somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মহাকাশে গমণ এবং কুরআনে আল্লাহপাকের তার ইঙ্গিত ।

১৩ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

হে জিন ও মানবকূল, নভোমন্ডল ও ভূমন্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায়, তবে অতিক্রম কর। কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না।(৫৫:৩৩)

মানুষ যে একদিন পৃথিবীর আকাশ অতিক্রম করে মহাকাশে যেতে পারবে, তা কুরআনে আল্লাহপাক ইঙ্গিত দিয়ে রেখেছেন । কুরআন যখন নাযিল হয় তখন মানুষ কল্পনাও করতে পারতনা যে মানুষ একদিন আকাশে উড়তে পারবে , সে জায়গায় পৃথিবী ত্যাগ করে মহাকাশে যাওয়া তো কল্পনাকেও হার মানায় । কিন্তু আমরা সূরা আর-রহমানের ৩৩ নম্বর আয়াত বিশ্লেষণ করি তাহলে দেখতে পাব যে, আল্লাহ সেখানে স্পষ্ট বলে দিয়েছেন যে, যদি নভোমন্ডল অতিক্রম করা তোমাদের সাধ্যে কূলায় তবে তোমরা তা কর , তবে তা করতে পারবেনা বিশেষ শক্তি ছাড়া । আল্লাহ কিন্তু বলেন নি, তোমরা তা কোনদিন করতে পারবেনা । তিনি বলেছেন তোমরা পারবে তবে তার জন্য প্রচুর শক্তির প্রয়োজন ।

আরবী শব্দ 'সুলতান' এর কয়েকটি অর্থ আছে - এর একটি অর্থ হলো প্রচন্ড শক্তি । আজকে আমরা দেখতে পাই মহাকাশে যাওয়ার জন্য বিশেষ করে এই পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি থেকে বের হওয়ার জন্য রকেট এর প্রচন্ড শক্তিতে পৃথিবীর বাইরে যেতে হয় । এর জন্য প্রয়োজন বিরাট আয়োজন এবং আধুনিক টেকনোলজি । যা এখনো পৃথিবীর সব দেশ আয়ত্ব করতে পারেনি ।

আল্লাহ বলেছেন যে, যদি সাধ্যে কুলায় তবে অতিক্রম কর । সুতরাং এখনো সব দেশের মানুষের তা সাধ্যে কুলায় না, অল্প কিছু উ্ন্নত দেশ ব্যতীত ।

এই কুরআন যে মহান সৃষ্টিকর্তার থেকে আগত তা নিয়ে কোন সন্দেহ নেই । এই কুরআনে কোন অবৈজ্ঞানিক উক্তি নেই , যদিও তা আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন ১৪০০ বছর আগে যখন কোন বৈজ্ঞানিক আবিস্কার হয়নি । আল্লাহ বলেছেন যে, যদি এই কুরআন স্রষ্টা ব্যাতীত অন্য কারো কাছ থেকে আসত বা মানুষ এই কুরআন রচনা করতে তাহলে এই কুরআনে অনেক ভুল পাওয়া যেত কিন্তু এই কুরআনে কোন ভুল নাই ।

এরা কি লক্ষ্য করে না কোরআনের প্রতি? পক্ষান্তরে এটা যদি আল্লাহ ব্যতীত অপর কারও পক্ষ থেকে হত, তবে এতো অবশ্যই বহু বৈপরিত্য দেখতে পেত। (৪:৮২) Do they not consider the Qur'an (with care)? Had it been from other Than Allah, they would surely have found therein Much discrepancy.
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৮ ভোর ৬:২১
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

একাত্তর বাঙালির অভিজ্ঞতা এবং গর্জিয়াস প্রকাশনা উৎসব

লিখেছেন রোকসানা লেইস, ০৯ ই মে, ২০২৬ সকাল ৯:১৭


পহেলা মে বিকেলে একটি আমন্ত্রণ ছিল। অনুষ্ঠানটি ছিল বই প্রকাশনার। এই আয়োজনটি শুরু হয়েছিল বলা যায় এক বছর আগে। যখন একটি লেখা দেওয়ার আমন্ত্রণ এসেছিল। লেখাটি ছিল বিদেশের জীবনযাপনের... ...বাকিটুকু পড়ুন

মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই মে, ২০২৬ দুপুর ১:৪৪



কথা হচ্ছিলো একজন আর্ট সমঝদার মানুষের সাথে। তিনি আক্ষেপ করে বলছিলেন, জীবিতবস্থায় আমাদের দেশে আর্টিস্টদের দাম দেওয়া হয় না। আমাদের দেশের নামকরা অনেক চিত্র শিল্পী ছিলেন, যারা জীবিতবস্থায়... ...বাকিটুকু পড়ুন

মানুষ মারা যাবার পর আবার পৃথিবীতে আসবে?

লিখেছেন রাজীব নুর, ০৯ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:১০



আমার মনে হয়, আমরা শেষ জামানায় পৌছে গেছি।
পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে খুব শ্রীঘই। চারিদিকে অনাচার হচ্ছে। মানুষের শরম লজ্জা নাই হয়ে গেছে। পতিতারা সামনে এসে, সে... ...বাকিটুকু পড়ুন

×