--------------------------
কী আশ্চর্য কখনোই তুমি বলনি ভালবাস আমাকে
তবূও আশ্চর্য ভালবেসেছি দু জনেই দু জনকে !
আশ্চর্য আমিও তো ভালবেসেছি তোমাকে
আশ্চর্য হই কেউ কাউকে বলেনি ভালবাসি কখনো ।
কী আশ্চর্য খুব যে কাছে কাছে ছিলাম তাও কিন্তু না !!
কিছুটা কি চেনা জানা ছিল তাও মনে নেই
দেখা হত মাঝে মাঝে চোখের পলক যতটুকু
কিছুই বলা হত না, ভাল মন্দ বা কেমন আছ !!
কি আশ্চর্য হই ঠিক মনে নেই কে প্রথম বলেছিল কথা !!
আমি মনে হয় না , তুমিও তো কথা বলার মানুষ না
তবে হয়ত,কিছু নিয়ে হয়েছিল কথা ঠিক মনে নেই
প্রেম বা ভালবাসা হবার মত কোন কারন ছিল না ।
কি আশ্চর্য বৃষ্টি দিন ছাতাটা উড়ে গিয়ে ছিল বাতাসে !!
হাঁটু জল ধানের জমি তার পর আরো কিছুটা দূরে
দেখার পরেও না দেখার ভান করে চলে গেলে পাশ দিয়ে
আশ্চর্য হলাম তোমার পরে যাওয়া দেখে ! আমি হেসে ছিলাম ।
কি আশ্চর্য তার পরে তুমিও হাসতে !আমিও হাসতাম ক্ষণিক
চোখের পলক ধীরে ধীরে সে হাসির আলো হটাৎ মনে মনে
তার পরের বৃষ্টিটা এক সাথে একেই ছাতার নিচে হাটি হাটি পা পা
কি আশ্চর্য তার পরেও অনেক দিন বলা হল না ভালবাসি তোমাকে ।
কী আশ্চর্য যদি আমাকে কাজল পড়তে হয় তোমার জন্য ,
সবচেয়ে ভালো শাড়িটা যদি পড়তে হয় তোমার ভাল লাগার জন্য
শুধু তুমি দেখবে বলে রেশমি চুড়ি পড়ে সাজতে হয় মেহেদি হাতে
তবে তোমার সঙ্গে অন্য কিছু, প্রেম নয় আমার, নয় ভালবাসা ।
কী আশ্চর্য প্রেম হলে আমার যা কিছু তোমাকে নিয়ে ভাবনা
যা কিছু আমার ,যা কিছুই যতনে রেখছি, যা কল্পনার বাসরে
তুমি ভালবাসবে বা আমি ভালবাসব এক আশ্চর্য অনুভবে
কী আশ্চর্য কে বলেছে প্রেম খুব সহজ, চাইলেই হয়! বলত দেখি !
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




