----------------------
অরন্য আমাকে একটা চিঠি লিখতে বলেছিলে তুমি
জীবনের কথা গুলো তুমি শুনতে চেয়ে ছিলে ।
আমিও ভেবেছি অনেক দিন একটা চিঠি লিখব
একটা চিঠি লিখে, জীবনের না বলা কথা লিখে দিব
অন্তত তোমার জন্য লিখব আমার না বলা কথা ।।
কিন্তু যখনই শুনি তুমি অন্ধকারে নিজেকে লুকিয়েছ
তোমার ঘর নেই চাল নেই, চুলা নেই, তুমি যাযাবর
তখন কোন আশায় তোমায় নিয়ে লিখব একটা চিঠি ।
আমি মধ্যবিত্ত ঘরের পিতার আদরের বুকের কষ্ট
হয়তো আদুরে মেয়েটি পিতার জন্য রাজ কন্যা তুল্য
ঘরের বাইরে মেয়েটি পিতার জন্য একটা ছোট স্বপ্ন
তুলে দিবে এমন কাউকে মেয়েটি যেন থাকে আদরে ।
তুমি অরন্য এখন মহল্লার শ্রেষ্ঠ উঠতি রংবাজ
মিটিং মিছিল স্লোগান রাস্তায় তোমার অনেক দাম
গুম-খুন জ্বালাও পোড়াও রাজনীতিতে দরকার
আমি তোমাকে তাই দেখি! তুমি বিক্রি হওয়া
আধুনিক যুগের নতুন এক ক্রিতদাস ।
মায়ের চোখের কান্না তুমি বাবার চোখে ভয় ।।
একটি চিঠি লিখতে চাই তাজা রক্ত দিয়ে
অরন্য তুমি ফিরে এসো নতুন কবিতা হয়ে
আমার জীবনে...........
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




