বৃষ্টিতে শেষ ভিজেছি তোমার সাথে
তোমার সাথেই আমি শেষরংধনু দেখেছি।
সাগর ও পাহাড় দেখেছি তোমার হাত ধরে
এখন ওরা আমাকে দেখে হাসে।
আমি লজ্জায় মাথা নিচু করে রাখি।
তোমাকে হয়তো এখন কেউ কচি সবুজ পাতা দেখায়,
আমার ওই কচি সবুজ পাতার একটি বাগিচা আছে যা তোমাকে দেখানো হয়নি।
আমার বাগিচাটি সাগর সৈকত এ ওই পাহাড়ের চূড়ায়।
ইচ্ছে ছিল চূড়া থেকে জোসনা বৃষ্টির রাতে তোমায় নিয়ে যাবো চাঁদ দেখে ঘুমাব।
আর সকালে রংধনু দেখার আগে তোমায় দেখবো।
গল্পটি শেষ হবে বাগিচাটি কাউকে দেখানোর পর..................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

