somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিনা জাহান প্রিয়া
আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

স্বামী কে দেয়া কথা রেখেছে স্ত্রী ।। জুকস ।।

৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



খবরের কাগজে বিজ্ঞাপন এলো - একটি "মার্সিডিজ গাড়ি শুধু মাত্র ১০০ টাকায়" বিক্রয় হবে ।।
প্রথমত কেউ এই ব্যপারটা বিশ্বাসই করতে পারছিলো না-তবুও সেই ভদ্রলোক খবরের কাগজে এই বিজ্ঞাপন দেখে বিজ্ঞাপনে দেওয়া ঠিকানায় যাবার জন্যে মনস্থির করেন।
কাগজে দেওয়া ঠিকানায় পৌঁছে ভদ্রলোক দরজার বেল টেপেন ও কিছুক্ষণ পরেই এক প্রৌঢ় মহিলা দরজা খোলেন।
-আপনি কি কোনো গাড়ি বিক্রি করছেন, ম্যাডাম.?
-আজ্ঞে হ্যাঁ।
-গাড়িটাকে আমি কি একবার দেখতে পারি..?
-নিশ্চয়..!!
এই বলে ভদ্রমহিলা বাড়ির কাজের লোককে গ্যারেজ খুলতে নির্দেশ দেন।
গ্যারেজে ভদ্রলোক দেখতে পান, একটি ঝকঝকে দুধে সাদা রঙের মার্সিডিজ দাঁড়িয়ে।
গাড়িটির বনেট খুলে ও তার চারিপাশ ঘুরে ভদ্রলোক একমনে গাড়িটির পর্যবেক্ষণ করার পরে ওনার দু চক্ষু একেবারে ছানাবড়া।
-এ তো একেবারে নতুন গাড়ি..!!
-না, একেবারে নতুন না, ১৫০০০ কিমি চলেছে, তবে উনি গাড়ির খুব যত্ন করতেন।
-কিন্তু কাগজের বিজ্ঞাপনে যে দেখলাম এর দাম ছাপা হয়েছে, ১০০ টাকা।
-ঠিকই দেখেছেন, ১০০ টাকাই আমি এর দাম ঠিক করেছি। আপনি ১০০ টাকা দিয়ে নিয়ে যেতে পারেন গাড়িটি।
ভদ্রলোকের উত্তেজনা তখন চরমে। মাথা ভোঁ ভোঁ করছে। হৃদয়ের গতি তীব্র থেকে তীব্রতর। কম্পিত হস্তে উনি পকেট থেকে ১০০ টাকার একটি নোট বার করে সেই প্রৌঢ়ার হাতে দেন।
ভদ্রমহিলা টাকা হাতে পেয়ে তৎক্ষনাৎ সেই টাকার একখানা রসিদ তৈরি করে তার সঙ্গে গাড়ির কাগজপত্র ও চাবি ভদ্রলোকের হাতে ধরিয়ে দেন।
থাকতে না পেরে এবার ভদ্রলোক নিজের মুখ খোলেন-
-দিদি, একবার যদি দয়া করে বলে দেন, ব্যপারটা কি। এই ধাঁধা আমার মাথায় কিছুতেই ঢুকছে না আর এই সাস্পেন্সের সমাধান না করতে পারলে আমি রাতে ঘুমতে পারব না। প্লিইইইজ দিদি..!!
-এতে কোনোই সাস্পেন্স নেই ভাই। আমি তো শুধুমাত্র আমার স্বর্গীয় স্বামীদেবতার শেষ ইচ্ছে পূর্ণ করছি। উনি নিজের উইলে লিখে গেছেন ওনার মৃত্যুর পর এই গাড়িটা যেন বিক্রি করে দেওয়া হয় এবং বিক্রির দরুন যে টাকা পাওয়া যাবে সেটা যেন ওনার ২৮ বছরের সুন্দরী সেক্রেটারিকে দেওয়া হয়।
।। ভদ্র মহিলা শুধু তাঁর স্বামীকে দেয়া কথা রেখেছে ।---
সূত্র- নেট দুনিয়া
সর্বশেষ এডিট : ৩১ শে মার্চ, ২০১৯ দুপুর ১২:৩২
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুনাফেকি নাকি Diplomatic situationship?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১০


গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত... ...বাকিটুকু পড়ুন

আরেকটা পদ্মা সেতু না বানিয়ে দেশ উন্নয়নের নিনজা টেকনিক!

লিখেছেন মাথা পাগলা, ১০ ই জুলাই, ২০২৬ রাত ১:৪৫




আগে জানতাম উন্নয়নের জন্য বিনিয়োগ লাগে, চাহিদা অনুযায়ী শিল্প গড়ে ওঠে, কর্মসংস্থান তৈরি হয় - তারপর দেশের উন্নতি হয়।

কিন্তু বাংলাদেশ স্বাধীনতা ২.০-এ এসে উন্নয়নের সংজ্ঞাই পাল্টে গেছে।

এখন উন্নয়নের নতুন... ...বাকিটুকু পড়ুন

৭১-কখনোই ৫০/৫৫বছরের পুরোনো কোনো ঘটনা নয় ।

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ৭:০১




৭১-হলো আমাদের বাংলাদেশের বাঙালি জাতির প্রতিদিনের এগিয়ে চলার অনুপ্রেরণা । ৭১ আমাদের অস্তিত্ব,একাত্তর আমাদের আত্মপরিচয়ের ইতিহাস । একাত্তর যদি মলিন বা বিলীন হয়,তখন আমি আর আমি,আমরা... ...বাকিটুকু পড়ুন

শুভ সকাল। আসসালামু আলাইকুম।

লিখেছেন রাজীব নুর, ১০ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৩৪



ভোর থেকেই বৃষ্টি হচ্ছে!
অবশ্য বর্ষাকাল চলছে, বৃষ্টি তো হবেই। ছাতা ছাড়াই বাসা থেকে বের হলাম। ছাতা নেই। ভেঙে গেছে। এক বছর হয়ে গেলো। কিনবো কিনবো করে আর... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভুল, অনুতাপ ও ভালোবাসা

লিখেছেন সামিয়া, ১০ ই জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৮


আজকে একটু তাড়াতাড়ি ফিরবা? আমি রান্নাঘর থেকে মাথা বের করে আনিসকে বললাম। সে জুতোর ফিতা বাঁধতে বাঁধতেই ছোট্ট করে উত্তর দিল,
- চেষ্টা করব। আমি হেসে বললাম,
- তোমার এই চেষ্টা... ...বাকিটুকু পড়ুন

×