----------------------- সেলিনা জাহান প্রিয়া
একজন কবির হৃদয়ে প্রেম থাকে প্রার্থনার মতো
পাপাত্না বিচারে করে কি লাভ প্রেমের !!
প্রেমের অহংকারেই আমি মানুষ হয়ে উঠতে পারি
মসজিদ মন্দিরে গির্জা যত ধর্মশালা সব প্রেমের জন্য
আল্লাহ্ ঈশ্বর ভগবান স্রষ্টার প্রেমে সকল জীবন মহান ।
বিহঙ্গ বৃক্ষ তরু লতা পাখ পাখি সব জন্ম প্রেমের ফসল
প্রেম ছারা কি খোদা মিলে রঙ তামসার দুনিয়াতে !
প্রেমের জন্য তাজ মহ,প্রেমে ধ্বংস সেই টয় নগরী
প্রতিটা জন্মেই কোন না কোন প্রেমের কাব্যকথা
দেশ প্রেমে দেখছি দিতে তাজা বুকের রক্ত
স্রষ্টার প্রেমে প্রতিদিন না জানি কত প্রান হয় বলিদান !!
প্রেমের গোপন অভিসারে না জানি মরেছে কত জান!
প্রেম নিঃশ্বাসের মতো করে ধরে রাখি ব্যাকুলতা ছন্দে
দু’চোখে বিস্ময় নিয়ে প্রেম দেখি, তীব্র নিশি জাগি প্রেমে
নশ্বর জীবনে প্রেমে, যত পারি ভালোবেসে ঋণী করে রাখি!
প্রেমের দ্বিপ্রহর জাগে দুঃখ বিষাদের পার্থক্য জাগিয়ে
প্রাচীন বিস্ময় হয়ে প্রেম গেছ সেই নীল নদী নীল জলে
তবু এই যে দীর্ঘপথ যতটুকু হেঁটে গেছ মানব জাতি
সবটাই স্বর্ণধুলি রেখে গেছে পায়ের চিহ্ন প্রেমে জন্য
তাই তো প্রতিটি মানুষ জীবন প্রেমের জন্য এত ব্যাকুল
একজন কবির হৃদয়ে তাই প্রার্থনায় থাকে শুধু প্রেম ।
Shelina Jahan Priya's photo.
সর্বশেষ এডিট : ০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




