somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিনা জাহান প্রিয়া
আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

দুঃশাসনে দেশে শিয়াল ভেড়া ।

১৪ ই জুলাই, ২০১৮ রাত ৩:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এক দেশে ছিলো এক রাজা । রাজার ছিল বিশাল ক্ষমতা । রাজা হঠাত একদিন বললো কিছু ভেড়া ধরে নিয়ে আসো । সভসদ সবাই তাই করলো। রাজা কয়েকদিন পর বললো আরো ভেড়া নিয়ে আসো। তাই করা হলো। এরপর রাজা আরো ভেড়া চাইলেন। রাজ্য জুড়ে অনেক খোঁজাখুঁজি করে আরো ভেড়া এনে দেয়া হলো। কারন তখন আর প্রায় কোন ভেড়া অবশিষ্ট নাই। রাজা আবার ভেড়া আনার হুকুম দিলেন। সবাই বিপদে পড়ে গেলো। ভেড়া কোথায় পাবে। সব ভেড়া শেষ। উজির নাজির মন্ত্রী সবাই অস্থির হলো। অবশেষে সিপাহ সালার কিছু শেয়াল নিয়ে এসে রাজাকে দিলো। রাজা তো হতবাক। রেগে গিয়ে বললো ,এসব কি। ভেড়া না এনে শেয়াল কেন । মন্ত্রী বললো মহারাজ এগুলো শেয়াল নয় এগুলো ভেড়া। রাজা ক্ষেপে বললেন আমার সাথে ফাজলামি। মন্ত্রী বললেন রাজা মশাই আপনার বিশ্বাস না হলে এদেরকেই জিজ্ঞাসা করুন। রাজা শেয়াল গুলোকে জিজ্ঞাসা করলেন ,এই তোরা কি ? শেয়াল গুলো বললো বললো জ্বি মহারাজ আমরা ভেড়া। রাজা চমকে গেলেন। আবার জিজ্ঞাসা করলেন সত্যি করে বল তোরা কি? শেয়াল গুলো আবার বললো আমরা ভেড়াই মহারাজ। রাজা বিস্মিত হয়ে মন্ত্রী কে বললেন এটা কি করে সম্ভব । শেয়াল নিজেকে ভেড়া বলে দাবি করছে। তখন সিপাহসালার রাজার কানে কানে বললেন এটা আর এমন কি কঠিন কাজ জাহাপনা। রিমান্ডে নিয়ে আমরা শেয়ালকে ভেড়া বানাতে পারি। আপনি চাইলে বাঘ ভালুক হাতি ঘোড়া এমনকি কুমিরকেও ভেড়া বানিয়ে নিয়ে আসবো। রাজা বললেন তাই নাকি। সাব্বাস । আমার আর তাহলে ভেড়ার অভাব রইলোনা ।
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৮ রাত ৩:৩২
১১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

তুমি আমার আধো আধো সকাল হবে?

লিখেছেন এম ডি মুসা, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:০৬

তুমি আমার আধো আধো সকাল হবে?
-মোঃ মুসা (গাঙচিল)

তুমি আমার আধো আধো সকাল হবে?
ঘর কাপলের জোড়া শালিক!
শেষ শিশিরের নরম আলো
তোমার মনে মুখটা একটু ধুইতে দেবে?

তুমি আমার নৌকা বিহীন নদী হবে?
বৈঠা... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির ডায়েরি: শৈশবের মাছ ধরা, বৃষ্টির দিনে কইয়ের পদযাত্রা আর হারিয়ে যাওয়া সেই দিনগুলো!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২৪ শে জুলাই, ২০২৬ রাত ১০:৫৯


সামহয়্যার ইন ব্লগের সবাইকে শুভেচ্ছা। শহরের যান্ত্রিক জীবনে যখন হাঁপিয়ে উঠি, তখন স্মৃতির জানালা গলে উঁকি দেয় ফেলে আসা শৈশব। আমার ছোটবেলার সবচেয়ে বড় নেশা আর শখ ছিল—মাছ ধরা! ছিপ,... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×