
সেই শব্দ ‘ভালোবাসি’ নক্ষত্রের মতোই হয়তো
শুধুই মিথ্যে প্রলাপে চোখ ফিরিয়ে চলার ব্যতিব্যস্ত
সময় যে হেরে গেছে আমাদের নিয়তির কাছে
বাকিটা আমার দেয়া স্বাক্ষরের অপেক্ষা বসে
তুমি তো কখনও অশুদ্ধ করোনি আমায় প্রেম
আমার ঠোঁটের থেকে একটি যে শব্দ একদিন
ফুটেছিলো এই ঠোঁটে তোমারই নক্ষত্রের মতোই
আজ সেই শব্দ দেখো পৃথিবীর বুকে অন্তরীণ
সেদিনগুলোর কথা মনে আছে তোমার ?
যে দিনগুলোতে কেঁদে কেঁদে গিয়ে বলতাম-
"ভালোবাসি,ভালোবাসি,শুধু তোমাকেই ভালোবাসি।"
তোমার পাগল হওয়ার শেষ লাইনটুকু অবশিষ্ট,
সেই শব্দ ‘ভালোবাসি’ নক্ষত্রের মতোই হয়তো
বাকিটা আমার দেয়া স্বাক্ষরের অপেক্ষা শুধু তুমি।
ভুবন ডাঙ্গার এই হাসি আমার ভাঙে বাঁধ ,
ভালবাসার প্রতিজ্ঞায় বাড়াই দু'হাত...
হাত বাড়িয়ে দিলাম কাগজের শেষ লাইনে
নক্ষত্রের মতোই হয়তো স্বাক্ষর নিবে তাতে
অপেক্ষায় রেখনা,সেই শব্দ ‘ভালোবাসি’
নীরব আলিঙ্গনের বৃষ্টিবিলাসে এই দিনে
আত্মসমর্পণের আকাঙ্ক্ষায় স্পর্শ করো,
নিবিড় স্পর্শ, রক্তধারা ছুটে যাক শিরা উপশিরা বেয়ে ,
অনন্ত সময় ধরে, বিশ্বস্ত,শর্তহীন হয়ে,শুদ্ধ করো মন মোর
ভালবেসে পাশে থাকো সবসময় নির্মল ভালবাসা হয়ে
বুকে জড়িয়ে থাকো অনাদিকাল আমার মতন করে ।।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


