ ফরহাদ
০১.০৯.১৬/দোহা, কাতার
(এই কবিতাটি ব্লগার তামান্না তাবাসসুম কি ঊতসর্গ করলাম। সামুতে ফিরে আসার জন্য তার আন্তরিক আহবান যেন চুম্বকের মত টেনে নিয়ে এসেছ)
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



