জানো!একদিন আমিও তোমার মত ছিলাম !
ঠিক তোমার মতই !
আমিও হিমে কেঁপে কেঁপে শেষ রাতে শীতল নদী জলে
খাঁলি পা ভিঁজিয়েছি ! যেমন টি তুমি ভেঁজাতে চাও! ঠিক তেমন !
একবার স্কুলের "যেমন খুশি তেমন সাঁজো"তে
বাবলার কাঁটায় চুল বেঁধে রুপসী বাংলা সেঁজেছিলাম !
প্রথম হলাম !
অথচ তখনো কাছ থেকে চেনা হয়নি 'জীবনানন্দ' কে !
শুধু স্বর্ণা ঘাসে শরীরের গন্ধ মেখে
যে শঙ্খ শালিক গঙ্গা স্ন্যানে আসে
তার কাছে ভুল করে ঘুমের আস্বাদ রেখেছি ফেলে !
এখনো চুপিচুপি নির্বল কুয়াশার সাতটি ভাঁজে
বেলে পাখির নীড় খুঁজি !
আর বিধাতাকে বলি আমাকে স্বপ্ন দাও !
স্বপ্ন দাও !
দাও না !
আমি ঘুমাতে চাই !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



