---------------------------
অতঃপর ঘুম আসে নাই রাত আমাকে আপন করেছে
কোন অচেনা রাজ বাড়ির পরিত্যক্ত ঘরে বন্দী নর্তকী
একটা জানালা রাতের চাঁদ আর নদীর জলে জোস্নার ঢেউ ।
নর্তকীর প্রেমে রাজ পুত্র দেশান্তর, নর্তকী আছে কি প্রেমের মন ?
প্রেমের নোঙর ঘাট চিনে না ! নর্তকীর নাচ রাজপুত্রের মন বুঝে না
রাতের চাঁদ দক্ষিনের আকাশের তারাগুলোও নর্তকীর আখি জল দেখে ।
সোনার মহরে যে নারীর পায়ে ঘুঙরু লেহেঙ্গায় যার নাচের ঢেউ
সাদা মেঘের আড়ালে যে কালো মেঘ ঝড় তুলে নর্তকীর তাতে কি !!
ভেঙ্গে যাবে রাজ প্রাসাদ তবুও মুখোমুখি হতে হবে প্রেমের মহল
কেউ যেন খুঁজে না পায় আর পরিত্যক্ত ঘরে বন্দী নর্তকী ।
কাউকে ভালোবেসেছিল এক নারী আকাশের আধখানা চাঁদ সে
স্বচ্ছ দিগন্তের দৃষ্টিতে মানুষ মানুষ ভেবে ছিল ভাবিনী নর্তকী ।
নদীর জলরাশিতে, সফেদ ডানায়, রাজ পুত্র খুঁজে পায় বন্দী কে
যে পায়ে ঘুঙ্গুর ছিল আজ সে পায়ে লোহার শিকল বন্দিনীর
সীমা রেখা হিসেব নিকেশ জাত পাত ভেঙ্গে প্রেম বিদ্রোহী ।
পিতা পুত্র রাজ নর্তকী কে কার প্রেমে হবে রক্তের বলি
রাজ পুত্র জীবন না রেখেই মৃত্যু স্বাদ নেয় পিতার হাতে
প্রেম ডুবে যায় বিস্তৃত সমুদ্রে লোনা জলে , কেউ জানেনি,
কেউ মনে রাখেনি, কারো চোখের কোণে অশ্রু জমা হয়নি,
কেউ সত্যিকারের প্রেমের মুল্য এভাবেই চুকিয়ে দেয় হয়ত
নর্তকীর অন্তর্ধান হয়, ভালোবাসা এভাবেই হয় পরাজিত,
মান সম্মান জাত অভিজাত ধন সম্পদের অহমিকায় যুগে যুগে।
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




