somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নতুবা কোন বড় অর্জনই আজ আমাদের কাছে শান্তি কিংবা খুশি কোনোটাই বয়ে আনবে না।

০৪ ঠা মার্চ, ২০১৫ রাত ৯:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশে এ সব কি শুরু হয়েছে? হরতাল আর অবরোধের নামে দেশটিকে একটা ব্যর্থ্ রাষ্ট্রে পরিণত করার জন্য বিগত দুটি মাস ধরে চলছে মানুষ পোড়ানোর এক হলি খেলা। এ যেন নিজের দেশের এক ভাই আরেক ভাইকে পুড়িয়ে মারছে, মায়ের কান্নাও তাদের থামাতে পারছে না। সাধারণ মানুষ কি রকম দুর্দশা মধ্যে জীবন অতিবাহিত করছে তা দেখারও প্রয়োজন মনে করছে না সেইসব দানবগুলো, তাদের কোন ন্যায় সঙ্গত দাবী থাকলে তা তারা শান্তিপূর্ণ উপায়ে জানাবে সরকারের কাছে, তারা সংলাপে বসবে। যা না করে দিনের পর দিন কেবল গায়েবী ভাবে তারা একের পর এক হরতাল আর অবরোধ দিয়ে জনমনে আতঙ্ক আর অস্হিরতা বৃদ্ধি করে চলেছে। এটা কোন সাধারণ মানুষের কাছে কাম্য হতে পারে না।

দেশে পনেরো লক্ষ শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে, কেবলমাত্র হরতাল অবরোধের কারনে তারা তাদের রুটিন অনুযায়ী পরীক্ষা দিতে পারছে না, যেভাবে প্রস্তুতি সম্পাদন করেছেন সেইভাবে কি তারা পরীক্ষা দিতে পারছে? এর জন্য কারা দায়ভার নিবে? কেউ নিবে না, এইটা একপ্রকার হয়রানি ছাড়া আর কিছুই না।

আমি একজন সাধারণ নাগরিক তথা একজন ভোটার হিসাবে বলবো এইসব বন্ধ করুন। দেশটা যেমন আপনার তেমনি এদেশের নাগরিক যারা ভোটার, ভোটের সময় যাদের দরজায় ভোট ভিক্ষা চাইতে যান, তাদেরও প্রিয় দেশ এই বাংলাদেশ। রাজনীতি করেন বলে এই দেশের সকল নাগরিকদের নিয়ে আপনারা খেলতে পারেন না, পুড়িয়ে মারতে পারেন না কোনো মেহনতি মানুষকে, কই আজতক একজন বড় মাপের কোনো নেতাকে তো পোড়াতে পারেন নি, পেরেছেন কি কোন কোটিপতির গায়ে পেট্রল বোমা মারতে? আপনারা মারতে পারেন কেবল ওই খেটে খাওয়া সাধারণ জনগণ। আবার তাদের কাছেই কিনা ভোট ভিক্ষা করতে যান, আপনাদের কি লজ্জা শরম বলতে কিছুই নেই?

তাই বলছি, আলোচনায় বসুন, সরকারকে বাধ্য করুন, নিয়মতান্ত্রিক আ্ন্দোলন গড়ে তুলে এই সরকারের কোনো স্বৈরা্চারী বিষয়্ থাকলে তা নিয়ে কথা বলুন। একমাত্র সংলাপের মধ্য দিয়েই আপনারা পারেন দেশের আপামর সাধারণ মানুষকে বাচাঁতে, কেননা আপনারা ছাড়া এই দেশকে স্বয়ং সরকা্রের একার পক্ষে সম্ভব নয় বাচাঁবার, তাই বলবো আসুন, কথা বলুন, একমাত্র এই কথা বলার মধ্য দিয়েই সম্ভব এই দেশের মান ইজ্জত যা অবশিষ্ঠ আছে তা রক্ষা করবার, নতুবা কোন বড় অর্জনই আজ আমাদের কাছে শান্তি কিংবা খুশি কোনোটাই বয়ে আনবে না।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মুহাম্মদ আলি জিন্না

লিখেছেন রাজীব নুর, ০৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ১১:৩৫



১৮৭৬ সালে করাচিতে এক দুষ্ট বালকের জন্ম হয়।
এবং ৭৬ বছর বয়সে দীর্ঘদিন যক্ষা রোগে ভূগে- দেশ ভাগের পরের বছর মারা যান। এই দুষ্ট বালক'ই পাকিস্তানের প্রতিষ্ঠাতা। নাম তার... ...বাকিটুকু পড়ুন

"রিকন্সিলিয়েশান"....ইহা কি খায় নাকি মাথায় দেয়?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:০০



সত্যি সত্যিই তাদের সুযোগ ছিলো ২৫ শে মার্চ এর পর যাবতীয় অপকর্ম জনগণের কাছে স্বীকার পূর্বক,
/মুক্তিযুদ্ধে তাদের দ্বারা নৃশংসতার শিকার জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করা,
/তাদের ক্ষতিপূরণ দিয়ে এবং,
/সব... ...বাকিটুকু পড়ুন

সেরা লেখক

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৭



বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভালো লেখক এক কথায় - হুমায়ূন আহমেদ। হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস মধ্যাহ্ন বা দেয়াল - এর পাশাপাশি রাখার মতো বাংলাদেশে আর কোনো উপন্যাস আছে কিনা আমার জানা... ...বাকিটুকু পড়ুন

=ডায়াটে একদিনের খাবার=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:৫১

ডায়াটের প্রথম দিকে-একদিনের খাবার। বর্তমানে আমাদের দেহে রোগসুগের অভাব নাই। ডায়াবেটিস, প্রেসার, ক্যান্সারসহ নানাবিধ রোগ বলা নাই কওয়া নাই শরীরে এসে বাসা বাঁধে।

আর এসব রোগের একমাত্র কারণ আনহেলদি... ...বাকিটুকু পড়ুন

বিদায় নানা পাটেকার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৫৭



৯০ দশকের শুরুর দিকের কথা, সারা দিনের ক্লান্তি নিয়ে যখন বাসভবনে ফিরেছি, রুটিন মাফিক গোসল খাওয়া দাওয়া করে ঘুমোবো কিন্তু টিভি অন করে দেখি একটি সিনেমা শুরু হচ্ছে -... ...বাকিটুকু পড়ুন

×