somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিনা জাহান প্রিয়া
আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

আজ মহা নায়িকা সুচিত্রা সেনের জন্ম দিন ।।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




(৬ এপ্রিল, ১৯৩১ - ১৭ জানুয়ারি, ২০১৪) একজন ভারতীয় অভিনেত্রী ছিলেন। তাঁর জন্মগত নাম ছিল রমা দাশগুপ্ত। তিনি মূলত বাংলা ও হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছিলেন। বাংলা চলচ্চিত্রে উত্তম কুমারের বিপরীতে নায়িকার ভূমিকায় অভিনয় করে তিনি বিশেষ জনপ্রিয়তা অর্জন করেছিলেন।১৯৩১ সালের ৬ এপ্রিল ব্রিটিশ ভারতের বাংলা প্রেসিডেন্সির (অধুনা বাংলাদেশ রাষ্ট্রের অন্তর্গত সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার অমত্মর্গত সেন ভাঙ্গাবাড়ী গ্রামে সুচিত্রা সেনের জন্ম।) পাবনা জেলার সদর পাবনায় সুচিত্রা সেন জন্মগ্রহণ করেছিলেন।তাঁর বাবা করুণাময় দাশগুপ্ত ছিলেন এক স্থানীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মা ইন্দিরা দেবী ছিলেন গৃহবধূ। তিনি ছিলেন পরিবারের পঞ্চম সন্তান ও তৃতীয় কন্যা। পাবনা শহরেই তিনি পড়াশোনা করেছিলেন। তিনি ছিলেন কবি রজনীকান্ত সেনের নাতনী।
১৯৪৭ সালে বিশিষ্ট শিল্পপতি আদিনাথ সেনের পুত্র দিবানাথ সেনের সঙ্গে সুচিত্রা সেনের বিয়ে হয়।তাঁদের একমাত্র কন্যা মুনমুন সেনও একজন খ্যাতনামা অভিনেত্রী।
১৯৫২ সালে সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত হন।
১৯৫২ সালে শেষ কোথায় ছবির মাধ্যমে তার চলচ্চিত্রে যাত্রা শুরু হয় কিন্তু ছবিটি মুক্তি পায়নি। তার পর ১৯৬৩ সালে সাত পাকে বাঁধা চলচ্চিত্রে অভিনয়ের জন্য মস্কো চলচ্চিত্র উৎসবে সুচিত্রা সেন "সিলভার প্রাইজ ফর বেস্ট অ্যাকট্রেস" জয় করেন। তিনিই প্রথম ভারতীয় অভিনেত্রী যিনি কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত হয়েছিলেন।১৯৭২ সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মান প্রদান করে। শোনা যায়, ২০০৫ সালে তাঁকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়ার প্রস্তাব রাখা হয়েছিল; কিন্তু সুচিত্রা সেন জনসমক্ষে আসতে চান না বলে এই পুরস্কার গ্রহণ করেননি। ২০১২ সালে তাঁকে পশ্চিমবঙ্গ সরকারের সর্বোচ্চ সম্মাননা বঙ্গবিভূষণ প্রদান করা হয়।
১৯৭৮ সালে সুদীর্ঘ ২৫ বছর অভিনয়ের পর তিনি চলচ্চিত্র থেকে অবসরগ্রহণ করেন। এর পর তিনি লোকচক্ষু থেকে আত্মগোপন করেন এবং রামকৃষ্ণ মিশনের সেবায় ব্রতী হন।২০১৪ সালের ১৭ জানুয়ারি ভারতীয় সময় সকাল ৮টা ২৫ মিনিট নাগাদ কলকাতার বেল ভিউ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে সুচিত্রা সেনের মৃত্যু হয়।

চলচ্চিত্রের তালিকা

1 ১৯৫২ শেষ কোথায় অমুক্তিপ্রাপ্ত ছবিটি মুক্তি পাইনি
2 ১৯৫৩ সাত নম্বর কয়েদী ৭ ফেব্রুয়ারী ১৯৫৩ সুকুমার দাশগুপ্ত
সমর রায় মুক্তিপ্রাপ্ত প্রথম ছবি
3 ১৯৫৩ সাড়ে চুয়াত্তর ২০ ফেব্রুয়ারী ১৯৫৩ রমলা নির্মল দে উত্তম কুমার
4 ১৯৫৩ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য ১১ ডিসেম্বর ১৯৫৩ বিষ্ণুপ্রিয়া দেবকী
বসু বসন্ত চৌধুরী
5 ১৯৫৩ কাজরী ১০ এপ্রিল ১৯৫৩ নীরেন লাহিড়ী নায়ক নেই
6 ১৯৫৪ অ্যাটম বম্ব ১ জানুয়ারী ১৯৫৪ তারু মুখোপাধ্যায় রবীন মজুমদার এক্সট্রা হিসেবে আত্মপ্রকাশ। ছবির প্রধান নায়িকা সাবিত্রী চট্টোপাধ্যায়
7 ১৯৫৪ ওরা থাকে ওধারে ৫ ফেব্রুয়ারী ১৯৫৪ প্রমীলা সুকুমার দাশগুপ্ত উত্তম কুমার
8 ১৯৫৪ ঢুলি ৩ জুন ১৯৫৪ মিনতি পিনাকী মুখোপাধ্যায় প্রশান্ত কুমার
9 ১৯৫৪ মরণের পরে ২৫ জুন ১৯৫৪ তনিমা সতীশ দাশগুপ্ত উত্তম কুমার
10 ১৯৫৪ সদানন্দের মেলা ১৬ জুলাই ১৯৫৪ শীলা সুকুমার দাশগুপ্ত উত্তম কুমার
11 ১৯৫৪ অন্নপূর্ণার মন্দির ৬ আগস্ট ১৯৫৪ সতী নরেশ মিত্র উত্তম কুমার
12 ১৯৫৪ অগ্নিপরীক্ষা (চলচ্চিত্র) ৩ সেপ্টেম্বর ১৯৫৪ তাপসী অগ্রদূত উত্তম কুমার
13 ১৯৫৪ গৃহপ্রবেশ ১২ নভেম্বর ১৯৫৪ অজয় কর উত্তম কুমার
14 ১৯৫৪ বলয়গ্রাস ১৭ ডিসেম্বর ১৯৫৪ মণিমালা পিনাকী মুখোপাধ্যায়
15 ১৯৫৫ সাঁঝের প্রদীপ ২৮ জানুয়ারী ১৯৫৫ রাজু সুধাংশু মুখোপাধ্যায় উত্তম কুমার
16 ১৯৫৫ দেবদাস ১ জানুয়ারী ১৯৫৫ পার্বতী (পারু) বিমল রায় দিলীপ কুমার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস "দেবদাস" অবলম্বনে নির্মিত প্রথম হিন্দি ছবি
17 ১৯৫৫ সাজঘর ১১ মার্চ ১৯৫৫ অজয় কর বিকাশ রায়
18 ১৯৫৫ শাপমোচন ২৭ মে ১৯৫৫ মাধুরী সুধীর মুখোপাধ্যায় উত্তম কুমার
19 ১৯৫৫ মেজ বৌ ৩০ সেপ্টেম্বর ১৯৫৫ দেবনারায়ণ গুপ্ত বিকাশ রায়
20 ১৯৫৫ ভালোবাসা ৬ অক্টোবর ১৯৫৫ দেবকী বসু বসন্ত চৌধুরী
21 ১৯৫৫ সবার উপরে ১ ডিসেম্বর ১৯৫৫ রিতা অগ্রদূত উত্তম কুমার
22 ১৯৫৬ সাগরিকা ১ ফেব্রুয়ারী ১৯৫৬ সাগরিকা অগ্রগামী উত্তম কুমার
23 ১৯৫৬ শুভরাত্রি ৩০ মার্চ ১৯৫৬ শান্তি সুশীল মজুমদার বসন্ত চৌধুরী
24 ১৯৫৬ একটি রাত ১১ মে ১৯৫৬ সান্ত্বনা চিত্ত বসু উত্তম কুমার
25 ১৯৫৬ ত্রিযামা ২৮ জুন ১৯৫৬ স্বরুপা অগ্রদূত উত্তম কুমার
26 ১৯৫৬ শিল্পী ৩০ নভেম্বর ১৯৫৬ অঞ্জনা অগ্রগামী উত্তম কুমার
27 ১৯৫৬ আমার বৌ ১৪ ডিসেম্বর ১৯৫৬ খগেন রায় বিকাশ রায়
28 ১৯৫৭ হারানো সুর ৬ সেপ্টেম্বর ১৯৫৭ ডঃ রমা ব্যানার্জি অজয় কর উত্তম কুমার
29 ১৯৫৭ চন্দ্রনাথ ১৫ নভেম্বর ১৯৫৭ সরযূ কার্তিক চট্টোপাধ্যায় উত্তম কুমার শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস "চন্দ্রনাথ" অবলম্বনে
30 ১৯৫৭ পথে হল দেরী ৫ ডিসেম্বর ১৯৫৭ মল্লিকা ব্যানার্জি অগ্রদূত উত্তম কুমার
31 ১৯৫৭ জীবন তৃষ্ণা ২৫ ডিসেম্বর ১৯৫৭ শকুন্তলা অসিত সেন উত্তম কুমার
32 ১৯৫৭ মুসাফির শকুন্তলা বর্মা হৃষীকেশ মুখোপাধ্যায় শেখর হিন্দি ছবি
33 ১৯৫৭ চম্পাকলি চম্পাকলি নন্দলাল জসবন্তলাল ভারত ভূষণ হিন্দি ছবি
34 ১৯৫৮ রাজলক্ষ্মী ও শ্রীকান্ত ২৮ ফেব্রুয়ারী ১৯৫৮ রাজলক্ষ্মী হরিদাস ভট্টাচার্য উত্তম কুমার শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস "রাজলক্ষ্মী ও শ্রীকান্ত" অবলম্বনে
35 ১৯৫৮ সূর্যতোরণ ২১ নভেম্বর ১৯৫৮ অনিতা চ্যাটার্জি অগ্রদূত উত্তম কুমার
36 ১৯৫৮ ইন্দ্রাণী (১৯৫৮-এর চলচ্চিত্র) ১০ অক্টোবর ১৯৫৮ ইন্দ্রাণী নীরেন লাহিড়ী উত্তম কুমার
37 ১৯৫৯ দীপ জ্বেলে যাই ১ মে ১৯৫৯ রাধা মিত্র অসিত সেন বসন্ত চৌধুরী
38 ১৯৫৯ চাওয়া পাওয়া (১৯৫৯-এর চলচ্চিত্র) ২৭ ফেব্রুয়ারী ১৯৫৯ মঞ্জু যাত্রিক উত্তম কুমার
39 ১৯৬০ হসপিটাল ১৬ সেপ্টেম্বর ১৯৬০ শর্বরী সুশীল মজুমদার অশোক কুমার
40 ১৯৬০ স্মৃতিটুকু থাক ২৩ সেপ্টেম্বর ১৯৬০ শোভা/উৎপলা যাত্রিক অসিতবরণ মুখোপাধ্যায় / বিকাশ রায় প্রথম বার দ্বৈত চরিত্রে অভিনয়
41 ১৯৬০ বোম্বাই কা বাবু মায়া রাজ খোসলা দেব আনন্দ হিন্দি ছবি
42 ১৯৬০ সরহদ শঙ্কর মুখার্জি দেব আনন্দ হিন্দি ছবি
43 ১৯৬১ সপ্তপদী ২০ অক্টোবর ১৯৬১ রিনা ব্রাউন অজয় কর উত্তম কুমার
44 ১৯৬২ বিপাশা ২৬ জানুয়ারী ১৯৬২ বিপাশা অগ্রদূত উত্তম কুমার
45 ১৯৬৩ সাত পাকে বাঁধা ২২ মার্চ ১৯৬৩ অর্চনা অজয় কর সৌমিত্র চট্টোপাধ্যায়
46 ১৯৬৩ উত্তর ফাল্গুনী ১১ অক্টোবর ১৯৬৩ দেবযানী / পান্নাবাঈ / সুপর্ণা অসিত সেন দিলীপ মুখোপাধ্যায় / বিকাশ রায় দ্বৈত চরিত্র
47 ১৯৬৪ সন্ধ্যাদীপের শিখা ২ অক্টোবর ১৯৬৪ জয়ন্তী ব্যানার্জি হরিদাস ভট্টাচার্য দিলীপ মুখোপাধ্যায় / বিকাশ রায়
48 ১৯৬৬ মমতা দেবযানী / পান্নাবাঈ / সুপর্ণা অসিত সেন ধর্মেন্দ্র / অশোক কুমার বাংলা চলচ্চিত্র "উত্তর ফাল্গুনী" এর হিন্দি সংস্করণ
49 ১৯৬৭ গৃহদাহ ৫ মে ১৯৬৭ অচলা সুবোধ মিত্র উত্তম কুমার শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস "গৃহদাহ" অবলম্বনে
50 ১৯৬৯ কমললতা ২ অক্টোবর ১৯৬৯ কমললতা হরিসাধন দাশগুপ্ত উত্তম কুমার শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস "কমললতা" অবলম্বনে
51 ১৯৭০ মেঘ কালো ৪ সেপ্টেম্বর ১৯৭০ ডঃ নির্মাল্য রায় সুশীল মুখোপাধ্যায় বসন্ত চৌধুরী
52 ১৯৭১ নবরাগ ৪ ফেব্রুয়ারী ১৯৭১ নারায়ণী / রিনা বিজয় বসু উত্তম কুমার
53 ১৯৭১ ফরিয়াদ ৫ নভেম্বর ১৯৭১ রতনমালা বিজয় বসু উৎপল দত্ত
54 ১৯৭২ আলো আমার আলো ১৭ মার্চ ১৯৭২ অতসী পিনাকী মুখোপাধ্যায় উত্তম কুমার
55 ১৯৭২ হার মানা হার ১৯ ডিসেম্বর ১৯৭২ নীরা (নীরজা) সলিল সেন উত্তম কুমার
56 ১৯৭৪ দেবী চৌধুরানী ৬ সেপ্টেম্বর ১৯৭৪ প্রফুল্লমুখী দীনেন গুপ্ত রঞ্জিত মল্লিক
57 ১৯৭৪ শ্রাবণ সন্ধ্যা ২৫ জানুয়ারী ১৯৭৪ বীরেশ্বর বসু সমিত ভঞ্জ
58 ১৯৭৫ প্রিয় বান্ধবী ৩ অক্টোবর ১৯৭৫ শ্রীমতী হীরেন নাগ উত্তম কুমার
59 ১৯৭৫ আঁধি ১৩ ফেব্রুয়ারী ১৯৭৫ আরতি দেবী গুলজার সঞ্জীব কুমার হিন্দি ছবি
60 ১৯৭৬ দত্তা ৩০ জুলাই ১৯৭৬ বিজয়া অজয় কর সৌমিত্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্রের বিখ্যাত উপন্যাস "দত্তা" অবলম্বনে
61 ১৯৭৮ প্রণয় পাশা ৯ জুন ১৯৭৮ মঙ্গল চক্রবর্তী সৌমিত্র চট্টোপাধ্যায়
পুরস্কার ও সম্মাননা
১৯৬৩ ৩য় মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব - শ্রেষ্ঠ অভিনেত্রী জয়ী সাত পাকে বাঁধা
১৯৬৬ ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার মনোনীত মমতা
১৯৭২ পদ্মশ্রী চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য[৫]
১৯৭৬ ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার মনোনীত আঁধি
২০১২ বঙ্গবিভূষণ চলচ্চিত্রে সারা জীবনের অবদানের জন্য
সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৩০
৮টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

খেলা ফাইনাল হয়ে যেতে পারে আগামীকাল ...

লিখেছেন সৈয়দ কুতুব, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১১:৪৮


আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের... ...বাকিটুকু পড়ুন

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

×