somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

John Q.-পিতা পুত্রের ভালোবাসা নিয়ে ভালা লাগার একটি মুভি

০৬ ই আগস্ট, ২০১২ বিকাল ৩:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু অপ্রাসাংগিক কথা দিয়ে শুরু করি। একদম ছোট থেকে আমি নিজের হাতে ভাত খেতে চাইতাম না (অভ্যাসটা এখনো রয়ে গেছে)। আর এই নিয়ে বাবার কি রাগ, মা কেনো আমাকে খাইয়ে দিচ্ছে? বাবার একটায় অভিযোগ আমি পরনির্ভরশীল হয়ে পরবো। আর বাবা আমার চাইতেন আমি যাতে জীবনের প্রতিটি ধাপে সাবলম্বী হতে পারি। তখন ছোট বলে এই ব্যাপার বুঝতাম না, এখন অনেক বড় হয়েছি। অনেক কিছুই বুঝি, অনেক কিছুই স্বাভাবিক হয়ে গিয়েছে শুধু বাবার সাথে আমার দূরত্ব কমেনি। আজকে অনেকদিন পরে একটা মুভি দেখার পর মনে হলো ঈশ আমার বাবা যদি এমন হতেন???



মুভিটির নাম John Q. আমার খুব পছন্দের অভিনেতা Danzel Washington এর অভিনীত এই মুভিতে তার রোল হচ্ছে একজন সন্তান সচেতন বাবার। John Quincy Archibald আর Denise Archibald এর একমাত্র সন্তানের নাম Mike Archibald. বড় হয়ে তার ব্যায়ামাবীর হওয়ার স্বপ্ন। একদিন বেসবল খেলতে গিয়ে দৌড়ানোর সময়ে মুখ থুবরে পড়ে Mike.অভাবে জর্জরিত John কিছু বুঝে উঠার আগেই শুনতে পান তার ছেলের জন্ম থেকেই হার্ট স্বাভাবিকের চেয়ে তিনগুন বড়। আর হার্ট অতিরিক্ত পরিশ্রম করতে গিয়ে কার্যক্ষমতা হারিয়ে ফেলেছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় হার্ট ট্রান্সপ্ল্যান্ট করা ছাড়া অন্য কোন রাস্তা খোলা নেই। John ইন্সুরেন্স ক্লেইম করতে গিয়ে খবর পান যে তার পরিবারের জন্যে যে ইন্সুরেন্স আছে সেইটা দিয়ে এই রোগের চিকিৎসা সম্ভব নয়। যেইখানে Mike এর চিকিৎসার জন্যে দরকার $250,000 সেখানে John এর ইন্সুরেন্স কাভার করে শুধুমাত্র $20,000. John এর সর্বাত্মক চেষ্টার পরেও হাসপাতাল কর্তৃপক্ষ তাদের কোন সাহায্য করতে তো অস্বীকার করেই উলটা Mike কে হাসপাতাল থেকে জোর করে রিলিস করে দেওয়ার সিদ্ধান্ত নেয়।উপায়ন্তু না দেখে John হাসপাতালের ডাক্তার নার্স সহ কিছু সাধারণ রোগীকে জিম্মি করে নেয় অস্ত্রে মুখে। সন্তানের জন্যে নিজের হার্ট পর্যন্ত দিতে প্রস্তুত John কি শেষ পর্যন্ত পারে Mike কে বাচাতে?

পিতা পুত্রের মধুর সম্পর্ক নিয়ে অনেক মুভি আছে। কারো কাছে এইটা হয়তো খুব একটা ভালো নাও লাগতে পারে, তবে কিছু অসাধারণ মূহুর্ত আছে যা আপনাকে আচ্ছন্ন করে রাখবে আপনাকে কিছুক্ষণের জন্য হলেও। তবে আমার কাছে মনে হয়েছে ডায়লগ আরো একটু ভালো হতে পারতো, কিছু কিছু জায়গায় ডায়লগ বেশ দুর্বল মনে হয়েছে। এছাড়া স্ক্রিপ্ট, ডিরেকশান,পিকচারায়জেশান, আমার কাছে সব-ই ভালো লেগেছে। মুভির টেকনিকাল ব্যাপারগুলো আমি ভালো বুঝি না। ঐগুলো আমি আপনাদের সবার উপর ছেড়ে দিলাম।

আরেকটু অপ্রাসাংগিক কথা বলে শেষ করি, একটা সময় পর্যন্ত আমার মনে হত আমার বাবা আমাকে ভালোবাসে না, কিন্তু একদিন আমি বেহুশ হয়ে যাওয়া পরে যখন আমার হুশ আসে তখন দেখতে পায় আমার বাবা আমাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাদছে। সেদিন প্রথম বুঝতে পারলাম ভালোবাসার কথা সবসময় মুখ ফুটে বলতে হয় না, কিছুটা অনুভবেও বুঝে নিতে হয়। একিভাবে আমার মনে হত আমি আমার বাবাকে একদম ভালোবাসি না। কিন্তু চিকিৎসার জন্যে যখন আমার বাবা ইন্ডিয়া গেলো তখন হঠাৎ একদিন রাস্তা দিয়ে হেটে আসার সময় মোটরসাইকেলের হর্ন শুনে মনে হলো আমার বাবার বাইক। পরক্ষণেই আমার মনটা ভারী হয়ে উঠে এই ভেবে যে না জানি আমার বাবা কেমন আছে? সম্পর্ক সে যতই তিক্ত হোক তাকে সুযোগ দেওয়া উচিত। হয়তো আমরা বাপ বেটার সম্পর্ক বন্ধু মত হয়ে উঠেনি কখনোই কিন্তু তার মানে এইটা কিন্তু কখনোই না যে আমরা একে অপরকে ভালোবাসি না। হয়তো বুকে জড়িয়ে ধরে কখনো বাবাকে বলতে পারবও না বাবা তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু রাতের আধারে বালিশে ভেজা আমার চোখের জল জানে আমি আমার বাবাকে কতখানি ভালোবাসি।
শেষ করার আগে এইটুকু বলতে চাই পৃথিবীর সকল পিতা পুত্রের সম্পর্ক হোক বন্ধু চেয়েও মধুর।

বিঃদ্রঃ আমার এই রিভিউ অনেকের কাছে হয়তো সত্যিকার অর্থে রিভিউ বলতে যা বোঝায় তা মনে নাও হতে পারে, আসলে আমি সেইভাবে লিখতেও চাইনি। আমার উদ্দেশ্য পিতা পুত্রের সম্পর্ককে আমাদের নিজেদের মত করে দেখাতে। এই মুভির কাজটি অনেকাংশে সঝজ করে দিলো। ভালো থাকেন সবাই, সবসময়।
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু আমাকে

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১১ ই মার্চ, ২০২৬ দুপুর ১২:২২


প্রণয়ের হাওয়া
রোদ পোড়া ছোলনা
এই যে আমাকে
পোড়া ইটভাটা ছাই
করে শুধু আমাকে।

রঙধনু আকাশে
বৃষ্টি ভিজা বাতাসে
কখনো বুঝে ওঠা হয়নি
যে তোমাকে
স্মৃতির কষ্ট চাপা গন্ধ পাই
এই আমাকে;

একাকী আধারে
জানতেও চাবে না
প্রণয় পোড়া দায় কে
উত্তর পাড়ায় শৈশব... ...বাকিটুকু পড়ুন

সামুতে আমার দশ বছর

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই মার্চ, ২০২৬ রাত ১১:২৮

সামুতে আমার দশ বছর পূর্ণ। হঠাৎ গতকাল রাতে লক্ষ্য করে দেখলাম, দশ বছর পেরিয়ে দুই সপ্তাহ অতিক্রম করেছে।

আমি সাধারণত বছর শেষে বর্ষপূর্তি -মর্ষপূর্তি পোস্ট তেমন দেই না। এই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডঃ ভাল চিন্তা ও ছোট সুরক্ষা, অভিনন্দন।

লিখেছেন সাহাদাত উদরাজী, ১২ ই মার্চ, ২০২৬ রাত ১২:৫৫

(মাসে ২৫০০টাকা নেহাত কম কিছু না, ১০কেজি চাল, ৫কেজি আটা, তেল, পেয়াজ, আলু, লবন, চিনি সহ অনেক কিছু কেনা যায়, বিশেষ করে হিসাব করে কিনলে এই টাকার গ্রোসারী দিয়ে একজন... ...বাকিটুকু পড়ুন

বিনামূল্যে সামুর মত একটা কমিউনিটি ব্লগ তৈরি করে ফেললাম ;)

লিখেছেন অপু তানভীর, ১২ ই মার্চ, ২০২৬ রাত ১:১৬

কথায় আছে বাঙালি ফ্রি পাইলে আলকাতরাও খেয়ে ফেলে আর আমি কেন ফ্রিতে একটা কাস্টম ব্লগ নিবো না বলেন!!
যদিও একেবারে পুরোপুরি কাস্টম ডোমেইন না, তবে প্রায় কাস্টম ডোমেইনের মতই। গত মাসে... ...বাকিটুকু পড়ুন

কালপুরুষদা, সবসময় আপনাকে মিস করব

লিখেছেন হুমায়রা হারুন, ১২ ই মার্চ, ২০২৬ সকাল ১০:৫১


যাবার যখন সময় হয় সবাইকে যেতে হয়। গতকাল রাতে শুনলাম কালপুরুষ দা চলে গেছেন। মানে বাংলাদেশ সময় ৯ই মার্চ ২০২৬ রাতে। একেক জন মানুষ আসেন পৃথিবীতে, তাদের কাজ... ...বাকিটুকু পড়ুন

×