somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিনা জাহান প্রিয়া
আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

রম্য সংলাপ । ঈশ্বর বৃষ্টি চাই -------------

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



--------মহামান্য ঈশ্বর আপনার নিকট আকুল আবেদন অনেক গরম তাই বৃষ্টি চাই ।
-------- বৃষ্টি তো আর বন্যার রিলিফের মাল না যে চাইলেই পাওয়া যায় । আমার সকল
পালা ক্রমে বণ্টন করা আছে । হে মানব সন্তান তুমি বৃষ্টি বিষয়ক দূত
নিকট তোমার আর্জি পেশ কর । যদি তোমার দেশে বিশেষ কোন সুবিধা লাগে
আমি বিবেচনা করব ।
----- জি মাহামান্য ঈশ্বর । আপনার দয়া । আমি বৃষ্টি বিষয়ক দূতদের নিকট যাচ্ছি ।
অনেক চেষ্টা করে ঈশ্বরের বৃষ্টি বিষয়ক দূত কে পাওয়া গেল । মানব বলল
------ হে বৃষ্টির মহামান্য দূত । বিনীত নিবেদন আরজ আমি বাংলাদেশ ঢাকা থেকে
বলছি । ঢাকায় দাহ সারা দেশে তাপ দাহ । আমাদের বৃষ্টি যথা সময় হচ্ছে
না। তাই আমারা গরমে কষ্ট পাচ্চি ।
------ বৃষ্টি বিষয় দূত বলল - বাংলাদেশ টা কোথায় ঠিক মনে পড়ছে না।
------ মহামান্য দূত এটা এশিয়া মহাদেশের দক্ষিণে একটি অতি ক্ষুদ্র দেশ ।
------ অহ আচ্ছা । দক্ষিণ এশিয়া । আমি এটা দেখি না । আমি ধনি রাষ্ট্র
শক্তিবান ও বড় বড় দেশ গুলি দেখি । আমার উপ দূত দেখে দক্ষিণ এশিয়ার
ছোট দেশ গুলো । আপনি তাহার সাথে টাইম নিয়ে দেখা করুন ।
------ জি আজ্ঞা মহা মান্য দূত । আপনার মঙ্গল হউক ।
৭ দিন পড়ে উপদুত কে পাওয়া গেল । আমি বললাম
------- হে মহামান্য উপদুত আমি বাংলাদেশ থেকে গরমে অস্থির হয়ে আপনার নিকট
বৃষ্টির জন্য আর্জি পেশ করলাম ।
------- হে মানব বাংলাদেশ নামটা শুনেছি । কোন দিন তাদের বৃষ্টির জন্য কোন ফাইল
পরি নাই । তবে তাদের বন্যা বিষয়ক আমার কাছে অনেক তদবির আছে । সেই
দেশের মন্ত্রী রা বলে বৃষ্টি যে কোন জায়গায় হউক । তাদের বন্যা হলেই চলবে ।
আপনিই হে মানব প্রথম বৃষ্টি চাচ্ছেন । তবে বাংলাদেশ বিষয় সব কিছু দেখা
শুনা করে আমার কেরানী । আজ সে ছুটিতে । আপনি আগামী পরশু তার সাথে
দেখা করেন ।
ঈশ্বরের কেরানির দেখা পাওয়া বড়ই কঠিন । যাক চার দিন পড়ে দেখা পেলাম
আমি তাহার ভাব দেখে খুবেই বিচলিত হইলাম । আমি তাহাকে বললাম
---- হে সম্মানিত কেরানী সাহেব । আমি বাংলাদেশ থেকে এসেছি ।
---- হ্যা আপনার চেহারা তো আর বিলাতী মানুষের মত না। তা কি মনে করে
একেবারে আমার নিকট ।
---- জি জনাব । বৃষ্টির জন্য আমাদের খুব কষ্ট হচ্ছে ।
----- আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। আমাদের অফিসে কোন বৃষ্টি নামের
কেউ নাই । আর বৃষ্টি নামের কেউ যদি কিছু করে থাকে তাহলে আপনি সে
দূতদের নিকট যান । আমার মত কেরানীর নিকট কি ?
----- জি জবান আমি আমার দেশের বৃষ্টির জন্য আপনার নিকট এসেছি ।
প্রচুর গরম । তার মধ্য বিদ্যুৎ থাকে না।
----- ও আপনি আপনার দেশের কোন জেলার জন্য বৃষ্টি চান ।
------ সব জেলার জন্যই চাই ।
------ দেখুন কিছু কিছু জেলায় বৃষ্টি দিয়েছি । কারন যে জেলায় গাছ পালা বেশি ।
তা ছাড়া আপনার দেশের মানুষ বৃষ্টি চায় , কিন্তুবড় বড় ব্যবসায়ী রা তো
চায় না। গরমে বিদ্যুতের চাহিদা বেশি । তাই কারেন বেশি লাগে । তেল বেশি
খরচ হয় । ব্যবসায়ী রা লাভবান হয় । এসি ফ্যান , আই পি এস চার্জজার ফ্যান
বেশি বিক্রি হয় । কোমল শীতল পানি বেশি বিক্রি হয় । ফসল কম হলে
আমদানি বারে , মুনফা হয় । আপনি তো তাদের ব্যবসা নষ্ট করতে বৃষ্টি
চাইছেন । আচ্ছা একটা দরখাস্ত লিখে রেখে যান । আমি সচিব স্যার বলে একটু
উপদুত সাহেবর নিকট পাঠাব , তার পড় আগামী মিটিং এ আশা করি আপনার
বিষয় টা বিবেচনা করা হবে ।
----- টা কয়দিন সময় লাগতে পাড়ে ।
----- দেখুন আমি বাংলাদেশ নিয়ে খুব বিপদে আছি । সময় ক্তদিন লাগবে তা আপনাকে
স্বপ্ন যুগে জানিয়ে দেয়া হবে ।
----- তা আমাদের নিয়ে কি সমস্যা জনাব ?
------ আপনাদের সব কিছুতেই রাজনীতি । বৃষ্টি না হলে এটা বিরোধী দলের দোষ ।
বৃষ্টি বেশি হলে তাদের দোষ । আপনাদের সব কিছুতেই পড় নিন্দা একটা ভাব
আছে । শীত দিলে গরম চান গরম দিলে বৃষ্টি চান । আজ পর্যন্ত আপনাদের
চাওয়া যে কি আমি বুঝতে পারি না ?
আপবাদের ঢাকা শহরে গাছ পালা ২% । আপনার সরকার কেন ঢাকা শহর এবং
এর আশপাশ গাছ লাগাচ্ছে না। শহরের প্রতি ছাদে কেন বাগান করার আইন
করছে না। আগে আপনারা বাংলাদেশী রা ভাল হন । প্রকৃতি বাচাতে সচেতন
হন । সব কিছুই ঈশ্বর করে দিবে তবে মনে করলে ভুল করবেন ।ঈশ্বর কে
পেতে হলে ভাল কাজ করুন । গাছ লাগানো ও একটা ভাল কাজ ।
বেশি করে গাছ লাগান নিজের দেশ বাচান । দেখবেন বৃষ্টি চাইবার আগেই
আপনাকে ভালবাসা দিবে ।।
সর্বশেষ এডিট : ২৭ শে এপ্রিল, ২০১৬ ভোর ৪:৩২
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

তেল গ‍্যাস অনুসন্ধান আর বিদ্যুৎ প্রকল্প নিয়ে, সুদি মহাজন আর খাম্বা/কার্ড সরকারের মিথ্যাচারের জবাব॥

লিখেছেন ক্লোন রাফা, ২৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮



২০০৮-২০২৪ এই ১৬ বছরকে বিশেষজ্ঞরা বলছেন "chronicle of shoddy gas exploration" - মানে গ্যাস অনুসন্ধানের ধীরগতির ইতিহাস।

২০০৮-২০২৪ এর মূল চিত্র

< Between 2008 and 2024, bureaucratic interference... ...বাকিটুকু পড়ুন

জীবননগর

লিখেছেন রাজীব নুর, ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪১



গ্রাম দেখতে কোলাহলের বাইরে গিয়ে দেখি-
কোথাও নেই একরত্তি গ্রাম!
বিলুপ্ত হয়েছে যাবতীয় সবুজ সুন্দর;
সর্বত্র বিস্তার লাভ করেছে কংক্রিটের বন!
ভ্রমণক্লান্তিতে খুব তৃষ্ণার্ত হয়ে-
জলপানাঙ্ক্ষা জানাতেই পেলাম... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৯ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:২৬

বাংলাদেশ নেপালের চেয়েও ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।



বাংলাদেশে যদি একটি শক্তিশালী ভূমিকম্প বা বড় ধরনের নগর দুর্যোগ আঘাত হানে, তাহলে দেশটি নেপালের অভিজ্ঞতার চেয়েও বহুগুণ ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে পারে।... ...বাকিটুকু পড়ুন

চাকরির বন্যা আসার আগেই চাকরির বাজারে খরা!

লিখেছেন মাথা পাগলা, ২৯ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬



জুলাইয়ের পর বলা হয়েছিল দেশে নাকি চাকরির বন্যা বয়ে যাবে। অর্থনীতি ঘুরে দাড়াবে, ২০৩০ সালের মধ্যে আমরা অর্থনীতিতে মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনামকে ছাড়িয়ে যাবো। ট্রিলিয়ন ডলারের অর্থনীতিও হবে।

দেশে এমনিতেই কর্মসংস্থানের অবস্থা... ...বাকিটুকু পড়ুন

×