------------- সেলিনা জাহান প্রিয়া
বিশ্বাস কোথায় হারালো? কোন খানে?
দীর্ঘ আকাল যায়, চোখেই পড়ে না বিশ্বাস !
বিশ্বাস কোথায় হারালো? সব বিশ্বাস?
তরুণদের বিশ্বাস এখন পারি দিবে বিদেশ
ওদের ছুঁয়েছে সুখ সকল উপারের বিশ্বাস
বিশ্বাস শেখে নাই কিছুই! যুদ্ধ যে দেখে নাই ।
বিশ্বাস হারালো কোথায়? কোন খানে?
বিশ্বাস দীর্ঘ আকালে পড়েছে,
চোখেই পড়ে না এখন বিশ্বাস!
হারালো কোথায় বিশ্বাস? ভেবে দেখ একবার?
বিশ্বাস সকলে খুঁজে !! বিশ্বাস রাখার জায়গা কোথায়?
ভুল বিশ্বাস ওদের ছুঁয়েছে ! করেছে পরশ্রীকাতর ।
বিশ্বাসকিছুই করে না! অগ্রজরা পেল কি বিশ্বাসে ?
বিশ্বাস কোথায় ? বিদ্যায়? নাকি ব্যাংকের লকারে !
বিশ্বাস করে তরুণ ভাসে সাগরে !তরণী বিক্রি হয় ঘাটে
বিশ্বাসে দীর্ঘ আকাল যায়, চোখে কেন পড়ে না বিশ্বাস?
এ কোন বিশ্বাসে ঘর ছারে যুগল প্রেমিক রাতের আধারে !
বিশ্বাসে কি মিলে ? খোদা ঈশ্বর ভগবান নিয়ে রক্তের হুলি খেলে
সকলে যুদ্ধে গেছে ধর্ম কর্ম প্রেম আর সম্পদের লালসায়
বিশ্বাস তাঁদের সম্পদে অলিক সুখ খুঁজে
বিশ্বাস ওদের যে কত ভুল !! ওরা কি তা জানে ।
বিশ্বাস তবু ওরা করে না গোপনে ফন্ধি ফেরি !
গর্বিত সৈনিক বিশ্বাস কোথায় হারালো?সমাধি ?
বিশ্বাস গোরস্থানেও মরার পরে লাশ নাই !!
সমাধিরা হয়ে গেছে বিশ্বাসের ফুল সকলেই –
কিন্তু রাতের অধারে আমি শুনি কোন বিশ্বাসের ডাক
মেঘ পালাবে আলো আসবেই ঘরে ঘরে
সময় থাকতে একটু বিশ্বাস কর নিজেকে
না হয় একদিন ভুল বিশ্বাসে মজা দেখবে..................।।।।
সর্বশেষ এডিট : ১২ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





