somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নবী করিম (সাঃ) এর দোয়ায় যেভাবে সাথে সাথে মদীনায় বৃষ্টিপাত ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রসূল (সাঃ) এর জমানায় একবার মদীনায় দুর্ভিক্ষ দেখা দিল । তিনি জুমার খোতবা দিচ্ছিলেন । হঠাৎ এক বেদুঈন দাড়িয়ে বলতে লাগলো - হে আল্লাহর রাসূল ! আমাদের সম্পদ ধ্বংস হয়ে গেছে । পরিবার পরিজন ক্ষুধার্ত । সুতরাং আমাদের জন্য দোয়া করুন । অপর এক বর্ণনায় আছে, লোকটি বলল, বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে । গাছগুলো হয়ে গেছে লাল । মৃত্যু ঘটেছে প্রাণীকূলের । অন্য এক বিবরণে এসেছে, চতুষ্পদ প্রাণী, পরিবার-পরিজন এবং মানুষ ধ্বংস হয়ে গেছে ।

তখন নবী করিম (সাঃ) খুতবা পাঠের মধ্য খানেই বৃষ্টির জন্য দোয়া করলেন এবং বললেন, - 'আল্লাহুম্মা আসক্বিনা, আল্লাহুম্মা আসক্বিনা, আল্লাহুম্মা আগশিনা, আল্লাহুম্মা আগশিনা ।

হযরত আনাস (রাঃ) বলেন, আল্লাহর শপথ ! তখন আকাশে এক ফোটা মেঘও দেখিনি । কিন্তু তিনি দু'হাত নীচে নামানোর সাথে সাথেই আমরা দেখতে পেলাম সারা আকাশে পাহাড়ের মত পুন্জ পুন্জ মেঘমালা । মেঘে মেঘে ভরে গেল আকাশ । শুরু হলো প্রবল বর্ষণ । সারা দিন বৃষ্টি হলো । তার পরের দিন এবং তার পরের দিনও । এমনকি পরবর্তী জুমা এসে গেল । তবু বৃষ্টি বন্ধ হলো না ।

পরবর্তী জুমার দিন সেই বেদুঈন এসে বলল, হে আল্লাহর রাসূল ! আমাদের ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে । সহায় সম্পদ ডুবে গেছে । অপর এক বিবরণে আছে, লোকটি বলল, আমার মালামালগুলো তো ধ্বংস হয়ে গেলো । ডুবে গেল রাস্তাঘাট । দোয়া করুন , আল্লাহতায়ালা যেন বৃষ্টি বন্ধ করে দেন ।

রসূলে করিম (সাঃ) দোয়া করলেন - আল্লাহুম্মা হাওয়ালীনা ওয়ালা অ'লাইনা (হে আল্লাহ ! আমাদের আশেপাশে বৃষ্টি দিন, আমাদের উপরে নয়) । দেখা গেলো তিনি যেদিকে হাতের আঙ্গুল দ্বারা ইশারা করতে লাগলেন, মেঘ খন্ডগুলো সেদিকে ছুটে যেতে লাগলো । এভাবে অল্পক্ষণের মধ্যে মদীনার উপর থেকে মেঘ সরে গিয়ে আকাশ পরিস্কার হয়ে গেলো । বৃষ্টি হতে লাগলো পার্শ্ববর্তী এলাকাগুলোতে । এমন অবস্হা চলছিলো এক মাস পর্যন্ত । বিভিন্ন দিকের মানুষ এসে বৃষ্টিপাতের খবর জানাতো ।

হযরত আনাস (রাঃ) থেকে বর্ণিত -(বোখারী, মুসলিম, আবু দাউদ ও নাসায়ী )

মাদরিজ উন নবুয়ত -খন্ড ছয় ।


হুযুরে আকরাম (সাঃ) এরশাদ করেন, যাহার আসল মাকছুদ হয় দুনিয়া, আল্লাহ তায়ালার সহিত তাহার কোন সম্পর্ক নাই । পক্ষান্তরে আল্লাহপাক তাহাকে চারটি জিনিষে লিপ্ত করিয়া দেন ।

১. এমন চিন্তা ফিকির যাহার কোন শেষ নাই - অর্থাৎ প্রতি মুহুর্তে আমদানী বৃদ্ধির ফিকিরেই তাহার কাটিয়া যায় ।
২. এমন কোন কাজে লিপ্ত হয় যাহা হইতে সে আর কোন নিস্কৃতি পায় না ।
৩. এমন এক অভাব যাহা কখনও দূর হইবেনা ।
৪. এত লম্বা লম্বা আশা যাহা কখনও পূর্ণ হইবে না ।

সূত্রঃ ফাযায়েলে সাদাকাত - ২য় খন্ড ।
সর্বশেষ এডিট : ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:২৩
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×