somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলাদেশ হতে যাচ্ছে দ্বিতীয় প্যালেষ্টাইন - আফগানিস্হান নয় ।

০৮ ই মে, ২০১৩ দুপুর ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হেফাজতের উত্থানের পর এক পক্ষ বলাবলি করতে লাগলো যে - বাংলাদেশ দ্বিতীয় আফগানিস্হান হতে যাচ্ছে - তালিবানী শাসন কায়েম করতে চাচ্ছে । বিভিন্ন ভাবে তারা তাদের মতামতকে প্রতিষ্ঠিত করার জন্য হেফাজতের সাথে তার লিংক বের করার চেষ্টা করেছে । কিন্তু এটা একটা প্রপাগান্ডা ছাড়া আর কিছুই নয় । এটা হেফাজতকে দমন করার একটা কৈাশল । মানুষকে ভয় দেখিয়ে হেফাজতের কর্মকান্ড যেন জনপ্রিয় হতে না পারে - হেফাজত যেন জন সমর্থন আদায় করতে না পারে সেজন্য ই এই ব্যবস্হা ।

বাংলাদেশ আফগানিস্হান হবে না বা তালেবানী শাসন আসবেনা । ইসলামী শাসন মানেই তালেবানী শাসন নয় । এটা পশ্চিমাদের এক প্রপাগান্ডা । যেমন - তারা তাদের সন্ত্রাসকে হাইলাইট করে না কিন্তু মুসলিমদের সংগ্রামকে জঙ্গীর তকমা দিয়ে মানুষের চোখে তাদের ঘৃণিত করার অপচেষ্টা চালিয়েছে এবং এই কাজে তারা যে সফল তা বিশ্বব্যাপী তথা ডিজুস জনগোষ্ঠীর মনোভাব দেখলেই বুঝা যায় ।

এখন আসুন দেখা যাক কেন বাংলাদেশ আফগানিস্হান হবে না । এই বিষয়ে আসলে লেখলে অনেক বিশাল আকাড়ে ব্যাপকভাবে লেখা যায় - আর ওভাবে না লিখলে সবাই বুঝেও না । আমি কিছু সংক্ষিপ্ত আকাড়ে লিখব আমার সময়ে স্বল্পতার কারণে - আশা করি যারা বুঝার তারা ঠিকই বুঝে নিবে ।

আফগানিস্হান হলো একটি মধ্য এশিয়ার দেশ । ওদেশের উপর প্রথমে সোভিয়েত রাশিয়া আক্রমণ চালিয়ে ছিলো । তখন খুব স্বাভাবিক ভাবেই আফগান মুসলমান রা জিহাদে জড়িয়ে পড়ে । তখন বিশ্ব ক্ষমতার রাজনীতির মারপ্যচে আমেরিকা সোভিয়েতকে দমন করার একটা উপায় এবং তাদের প্রভাব খর্ব করার জন্য আফগানীদের সাহায্য করে । আমেরিকা চাইলেও সেখানে আস্ত্রবাজী হতো না যদিনা রাশিয়া তার ক্ষেত্র তৈরী করত । যেমন - ৭১ সালে ভারত চাইলেও বাংলাদেশকে বিচ্ছিন্ন করতে পারতনা পাকিস্তান থেকে যদি না পাকিস্তানীরা জুলুম-নির্যাতন ও আক্রমণ না করত । তো এভাবে আফগানীদের যুদ্ধ শুরু হয়ে যায় এবং তারা আল্লাহর সহায়তার সফল হয় । কারণ - আমেরিকা কিন্তু সরাসরি সৈন্য পাঠায়নি । যুদ্ধ আফগানীরাই করেছে - শুধু অস্ত্র থাকলেই হয় না - মানুষকেও সেরকম যোদ্ধা হতে হয় । আফগানীরা বরাবরই যোদ্ধা জাতি । রাশিয়ার পতনের পর ৯/১১ ধুয়া তুলে আমেরিকা আফগানিস্তানে আক্রমণ করে বসে (এটা এখন ওপেন সিক্রেট যে ৯/১১ মোসাদের কাজ।।। এর পিছনেও আফগানিস্তানের সম্পদ, ভূ-রাজনৈতিক অবস্হান এবং ইসলামী শাসনকে দমন-ই মূলতঃ কাজ করে । এবার আমেরিকার বিরুদ্ধে তালেবানদেরকে কারা সাহায্য করছে ? এটা যদিও প্রকাশ্য নয় - কারণ বেশিরভাগ মিডিয়াই মার্কিন । তবে ধারণা করা যায় - চীন, পাকিস্তান, ইরান এবং রাশিয়া ।

আর বিস্তারিত ওদিকে না গিয়ে এবার আসুন বাংলাদেশের দিকে । বাংলাদেশ কি এখন কোন বহিঃশত্রুর দ্বারা আক্রান্ত হয়েছে ? না । তবে ৭১ -এ পশ্চিম পাকিস্তানী সামরিক জান্তা দ্বারা শোষিত ও আক্রান্ত হয়েছিলো। বাংলার মানুষও শোষণ ও আক্রমণের বিরুদ্ধে সংগ্রামে ঝাপিয়ে পড়ে । তাদেরকে সাহায্য করে - ভারত । কারণ - পাকিস্তানকে ভাঙ্গা এবং এই এলাকাকে নিজের আয়ত্বে নিয়ে আসা। যদি সাহায্য না করত - চোখ তুলেও না দেখত - তাহলে কি আমরা স্বাধীন হতাম । এটা বলা কষ্টকর । কারণ বাহিরের কোন সাহায্য ছাড়া - অস্ত্রশস্ত্র- খাবার - বিশ্ব কূটনীতি এই রকম বিভিন্ন ক্ষেত্রে সাহায্যের প্রয়োজন ছিলো । সব আমরা পেয়েছি ভারত থেকে - অন্য কোন রাস্ট্র করেছে ? আমার জানা নাই - বা তেমন উল্লেখ যোগ্য না - হয়তো বা রাশিয়া। মূল কথা ভারতের সাহায্য না পেলে - যাই করেছে - যতটুকু করেছে - আমাদের স্বাধীনতা অনেক কষ্টের বা সূদর পরাহত হতো । ( এখন মনে হয় - এত সহজে পাওয়া স্বাধীনতার মূল্য আমরা বুঝছিনা - পৃথিবীর অনেক স্হানে মুসলমানরা স্বাধীনতার জন্য লড়াই করে যাচ্ছে - কিন্তু পারছেনা -যাক সেদিকে যাব না )

দেশ স্বাধীন হওয়ার পর - ভারত তার উদ্দেশ্য বা স্বার্থ পুরোপুরি আদায় করতে পারেনি - কারণ শেখ মুজিব অতটা নমনীয় ছিলেন না । তিনি নতুন দেশটাকে ভারতে অঙ্গরাজ্য বানাতে চাননি । যদিও ভারতের সেরকমই ইচ্ছা ষোল আনা । তিনি দুর্বল শাসক হলেও ভারতের দালাল ছিলেন না । দৃঢ চেতা নেতা ছিলেন - দেশ প্রেমিক ছিলেন কিন্তু স্বজনপ্রীতিকে দমাতে পারেন নি । যাক - উনার মৃত্যুর পর বাংলাদেশ পুরোপুরি ভারতের হাতের বাইরে চলে যায় । বাংলাদেশ শক্তিশালী হতে থাকে - জিয়া এবং এরশাদের শাসনে । যা ভারতের মোটেই কাম্য ছিলো না । অবশেষে যখন আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলো - ভারত নড়ে চড়ে বসল । এবার তারা তাদের উদ্দেশ্য সাধনের জন্য উঠে পড়ে লাগল । ২১ বছর পর প্রথমবার ক্ষমতায় এসে যথা সাধ্য নিজেদের সাধু রাখার চেষ্টা রাখলো - আশা ছিলো এর ফলে দ্বিতীয়বার ক্ষমতায় আসাটা সহজ হবে । কিন্তু তা না হওয়ায় টনক নড়ে ওঠে । যার ফলে দ্বিতীয়বার যখন মিডিয়া ও ভারতের উপর ভর করে ক্ষমতায় আসলো - এবার আস্তে আস্তে সব কিছুই প্রকাশ হয়ে পড়ছে । আসার সাথে সাথেই প্রধান বাধা সেনা বাহিনীকে দুর্বল করা হলো । তারপর একটার পর একটা চলছেই । সাধারণ মানুষ যতটুকু জানে পর্দার অন্তরালে পরিস্হিতি আরো অনেক ভয়াবহ । ক্ষমতাসীনরা ও তার প্রভু আর কোন ঝুকি নিতে রাজী নই । তারা এখন পুরোপুরি ভাবে স্বরূপে আবির্ভূত ।

এখন বাংলাদেশ কি আফগানিস্হান হবে ? না । কেন ? কারণ

১. বাংলাদেশ তো পর দেশ দ্বারা আক্রান্ত হয় নি । হয়েছে নিজের দেশেরই লোকের দ্বারা । বাইরের কারো এত মাথা ব্যাথা নাই - সাহায্য করার বা অস্ত্র-শস্ত্র পাবার কোন সম্ভাবনা নাই ।



২. আর বাংলাদেশের অবস্হান হলো ভারতের পেটের মধ্যে । এক পাশে হলো মায়ানমার - তারাও অনেকটা শত্রুভাবাপন্ন । সুতরাং আফগানিস্হানের মতো প্রতিবেশী দ্বারা সাহায্য পাবার কোনই সম্ভাবনা নেই - কারণ প্রতিবেশী-ই হলো আসল শত্রু ।

৩. বাংলাদেশের মানুষ এত যুদ্ধপরায়ণ এবং রুক্ষ স্বভাবের জাতি নয় । তারা সাময়িক আবেগে লাফিয়ে উঠলেও তারা আফগানিদের মত কঠিন নয় - যারা পাহাড়ী এলাকার পরিবেশের সাথে তাদের স্বভাবও খাপ খাইয়ে যায় । বরং এখানে সব ধর্মের লোক পাশাপাশি শত শত বছর এক সাথে সৈাহার্দ্যের সাথে বসবাস করে আসছে । ধমীয় উগ্রতা এখানে অনুপস্হিত । জামাত - শিবির উগ্র বলে তাদের কোন সমর্থন নেই । কওমী মাদ্রাসার আলেমগণ উগ্র নয় । তারা নারী স্বাধীনতার বিরোধী নয় । পর্দা ও শালীণতার মধ্যে নারী তার শিক্ষা ও কাজ করতে পারে - এটা তারা বার বার বলেছে । কিন্তু যারা প্রপাগান্ডা চালাবে তারা চালাবেই - কারণ এটাতে তাদের স্বার্থ জড়িত ।

এই বিষয়ে আর বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে বলে মনে করিনা । এই দেশে ইসলামী শাসন কায়েম হলেও তা তালেবানী হবে না - হবে মালয়শিয়া বা ব্রুনাই এর মত । যদিও আদৈা সুযোগ আর আসবে কিনা আল্লাহপাক জানে ।

এবার আসুন দেখা যাক কেন প্যালেস্টাইন হবে । কারণ,



১. প্রথমত দুর্ভাগ্যবশঃত বাংলাদেশের তিন দিকেই হলো ভারত । আর ভারত হলো পৃথিবীর একমাত্র মুশরিক তথা হিন্দু শাসিত দেশ । আর প্যালেষ্টাইনকে দখল করে আছে পৃথিবীর একমাত্র ইহুদী শাসিত দেশ ইসরাঈল । সুতরাং মিলটা দেখুন । ভারত আর ইসরাঈল আবার গলায় গলায় ভাব ।

২.আল-কুরআনে মুসলমানদের প্রতি দুটি ধর্মের লোকদের সব থেকে বেশী নিষ্ঠুর আচরণ করা করা হবে উল্লেখ করা হয়েছে । তার একটি হলো ইহুদী এবং অপরটি হলো মুশরিকগণ । তার প্রমাণ পাওয়া যায় বিশ্বের ঘটনাবলী এবং সীমান্তে ভারতের আচরণে । পৃথিবীর আর কোন সীমান্তে এরকম নিষ্ঠুর নির্যাতন মূলক আচরণ হয় না । আমাদের প্রতি তাদের কিসের এত ক্ষোভ - একমাত্র কারণ আমরা মুসলমান ।

৩. বাংলাদেশের সব স্হানে ভারতীয়দের আধিপত্য ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়ে গেছে । অচিরেই নাকি অভিন্ন মুদ্রা চালু করা হবে বলা অর্থমন্ত্রী সম্মতি দিয়েছেন । ব্যবসা -বাণিজ্য, টিপাই মুখী বাধ, সুন্দর বনের নিকট বিদ্যুত উৎপাদন কেন্দ্র এগুলো হলো সামান্য চোখে পড়া কিছু উদাহরণ । আর গোপনে গোপনে কি কি হচ্ছে - তা অনুমান করে নিন ।



৪. বাংলাদেশকে নিজের আয়ত্বে রাখা ভারতের বড় প্রয়োজন । কারণ, এন্টি ভারত সরকার - ভারতীয় বিচ্ছিন্নবাদীদের সাহায্য করতে পারে । আবার একটি স্বাধীন ও উন্নত বাংলাদেশও ভারতের জন্য হুমকি - মুসলিম অধ্যুষিত দেশ ।

ভারতের দরকার একটি নতজানু, দুর্বল ও সেবাদাসী বাংলাদেশ । আর এটা একমাত্র সম্ভব - সেনা-বাহিনীকে ধ্বংস করে, অর্থনীতি দুর্বল ও নিজের আয়ত্বে আনা ,এন্টি ভারতীয় দল সমূহ ও মতবাদ সমূহকে দুর্বল করে, ধর্মীয় শিক্ষাকে বাতিল করে -কারণ সত্যিকারের মুসলমান কখনও ভারতের দাসত্ব স্বীকার করবেনা - যতটা করবে ধর্ম হীন - দেশ প্রেমহীন কত গুলো অথর্ব সেবাদাস । তারা নাচবে - গাইবে আর মদ - গাজা - গার্ল ফ্রেন্ড নিয়ে পড়ে থাকবে - তারা বুক উচিয়ে দিয়ে বলবেনা - আমি শহীদ হতে চাই ।

হেফাজতের দাবী কিন্তু শুধু ধার্মিকতাই ছিলো না - তাদের অন্যতম দাবী ছিলো পার্বত্য চট্রগ্রাম নিয়েও । ওদের দাবীগুলো দেখতে শুনতে সাধারণ হলেও এর প্রভাব ছিলো সুগভীর । তাই ওদেরকে ধ্বংস করা ছাড়া আর কোন উপায় নাই - যদি সম্পূর্ণ পরিকল্পনা বাস্তবায়ন করতে হয় ।

এছাড়া পুরো বাংলাদেশে তাদের জনসভা এবং জনগণকে সচেতন করাও বিশেষ মহলকে আতংকিত করে ছিলো । ব্যাপক জন সমর্থনও তারা পাচ্ছিল । সুতরাং তাদের উপর এ আক্রমণ এ কারণেই ভয়াবহ হলো - যেন তারা সাহস হারিয়ে ফেলে - ধ্বংস হয়ে যায় ।

জানিনা আসলে ভবিষ্যতে কি হবে - তা একমাত্র আল্লাহর হাতে । তিনি সব কিছু নিয়ন্ত্রণ করেন । মানুষ পাপ করার সময় ভুলে যায় যে, আল্লাহ সব কিছু দেখছেন - আর সব শেষ পর্যন্ত তার ইচ্ছামতই হয় । তিনিও এক পক্ষকে দিয়ে অপর পক্ষকে মার খাওয়ান - একজনের পাপ পূর্ণ হওয়ার জন্য আরেক পক্ষকে জাগিয়ে তুলার জন্য ।

আমি জানিনা - দেশের ভবিষ্যত কি ? দেশের মানুষও আন্দাজ করতে পারবেন না । একটা কথা খাল কেটে কুমির আনলে কিন্তু - তা সবাইকেই সাবার করবে এক সময় । কুমিরের কাছে নিজের খাবারটাই বড় । কিন্তু যারা আনছে তারা বুঝছেনা আর যারা বুঝছে তাদের ক্ষমতা নাই রহিত করার । চোখ - কান খোলা রাখুন নিজেই অনেক কিছু বুঝতে পারবেন । খালি প্রথম আলো - কালের কণ্ঠ পড়লে আর চ্যানেল আই ও এটি এন দেখতে থাকলে অবশ্য চোখ খোলা থাকলেও কিছুই দেখবেন না ।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৩ দুপুর ১:১২
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আর্কাইভ থেকে: সেই গণিকা

লিখেছেন অর্ক, ১৩ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৪২



অনেকদিন পর দেখলাম সেই গণিকাকে। বেশ ক’বছর আগে প্রায়শ দেখতাম, সড়কের পাশে ল্যাম্পপোস্ট থেকে অল্প দূরে আলো-আঁধারিতে দাঁড়ানো। তখন কৈশোর পেরোনো যুবক। কেমন ঢিবঢিব কাঁপতো বুক। নরম-গরম শিহরণ খেলে যেতো... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।

লিখেছেন রাবব১৯৭১, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৩

মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×