somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রোযার ফজীলতঃ আল্লাহর নৈকটবর্তী হওয়ার সহজ মাধ্যম ।

২৫ শে মে, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রোযা ইসলামের পাচটি স্তম্ভের অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ । রোযার মাধ্যমে একজন মুমিন বান্দা ইহকালে এবং পরকালে অপরিসীম কল্যাণ লাভ করতে পারে এবং খুবই সহজে আল্লাহ নৈকট্য লাভ করতে পারে ।

এক হাদীসে কুদসীতে আল্লাহপাক বলেছেন - সকল সৎ কাজের সওয়াব দশগুণ থেকে সাতশ গুণ পর্যন্ত হবে ; কিন্তু রোযা একান্তভাবে আমার জন্য বিধায় আমিই এর প্রতিদান দিব ।

সুতরাং এ থেকে প্রতীয়মান হয় যে রোযার প্রতিদান হিসেবে আল্লাহ পাক কোন পরিমাণ নির্দিষ্ট করেন নি । তিনি উনার ইচ্ছামত তা প্রদান করবেন । রোযাদারগণ যে আল্লাহর কাছে কত প্রিয় তা রসূলে করীম (সাঃ) এর এক হাদীস থেকে জানা যায় । রাসূল করীম (সাঃ) বলেছেন - আল্লাহর কসম , যার হাতে আমার প্রাণ - নিশ্চয়ই রোযাদারের মুখের গন্ধ আল্লাহতায়ালার কাছে মেশকের চেয়েও উত্তম । আল্লাহ বলেন- রোযাদার তার কামনা-বাসনা ও পানাহার একমাত্র আমার জন্য পরিত্যাগ করে । অতএব রোযা আমার জন্য এবং আমিই এর প্রতিদান দেব ।

রাসূল (সাঃ) আরো বলেন- জান্নাতের একটি দ্বারকে বলা হয় 'বাবুর রাইয়ান' । এতে রোযাদারগণ ছাড়া অন্য কেউ প্রবেশ করবেনা ।

রোযার ফজীলত এতই বেশী যে রোযাদারকে তার রোযার বিনিময়ে আল্লাহর দীদারের প্রতিশ্রুতি দেয়া হয়েছে । আরো বলা হয়েছে - রোযাদারের দুটি আনন্দ । এক আনন্দ ইফতারের সময় এবং আরেক আনন্দ তার পালন কর্তার দীদার লাভ করার সময় ।

এক হাদীসে আছে - প্রত্যেক বস্তুর একটি দরজা আছে । ইবাদতের দরজা হলো রোযা । আরও বলা হয়েছে - রোযাদারের নিদ্রাও ইবাদত ।

রোযার এত ফজীলত মূলতঃ দুটি কারণেঃ

১. রোযা রাখার অর্থ কয়েকটি বিষয় থেকে বিরত থাকা এবং কয়েকটি বিষয় বর্জন করা । এগুলো বেশীরভাগই আভ্যন্তরীণ বা গোপণীয় কাজ । অন্যান্য ইবাদত মানুষের দৃষ্টিতে থাকে কিন্তু রোযা আল্লাহ ব্যাতীত কেউ দেখেনা । তাই এই ইবাদতের গ্রহণযোগ্যতা বেশী ।

২. রোযা আল্লাহতায়ালা ও মানুষের শত্রু তথা শয়তানের উপর প্রবল চাপ সৃষ্টি করে এবং শয়তানের আফসুস বাড়িয়ে দেয় । কেননা, কামনা-বাসনা হচ্ছে শয়তানের হাতিয়ার যা দিয়ে শয়তান মানুষকে বিপদগামী করে । রোযার ফলে শয়তানের এই হাতিয়ার দুর্বল হয়ে যায় । এ কারণেই রাসূল করীম (সাঃ) বলেছেন - শয়তান মানুষের ধমণীতে বিচরণ করে । সুতরাং ক্ষুধা-তৃষ্ঞার দ্বারা তার পথ সমূহ সংকীর্ণ করে দাও । এদিকে লক্ষ্য করে রাসূল (সাঃ) মা আয়েশা (রাঃ) কে বলেছিলেন - সর্বদা জান্নাতের দরজা খটখটাও । আরজ করা হলো - কিসের মাধ্যমে ? তিনি বললেন - ক্ষুধার মাধ্যমে ।

যেহেতু রোযা কামনা - বাসনা দমন করে শয়তানের মূলোৎপাটন করে, তার চলার পথ রুদ্ধ এবং সংকীর্ণ করে । তাই রোযার মাধ্যমে আল্লাহর বান্দাগণ খুবই সহজে আল্লাহর নৈকট্য লাভ করতে পারে । সুতরাং আসুন আমরা পবিত্র রোযার মাসকে পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে আল্লাহর নৈকট্য লাভের মাধ্যমে ইহকাল ও পরকালে শান্তি ও সফলতা অর্জন করি ।

সূত্রঃ এহইয়াউ উলুমিদ্দীন, ইমাম গাজ্জ্বালী (রহঃ

সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৫ সকাল ৮:১৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সব হারিয়েও বেঁচে থাকা: একজন রোকসানা রুমার নিঃসঙ্গ গল্প

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ০৭ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬


জীবন আসলে বড় অদ্ভুত এক গোলকধাঁধা। আমরা ভাবি মেধা, ডিগ্রি আর সাফল্য দিয়ে পুরো জীবনটা সাজিয়ে ফেলা যাবে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস মানুষকে কোথায় এনে দাঁড় করায়, তা কেউ জানে... ...বাকিটুকু পড়ুন

মিটারে টাকা ভরতে গিয়ে এ কি হলো আমার সাথে। না পড়লে চরম মিস।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১২

বিদুৎ মিটার, দুই প্রকার। এক হচ্ছে প্রিপেইড আরেকটি পোস্ট পেইড। আমার কাছে পোস্ট পেইড ভালো লাগে। কারন এখানে বিলের কপি দিয়ে যায়। ও বিলের কপি নিয়ে ব্যাংকে গিয়ে জমা দিয়ে... ...বাকিটুকু পড়ুন

=নীলাম্বরী সেজে আছি=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৩৮



এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।

নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।

হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

মূল্যস্ফীতি বাড়লে বা কমলে আমরা টের পাই না কেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১


গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে বাংলাদেশে এখন কয়টা ঋতু আছে তা কেউ বলতে পারে না। আমার মনে হয় গ্রীষ্ম আর বর্ষার একটা মিশ্র ঋতু আছে, আর আছে শীত। এই গ্লোবাল ওয়ার্মিংয়ের... ...বাকিটুকু পড়ুন

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

×