somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আল্লাহ ক্ষমতা ও মানুষের অক্ষমতা - আর ইসলামের বিপর্যয় ।

১০ ই জুলাই, ২০১৩ সকাল ৭:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমরা জানি আল্লাহ সুবহানাতায়ালা হলেন সব কিছুর সৃষ্টি কর্তা । তিনি এই আসমান - জমিন- গাছ পালা - পশু পাখি সব কিছু সৃষ্টি করেছেন । উনার এই সৃষ্টি নিয়ে যদি আমরা চিন্তা করি - তাহলে আমরা ধারণা করতে পারব যে উনার শক্তি , ক্ষমতা ও দক্ষতা কতটুকু । আল্লাহ এখন আমাদের সামনে দৃশ্যমান নন । কিন্তু উনার সৃষ্টি দৃশ্যমান । আমাদের এখন সেরূপ যোগ্যতা নেই যে উনাকে সরাসরি দেখি বা সরাসরি উনার সাথে কথা বলি ।

তো, উনার সৃষ্টিকে পর্যালোচনা করে আমরা খুব সহজেই ধারণা করে নিতে পারি যে উনি কত নিখূত স্রষ্টা এবং উনার শক্তি অসীম । যে সৃষ্টিকর্তাকে কোন কিছু সৃষ্টি করতে গেলে কোন সময় নিতে হয় না - কোন চিন্তা করতে হয় না - কোন পর্যালোচনা করতে হয় না - টেষ্ট কেস অ্যানালাসিস করতে হয় না যে - এটা কিভাবে হবে ? ওটা কি ঠিক হবে ? শুধু মাত্র তিনি বলেন -হও- ওমনি তা হয়ে যায় এবং সে সৃষ্টি তে কোন খুতও থাকেনা - বলতে হয় না যে এটাকে আসলে এমনে করলে ভালো হতো ।

এক্ষেত্রে অনেকে বলতে পারেন যে- তাহলে মায়ের পেটে কেন মানুষ দশ মাসে হয় বা কুরআনে কেন ছয় দিনে সব কিছু সৃষ্টি করার কথা বলা আছে ? এটার কারণ হলো - তিনি এই সব সৃষ্টি একটি নিজের তৈরী নিয়ম ফলো করে তৈরী করেছেন এবং করছেন । এটা উনার ইচ্ছা যে - এর ফলে হয়তো মানুষ উপকৃত হবে । যেমন- দশ মাসে মানব শিশু মায়ের পেটে তৈরী হওয়ায় এখন মানুষ চাইলে চিন্তা ও গবেষণা করে দেখতে পারবে যে - সে কিভাবে সৃষ্টি হয়েছে ? স্রষ্টার সৃষ্টির কলাকৈাশল নিয়ে চিন্তা করে সে হেদায়াতের রাস্তা খুজে পাবে । আল্লাহ ইচ্ছা করলে একদিন মায়ের পেট থেকে বাচ্চা বের করে আনতে পারতেন -কিন্তু করলেন না মানুষের উপকারের জন্যই । মানুষ এত সহজে বাচ্চা পয়দা হতে দেখলে বাচ্চার মূল্য বুঝতনা । বুঝত না যে মানুষ সৃষ্টি একটা কত বড় সৃষ্টি । এত কষ্টের ফলেই বাবা-মা বাচ্চার মূল্য বুঝে এবং মমতা পয়দা হয় । একজান মাকে তার সন্তান সম্পর্কে প্রায়ই বলতে শুনা যায় যে- আমার কত কষ্টের ধন । সে জানে সে কত কষ্ট করেছে এবং তার কত কষ্টের পর সে এই সম্পদ পেয়েছে । কষ্ট ব্যতীত কোন কিছু পেলে মানুষ তাকে মূল্য দিতে চায় না - এটা হলো বাচ্চা দশ মাসে পয়দা করার একটু হাকীকত । অনুরূপভাবে আসমান জমীনের সৃষ্টিও হয়েছে ছয়টি বিশাল সময়ে ব্যবধানে - ২৪ ঘন্টার ছয়টি দিনে নয় । এর পিছনেও অনেক হাকীকত আছে ।

তো ..এই সৃষ্টিকর্তার প্রিয় সৃষ্টি হলো মানুষ এবং এই মানুষদের মধ্যে সবচেয়ে প্রিয় হলো মুসলমান -কারণ তারা সত্যিকারভাবে আল্লাহকে চিনে এবং তারাই সর্বাপেক্ষা সঠিক পথে আছে । কিন্তু এত বড় সৃষ্টিকর্তার - এত প্রিয়পাত্র হওয়ার পরেও আজ মুসলমানদের এত করুণ অবস্হা কেন ? তারতো সব সময় রাজার বেশে থাকার কথা - তার সাথে তো স্রষ্টার সমস্ত অনুগ্রহ ও শক্তি থাকার কথা । কিন্তু কেন সে স্রষ্টার অনুগ্রহ থেকে বন্চিত এবং কেন তার আজ এই দুরবস্হা ?

কারণ, সে যার বলে বলীয়ান হবে - যার কাছ থেকে সে সমস্ত শক্তি পাবে - তার থেকে সে দুরে সরে গিয়েছে । সে আজ সেই স্রষ্টাকে বাদ দিয়ে - স্রষ্টার সৃষ্টির তাবেদারী করছে । সে স্রষ্টার ক্ষমতাকে চিনতে পারেনি । সে স্রষ্টার কাছ থেকে আদায় করার উপায় ভুলে গেছে । স্রষ্টা এমন না যে- তুমি তাকে না ডাকলেও তিনি তোমার কাছে এসে পাড়ে থাকবেন - বেসিক একটা সম্পর্ক থাকে - কিন্তু স্রষ্টার অসীম ক্ষমতা থেকে নিতে হলে - সেরকম যোগ্যতা সম্পন্ন হতে হবে । অযোগ্যকে কিছূ দিয়ে স্রষ্টা কেন তার নিজের ক্ষমতার অপব্যবহার করবেন ? সাহাবীরা ছিলেন পৃথিবীর সবচেয়ে দরিদ্র এবং অজ্ঞ জাতি । এক মহানবী (সাঃ) ও কুরআনের অনুসরণ তাদেরকে কোথায় নিয়ে গিয়েছিলো ? আমরা কি তা নিয়ে চিন্তা ও গবেষণা করি ? তারা তো আমাদের মতই মানুষ ছিলো - বেশিদিন আগের কথাও নয় ? কুরআন ও হাদিস এখনও আমাদের সামনে আছে তারপরও আমাদের অধঃপতন । কারণ , আমরা সেসবের দিকে না গিয়ে - উল্টো পথে হাটছি ।

তো, মহান শক্তিশালী সৃষ্টিকর্তা থেকে নিতে গেল সেই সৃষ্টিকর্তার মনের মত হতে হবে - নেয়ার যোগ্যতা অর্জন করতে হবে - উনাকে চিনতে হবে - উনাকে ডাকতে হবে । স্রষ্টার পাঠানো শিক্ষক - মহানবী (সাঃ) দেখানো পথ দেখে চলতে হবে । তাহলে স্রষ্টার সাহায্য পাওয়া যাবে ।

আজ আমাদের নিজেদের যাচাই করতে হবে যে আমরা কতটুকু সাহাবীদের মত হতে পেরেছি ? কারণ তারা আল্লাহর সাহায্য প্রাপ্ত । তাদের মত হতে পারলে আমরাও আল্লাহর সাহায্য পাব । এটা একটা সোজা পথ - কোন গবেষণা ও পড়াশোনার দরকার নাই । একটা তৈরী জিনিষকে দেখে তার মত জিনিষ তৈরী করা যেমন সহজ - তেমনি সাহাবীদের জীবনী জেনে তাদের মত হতে পারলে আমরাও তাদের মত আল্লাহর সাহায্য পেয়ে বিজয়ী হব - এটাতে কোন সন্দেহ নেই ।

আমরাদের মহানবী (সাঃ) এর জীবনী জানতে হবে - সাহাবীদের জীবনী জানতে হবে । তাদের অনুকরণ করতে হবে । আল্লাহর উপর আামাদের ভরসা বাড়াতে হবে । দুনিয়া মুখী চিন্তুা ত্যাগ তরে আখেরাত মূখী হতে হবে । দুনিয়াকে কম গুরুত্ব দিয়ে আখেরাতকে বেশী গুরুত্ব দিতে হবে । তাহলে দুনিয়া এবং আখেরাত দুটোই তৈরী হয়ে যাবে । কারণ - দুটোই আল্লাহর হাতে । তিনি চাইলে দুটোকেই তৈরী করে দিতে পারেন ।
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:১৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

×