এই তো সেদিন
পিচ ঢালা রাস্তায় জলপাঁই কুড়ালাম
ছিপ ছিপ সন্ধ্যায় গুড়ি গুড়ি বরষায় ভিঁজে !
কেউ ছিল না পাশে অথবা অন্য কোথাও !
তবু কে জানি পিছু পিছু পায়ে পায়ে ফিরে আসে বারবার !
কিন্তু এমন তো হবার নয় !
পঁচিশ বছর আগে সে আবেগ মূছে গেছে অতীতের জলে !
আজ এ সময় এ বয়সে !
কে তুমি ?
জানি না বুঝি না
তবু সে ফিসফিস করে কথা বলে !
"জল ছুয়ো না !
আমার চোখের ভীড়ে অনন্তকাল রাত্রি ঘুমাবে কেঁদে !
খোলা জানালায় ধান মাখা ভিজে চুলে
সারারাত বিনুনির শব্দ গেঁথে ...
চাল ধোয়া হাতে হাত রেখে অন্ধকারে বুকের ভিতর ! "
.......................
বাতাসে নিদ্রা কুসুমের গন্ধ ভাসে
(সীমান্তের জোছনায় কখনো কখনো এলোমেলো পথ চলা হয়েছিল বুঝি)
অনুভুতির শূণ্য সিঁথির ঘাটে নগ্ন নৈশব্দে স্বপ্ন বুনতে ইচ্ছে করে !
ঘর ফেরে না ঘরে
পথ ভুলে ভুল পথে পথ হারিয়ে যায়
খড়ের চালে নেমে আসে সংশয়
তবু ভালবাসা জেগে থাকে
একা ! একা !
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১০ সকাল ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



