বলতো কতটা বছর ধরে জ্বালাচ্ছিস?
আমি কখনো পাপ করিনি, আমার পাপ নেই।
কি কারনে কয়লা করিস আমার শরীর?
ওহ, ভাবছিস চুপ করে আছি বলে পার পেয়ে যাবি।
ভাবছিস কেউ কিছু দেখছে না।?
সবাই আমার বুকের উপর খেলছিস, চোখের সামনে।
হৃদপিণ্ড কি বলছে জানিস?
বলছে, ওদের খেলতে দে।
ভাবছিস চিনব কিভাবে?
তোদের সবাইকে একদিন আমার সাথে মিশে যেতে হবে,
খুজে বের করে নেবো, আমি তোদের জন্মভূমি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

